• ই-পেপার

নতুন ইতিহাসের খোঁজে বিশ্বকাপে দক্ষিণ কোরিয়া

বিশ্বকাপে ‘হেক্সাই’ লক্ষ্য ব্রাজিলের

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে ‘হেক্সাই’ লক্ষ্য ব্রাজিলের
মরক্কোর বিপক্ষে নামার আগে অনুশীলনে ভিনিসিয়ুসরা। ছবি : রয়টার্স

একমাত্র দেশ যারা সব কটি বিশ্বকাপে অংশ নিয়েছে। পাঁচ শিরোপা জিতে আসরের সবচেয়ে সফল দলও। তবে সেই ব্রাজিলের হেক্সার স্বপ্ন শুধু দীর্ঘই হচ্ছে। কোচ কার্লো আনচেলোত্তির অধীনেই এবার হেক্সা পূরণের স্বপ্ন দেখছে ব্রাজিলিয়ানরা। হেক্সার স্বপ্ন পূরণ হলে ২৪ বছর পর বিশ্বকাপ জিতবে তারা। ইতালিয়ান কোচের অধীনে ছন্দেও আছে তারা। ১০ ম্যাচে ৫ জয়, ২ ড্র ও ৩ হার ব্রাজিলের। দলের সেরা তারকা নেইমারকে নিয়েই স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। তবে ইনফর্ম রাফিনিয়া-ভিনিসিয়ুসে বড় আস্থা থাকবে আনচেলোত্তির। 

কোচ : কার্লো আনচেলত্তি
অধিনায়ক :  মার্কিনিওস
বিশ্বকাপ ইতিহাস
সেরা সাফল্য : সর্বোচ্চ ৫ বার চ্যাম্পিয়ন
সর্বশেষ : কোয়ার্টার ফাইনাল
প্রথম : ১৯৩০
অংশগ্রহণ : সব বিশ্বকাপ খেলা একমাত্র দল ব্রাজিল।  
ফিফা র‌্যাংকিং: ৬

গ্রুপ ‘সি’-তে ব্রাজিলের সঙ্গী মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড।

গ্রুপ ‘সি’র সূচি

১৪ জুন : ব্রাজিল বনাম মরক্কো, নিউইয়র্ক/নিউ জার্সি ভোর ৪টা
২০ জুন : ব্রাজিল বনাম হাইতি, ফিলাডেলফিয়া, ভোর ৬টা ৩০মি.
২৪ জুন : স্কটল্যান্ড বনাম ব্রাজিল, মায়ামি, ভোর ৪টা 

ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড :

গোলরক্ষক : আলিসন, এদেরসন, ওয়েভারতন। 

ডিফেন্ডার : অ্যালেক্স সান্দ্রো, দানিলো, লিও পেরেইরা, ব্রেমার, ইবানেজ, ওয়েসলি, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল, দগলাস সান্তোস।

মিডফিল্ডার : ব্রুনো গিমারেস, কাসেমিরো, দানিলো সান্তোস, ফাবিনহো, লুকাস পাকেতা 

ফরোয়ার্ড : এনদ্রিক, গ্যাব্রিয়েল মার্তিনেলি, ইগর থিয়াগো, মাতেয়োস কুনিয়া, রাফিনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র, লুইস হেনরিকে, নেইমার ও রায়ান।
 

স্পেন বিশ্বকাপের ফেভারিট দল, বললেন অ্যালেক্স গ্রিমাল্ডো

ক্রীড়া ডেস্ক
স্পেন বিশ্বকাপের ফেভারিট দল, বললেন অ্যালেক্স গ্রিমাল্ডো

স্প্যানিশ তারকা ডিফেন্ডার অ্যালেক্স গ্রিমাল্ডো বলেছেন, ইউরোপীয় শিরোপা জয়ের পর বিশ্বকাপ জিতে স্পেন তাদের সোনালি প্রজন্মের কীর্তির পুনরাবৃত্তি করতে পারে। সংবাদমাধ্যম এএফপিকে এ কথা বলেন তিনি।

২০২৪ ইউরোপীয় কাপ জয়ে অবদান রেখেছিলেন বায়ার লেভারকুসেনের এই লেফট-ব্যাক। ফ্রান্স এবং ইংল্যান্ডের মতো দলকে হারিয়ে শিরোপা জিতেছিলেন তারা।

তবে ২০১০ সালের ফাইনালে আন্দ্রেস ইনিয়েস্তার জয়সূচক গোলের পর থেকে ‘লা রোজা’রা বিশ্বকাপে রাউন্ড সিক্সটিন পার হতে পারেনি।

স্পেন ২০০৮ এবং ২০১২ সালে ইউরো জয় করে, তার পরই ২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায়। রাশিয়া ও কাতারে শেষ ষোলোর বাধা পেরোতে ব্যর্থ হয় ‘লা রোজা’রা।

তরুণ তারকা লামিন ইয়ামালের মতো প্রতিভাবনা খেলোয়াড় নিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে তারা। দলটি সবাই রযেছে দারুণ ফর্মে।

লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা ২০২৩ সালের মার্চ মাস থেকে টানা ৩১ ম্যাচে অপরাজিত রয়েছে।

বিশ্বকাপে গ্রুপ এইচ-‘এ’তে স্পেন টুর্নামেন্টে নবাগত কেপ ভার্দে, সৌদি আরব এবং উরুগুয়ের মুখোমুখি হবে।

