• ই-পেপার

ব্রাজিলের বিপক্ষে খেলা স্বপ্নের মতো : স্কটল্যান্ড অধিনায়ক

মরক্কোর বিপক্ষে কেমন হবে ব্রাজিলের একাদশ

ক্রীড়া ডেস্ক
মরক্কোর বিপক্ষে কেমন হবে ব্রাজিলের একাদশ
ছবি : রয়টার্স

মরক্কোর বিপক্ষে ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামতে পারেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের আক্রমণভাগে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের।

সম্ভাব্য ৪-৪-২ ছকে গোলবারের নিচে থাকবেন অভিজ্ঞ আলিসন বেকার। রক্ষণভাগে দেখা যেতে পারে রজার ইবানেজ, মারকিনিওস, গ্যাব্রিয়েল ও ডগলাস সান্তোসকে। চোটের কারণে ওয়েসলি না থাকায় রাইট-ব্যাক পজিশনে ইবানেজের খেলার সম্ভাবনা বেশি।

মধ্যমাঠে ব্রাজিলের ভরসা হতে পারেন লুকাস পাকেতা, ব্রুনো গিমারেস ও কাসেমিরো। অভিজ্ঞতা ও সৃজনশীলতার মিশেলে এই চার ফুটবলারের ওপরই ম্যাচের নিয়ন্ত্রণ নির্ভর করতে পারে।

আক্রমণভাগে ভিনিসিয়ুসের সঙ্গী হিসেবে দেখা যেতে পারে রাফিনিয়া ও ইগর থিয়াগোকে। 

ব্রাজিলের সম্ভাব্য একাদশ (৪-৪-২):
আলিসন বেকাার (গোলরক্ষক) রজার ইবানেজ, মারকিনিওস, গ্যাব্রিয়েল, ডগলাস সান্তোস, লুকাস পাকেতা, ব্রুনো গিমারেস, কাসেমিরো, রাফিনিয়া; ইগর থিয়াগো, ভিনিসিয়ুস জুনিয়র।

দর্শকরা ভাঙতে যাচ্ছেন বিশ্বকাপের সব রেকর্ড

ক্রীড়া ডেস্ক
দর্শকরা ভাঙতে যাচ্ছেন বিশ্বকাপের সব রেকর্ড
ছবি : রয়টার্স

ফিফা বিশ্বকাপ শুরু হলেই বিশ্বজুড়ে তৈরি হয় অন্যরকম উন্মাদনা। দর্শকপ্রিয়তার দিক থেকে এই আসর এগিয়ে অন্য যেকোন স্পোর্টস ইভেন্ট থেকে। 

পরিসংখ্যান বলছে, ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি সরাসরি দেখেছেন প্রায় ৫৭ কোটি ১০ লাখ মানুষ। অন্যদিকে অন্যতম জনপ্রিয় সুপার বোলের গড় লাইভ দর্শক সংখ্যা ১৫ থেকে ২০ কোটির মধ্যে।

বিশ্বকাপ ২০২৬ এ দলসংখ্যা ৩২ থেকে বেড়ে ৪৮ এবং ম্যাচসংখ্যা ১০৪ হওয়ায় দর্শকসংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ২০২২ বিশ্বকাপে টেলিভিশন, স্ট্রিমিং ও সামাজিক যোগাযোগমাধ্যম মিলিয়ে প্রায় ৫০০ কোটি মানুষ যুক্ত ছিলেন। এবারে সেই সংখ্যা আরো বাড়তে পারে।

যুক্তরাষ্ট্রে ফুটবল জনপ্রিয়তা তুলনামূলক কম হলেও বিশ্বকাপ ঘিরে আগ্রহ বাড়ছে। ২০২২ সালের ফাইনাল দেশটিতে প্রায় ৩ কোটি ৫০ লাখ মানুষ দেখেছেন। তবে বিশ্বের অন্যান্য ফুটবলপ্রধান দেশের তুলনায় এটি কম।

বিশ্লেষকরা মনে করছেন, ২০২৬ বিশ্বকাপের বড় অংশ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ায় দেশটিতে ফুটবলের দর্শকসংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়তে পারে। বিশ্বকাপের বৈশ্বিক আবেদন এবং দর্শকসংখ্যার দিক থেকে এটি এখনও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর হিসেবে শীর্ষে রয়েছে।

ভোরে ব্রাজিল-মরক্কো ম্যাচ, কখন কোথায় কিভাবে দেখবেন

ক্রীড়া ডেস্ক
ভোরে ব্রাজিল-মরক্কো ম্যাচ, কখন কোথায় কিভাবে দেখবেন
সংগৃহীত ছবি

ফুটবল বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনা ও উত্তেজনার কোনো সীমা নেই। আর যদি হয় ব্রাজিলের ম্যাচ, তবে তো ভক্তদের আগ্রহের কোনো কমতি থাকে না। আগামীকাল রবিবার (১৪ তারিখ) ভোর ৪টায় মরক্কোর মুখোমুখি হচ্ছে ব্রাজিল। 

