একমাত্র দেশ যারা সব কটি বিশ্বকাপে অংশ নিয়েছে। পাঁচ শিরোপা জিতে আসরের সবচেয়ে সফল দলও। তবে সেই ব্রাজিলের হেক্সার স্বপ্ন শুধু দীর্ঘই হচ্ছে।কোচ কার্লো আনচেলোত্তির অধীনেই এবার হেক্সা পূরণের স্বপ্ন দেখছে ব্রাজিলিয়ানরা।হেক্সার স্বপ্ন পূরণ হলে ২৪ বছর পর বিশ্বকাপ জিতবে তারা। ইতালিয়ান কোচের অধীনে ছন্দেও আছে তারা। ১০ ম্যাচে ৫ জয়, ২ ড্র ও ৩ হার ব্রাজিলের।দলের সেরা তারকা নেইমারকে নিয়েই স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল।তবে ইনফর্ম রাফিনিয়া-ভিনিসিয়ুসে বড় আস্থা থাকবে আনচেলোত্তির।
কোচ: কার্লো আনচেলত্তি
অধিনায়ক: মার্কিনিওস
বিশ্বকাপ ইতিহাস
সেরা সাফল্য: সর্বোচ্চ ৫বার চ্যাম্পিয়ন
সর্বশেষ: কোয়ার্টার ফাইনাল
প্রথম: ১৯৩০
অংশগ্রহণ: সব বিশ্বকাপ খেলা একমাত্র দল ব্রাজিল।
ফিফা র্যাংকিং: ৬
গ্রুপ ‘সি’-তে ব্রাজিলের সঙ্গী মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড।
গ্রুপ ‘সি’র সূচি
১৪ জুন : ব্রাজিল বনাম মরক্কো, নিউ ইয়র্ক/নিউ জার্সি ভোর ৪টা
২০ জুন : ব্রাজিল বনাম হাইতি, ফিলাডেলফিয়া, ভোর ৬টা ৩০মি.
২৪ জুন : স্কটল্যান্ড বনাম ব্রাজিল, মায়ামি, ভোর ৪টা
ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড:
গোলরক্ষক : আলিসন, এদেরসন, ওয়েভারতন।
ডিফেন্ডার : অ্যালেক্স সান্দ্রো, দানিলো, লিও পেরেইরা, ব্রেমার, ইবানেজ, ওয়েসলি, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল, দগলাস সান্তোস।
মিডফিল্ডার : ব্রুনো গিমারেস, কাসেমিরো, দানিলো সান্তোস, ফাবিনহো, লুকাস পাকেতা
ফরোয়ার্ড : এনদ্রিক, গ্যাব্রিয়েল মার্তিনেলি, ইগর থিয়াগো, মাতেয়োস কুনিয়া, রাফিনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র, লুইস হেনরিকে, নেইমার ও রায়ান।




