স্প্যানিশ তারকা ডিফেন্ডার অ্যালেক্স গ্রিমাল্ডো বলেছেন, ইউরোপীয় শিরোপা জয়ের পর বিশ্বকাপ জিতে স্পেন তাদের সোনালী প্রজন্মের কীর্তির পুনরাবৃত্তি করতে পারে। সংবাদমাধ্যম এএফপিকে একথা বলেন তিনি।
২০২৪ ইউরোপীয় কাপ জয়ে অবদান রেখেছিলেন বায়ার লেভারকুসেনের এই লেফট-ব্যাক। ফ্রান্স এবং ইংল্যান্ড মত দলকে হারিয়ে শিরোপা জিতেছিলেন তারা।
তবে ২০১০ সালের ফাইনালে আন্দ্রেস ইনিয়েস্তার জয়সূচক গোলের পর থেকে ‘লা রোজা’রা বিশ্বকাপে রাউন্ড সিক্সটিন পার হতে পারেনি।
স্পেন ২০০৮ এবং ২০১২ সালে ইউরো জয় করে,তারপরই ২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায়। রাশিয়া ও কাতারে শেষ ষোলোর বাধা পেরোতে ব্যর্থ হয় ‘লা রোজা’রা।
তরুণ তারকা লামিন ইয়ামালের মতো প্রতিভাবনা খেলোয়াড় নিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে তারা। দলটি সবাই রযেছে দারুণ ফর্মে।
লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা ২০২৩ সালের মার্চ মাস থেকে টানা ৩১ ম্যাচে অপরাজিত রয়েছে।
বিশ্বকাপে গ্রুপ এইচ-‘এ’তে স্পেন টুর্নামেন্টে নবাগত কেপ ভার্দে, সৌদি আরব এবং উরুগুয়ের মুখোমুখি হবে।
নিজের প্রথম বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসী গ্রিমাল্ডো বলেন, ‘আমি আমাদেরকেই ফেভারিট হিসেবে দেখছি। পরিসংখ্যান এখন অতীত। আমাদের প্রতিদিনের খেলায় মনোযোগ দিতে হবে। কেপ ভার্দের বিপক্ষে প্রথম ম্যাচে যথাসম্ভব ভালোভাবে প্রস্তুতি নিয়ে নামতে হবে।
পুরো দলই খুবই আত্মবিশ্বাসী এবং অনুপ্রাণিত। আমরা ভালো কিছু করার জন্য মরিয়া, কারণ আমাদের সেই সামর্থ্য রয়েছে বলে যোগ করে এই তারকা।