ঘরে বসেই টিভিতে দেশের তিনটি চ্যানেলে দেখা যাবে ব্রাজিল-মরক্কোর খেলা। রাষ্ট্রীয় চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ছাড়াও এই ফুটবল মহাযজ্ঞের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও সময় টেলিভিশন। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকেই সম্প্রচারস্বত্ব কিনেছে তারা। 

টিভিতে সরাসরি বিশ্বকাপ দেখার বিষয়টি নিশ্চিত হওয়ার আগেই অবশ্য বেশ কিছু ডিজিটাল ও ওটিটি প্ল্যাটফরম তা সম্প্রচারের ঘোষণা দিয়ে বাংলাদেশিদের মনে স্বস্তি এনেছিল। 

তবে নানা জটিলতায় এখনো সম্প্রচার শুরু করতে পারেনি প্রতিষ্ঠানগুলো। তাই অনেকে খেলা দেখছেন নানা ‘থার্ড পার্টি’ অ্যাপ থেকে। এ ছাড়া পাড়া-মহল্লায় বিভিন্ন জায়গায় বড় পর্দায় দেখানো হচ্ছে বিশ্বকাপ। 

যুক্তরাষ্ট্রে চুরির ধাক্কা, একটি ফুটবল ছাড়া বাকি সব খোয়া গেল ইংল্যান্ডের

ক্রীড়া ডেস্ক
যুক্তরাষ্ট্রে চুরির ধাক্কা, একটি ফুটবল ছাড়া বাকি সব খোয়া গেল ইংল্যান্ডের
সংগৃহীত ছবি

বিশ্বকাপের মূল লড়াই মাঠে গড়ানোর আগেই বড়সড় এক নিরাপত্তা বিপর্যয়ের মুখে পড়েছে হ্যারি কেইন-জুড বেলিংহামদের ইংল্যান্ড। কানসাস সিটিতে নিজেদের প্রথম অনুশীলন সেশনের আগেই চুরি হয়ে গেছে থমাস টুখেলের শিষ্যদের ম্যাচ খেলার বুট। শুধু বুটই নয়, চুরি যাওয়া সামগ্রীর তালিকায় রয়েছে টুর্নামেন্টের অফিসিয়াল বল এবং অনুশীলনের অন্যান্য সরঞ্জামও। 

জানা গেছে, ফ্লোরিডার প্রি-টুর্নামেন্ট ক্যাম্প থেকে যখন ফুটবলারদের কিট ও সরঞ্জাম মিসৌরির সোপ সকার ভিলেজের অনুশীলন ক্যাম্পে নেওয়া হচ্ছিল, ঠিক তখনই এই চুরির ঘটনা ঘটে। তারকা ফুটবলারদের বুট খোয়া যাওয়ায় চরম অস্বস্তিতে পড়েছে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

ডেইলি মেইল জানিয়েছে,  চুরির এই ঘটনা যখন সামনে আসে, তখন সেখানে মাত্র একটি ফুটবল ছাড়া কিছুই ছিল না।

তবে স্বস্তির খবর হচ্ছে, কানসাস সিটি পুলিশ বিভাগ দ্রুত অ্যাকশনে নেমেছে। ইতিমধ্যে সন্দেহভাজন দুজনকে আটক করেছে তারা। পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, ‘তদন্তের স্বার্থে দুজনকে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে।’ তবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন। চুরি হওয়া সরঞ্জাম দ্রুত উদ্ধারে স্থানীয় পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে তারা।

আগামী বুধবার ডালাসে ক্রোয়েশিয়ার বিপক্ষে ‘এল’ গ্রুপের ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে থমাস টুখেলের দল। ১৯৬৬ সালের পর প্রথম বড় কোনো ট্রফি জয়ের লক্ষ্যে এবার আটঘাট বেঁধে নেমেছে ইংলিশরা। কিন্তু মাঠের লড়াইয়ের আগেই এমন হুটহাট হ্যাপা ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

অবশ্য মাঠের বাইরের এই কাণ্ড বাদ দিলে দলের ভেতরের আবহাওয়া বেশ চনমনে। ওয়েস্ট পাম বিচের গরমে নিজেদের দারুণভাবে মানিয়ে নিয়েছে দল। ফ্লোরিডায় খেলা দুটি প্রস্তুতি ম্যাচেই এসেছে জয়।