নিজের প্রথম বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসী গ্রিমাল্ডো বলেন, ‘আমি আমাদেরই ফেভারিট হিসেবে দেখছি। পরিসংখ্যান এখন অতীত। আমাদের প্রতিদিনের খেলায় মনোযোগ দিতে হবে। কেপ ভার্দের বিপক্ষে প্রথম ম্যাচে যথাসম্ভব ভালোভাবে প্রস্তুতি নিয়ে নামতে হবে।’ 

পুরো দলই খুবই আত্মবিশ্বাসী এবং অনুপ্রাণিত। আমরা ভালো কিছু করার জন্য মরিয়া, কারণ আমাদের সেই সামর্থ্য রয়েছে বলে যোগ করে এই তারকা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে বাংলাদেশ দলে পরিবর্তন

ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে বাংলাদেশ দলে পরিবর্তন
আড়াই বছরের বেশি সময় পর ওয়ানডে দলে ফিরেছেন মেহেদী। ছবি : কালের কণ্ঠ

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। আগামীকাল তিন ম্যাচের শেষটিতে প্রতিপক্ষকে ধবলধোলাই করার লক্ষ্যে নামবে বাংলাদেশ। তার আগে স্কোয়াডে আরো শক্তি বাড়িয়েছে স্বাগতিকরা।

শেষ ওয়ানডেতে শেখ মেহেদীকে দলে নিয়েছে বাংলাদেশ। এতে আড়াই বছরের বেশি সময় পর ওয়ানডেতে ফিরলেন এই অলরাউন্ডার। সর্বশেষ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খেলেছেন তিনি। প্রতিপক্ষ অস্ট্রেলিয়াই ছিল। 

সব মিলিয়ে এখন পর্যন্ত ১১ ওয়ানডে খেলেছেন মেহেদী। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের অনেকটা ব্যাকআপ হিসেবে নেওয়া হয়েছে ৩১ বছর বয়সী অলরাউন্ডারকে। যদিও বিসিবি থেকে জানানো হয়েছে, মিরাজ সুস্থ আছেন। তবে তৃতীয় ওয়ানডেতে তাকে খেলানো যাবে কি না, তা নিশ্চিত হতে আরেকবার মিরাজের শারীরিক অবস্থার মূল্যায়ন করা হবে।

এর আগে প্রথম ওয়ানডের ৮৬ রানের জয়ে দ্বিপক্ষীয় সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। সিরিজ জয়ের দিন দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেটের জয় পায় মিরাজের দল। দলের জয় নিশ্চিত করার আগেই মাথায় বলের আঘাত পেয়েছিলেন মিরাজ।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলা, নাহিদ রানা ও শেখ মেহেদী।

বিশ্বকাপে প্রথম ম্যাচে বড় জয়ে পুরো দলের প্রশংসায় কোচ পচেত্তিনো

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে প্রথম ম্যাচে বড় জয়ে পুরো দলের প্রশংসায় কোচ পচেত্তিনো

সহ-আয়োজক হিসেবে বিশ্বকাপের প্রথম ম্যাচ স্বপ্নের মতো শুরু করেছে যুক্তরাষ্ট্রে। প্যারাগুয়ের বিপক্ষে ৪-১ গোলের বড় জয় পায় পচেত্তিনোর শিষ্যরা। দলের বড় জয়ের কৃতিত্ব কারো একার নয়, দলের সম্মিলিত প্রচেষ্টা এই অর্জন বললেন আর্জেন্টাইন কোচ মাউরিসিও পচেত্তিনো।

লস অ্যাঞ্জেলেসের এক রোমাঞ্চকর লড়াইয়ে উপহার দিয়ে যুক্তরাষ্ট্র প্যারাগুয়েকে বিধ্বস্ত করেছে। যেখানে ফোলারিন বালোগুন জোড়া গোল করেন, জিও রেইনা শেষ মুহূর্তে একটি দুর্দান্ত গোল করার পাশাপাশি ম্যাচের শুরুতে একটি আত্মঘাতী গোলও অবদান রয়েছে তার।

খেলা পরবর্তী সংবাদ সম্মেলনে মার্কিন তারকা ক্রিশ্চিয়ান পুলিসিকের পারফরম্যান্স নিয়ে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, ‘শুধু বালো বা অন্য কোনো খেলোয়াড়ই ভালো খেলেনি। পুরো দলটা অসাধারণ ছিল। শুধু শুরুর একাদশই নয়, তাদের আশেপাশের এবং বেঞ্চে থাকা সব খেলোয়াড়ই ভালো করেছেন।

এটা একটা সম্মিলিত পারফরম্যান্স ছিল। অবশ্যই, সেও ভালো খেলেছে বলে যোগ করেন তিনি। লস অ্যাঞ্জেলেসের ৭০হাজার দর্শকেরও উচ্ছ্বসিত প্রশংসা করেছেন পচেত্তিনো।

তবে কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, অন্যান্য বিশ্বকাপ আয়োজকদের মতো মার্কিন জনগণ এই টুর্নামেন্ট নিয়ে ততটা আগ্রহী নয়। বিশেষ করে চলমান এনবিএ ফাইনালের কারণে ফুটবল থেকে মনোযোগ সরে যাওয়ায়; তা সত্ত্বেও লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামের দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।