রাশিয়ায় একটি শপিং সেন্টারের রেস্তোরাঁয় ‘অ্যাডলফ হিটলার’ নাম ব্যবহার করে পিত্জা অর্ডার করায় এবং অনলাইনে নিষিদ্ধ প্রতীক শেয়ার করার অভিযোগে ১৮ বছর বয়সী এক কলেজ শিক্ষার্থীকে পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযুক্ত তরুণ একটি শপিং সেন্টারের রেস্তোরাঁয় খাবার অর্ডার করার সময় হিটলারের নাম ব্যবহার করেন। পরবর্তী সময়ে নাৎসি প্রতীক প্রচার ও উসকানি দেওয়ার অভিযোগে তাঁকে আটক করা হয়। তদন্তকারীরা আরো জানতে পেরেছেন, ওই শিক্ষার্থী তাঁর কলেজের ডেস্কে নিষিদ্ধ নাৎসি প্রতীক এঁকেছিলেন এবং সেই ছবিগুলোর আলোকচিত্র তুলে একটি অনলাইন চ্যাট গ্রুপে শেয়ার করেছিলেন।
স্থানীয় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব বিষয়টি পুলিশকে জানানোর পর পুলিশ ঘটনার তদন্তে নামে। সূত্র : সামা টিভি



