• ই-পেপার

হলিউডে সফল হওয়ার মন্ত্র জানালেন আলি ফজল

মা হিন্দু, বাবা মুসলিম; কোন ধর্মে বিশ্বাসী জিনাত আমান?

বিনোদন ডেস্ক
মা হিন্দু, বাবা মুসলিম; কোন ধর্মে বিশ্বাসী জিনাত আমান?
মায়ের দিক থেকে আমার নাম ললিতেশ্বরী বললেন জিনাত আমান। ছবি: সংগৃহীত।

‘সত্যম শিবম সুন্দরম’, ‘কুরবানি’, ‘ডন’ বা ‘হরে রাম হরে কৃষ্ণ’—এর মতো কালজয়ী ছবিতে অভিনয় করে ভারতীয় সিনেমায় নতুন যুগের সূচনা করেছিলেন জিনাত আমান। পর্দায় সাহসী ও স্বাধীনচেতা চরিত্র ফুটিয়ে তুলে প্রচলিত ধারণা ভেঙে দেওয়া এই অভিনেত্রী বাস্তব জীবনেও বরাবরই স্পষ্টভাষী। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের দুটি নাম, মা-বাবার ভিনধর্মে বিয়ে এবং নিজের ধর্মীয় বিশ্বাস নিয়ে খোলামেলা কথা বলেছেন এই বলিউড তারকা।

সাক্ষাৎকারে জিনাত জানান, আসলে তার দুটি নাম রয়েছে। তিনি বলেন, ‘বাবার দিক থেকে আমার নাম জিনাত আমান, আর মায়ের দিক থেকে আমার নাম— ললিতেশ্বরী।’ জিনাতের মা বর্ধিনী ছিলেন একজন কট্টর হিন্দু মহিলা, যিনি প্রতিদিন ২-৩ ঘণ্টা পুজো করতেন। জন্মের সময় অবশ্য অভিনেত্রীর নাম ছিল জিনাত আমানুল্লাহ খান।

মা হিন্দু ও বাবা মুসলিম হওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে জিনাত নিজে কোন ধর্ম মানেন? এর জবাবে অভিনেত্রী স্পষ্ট জানান, তিনি নিজে কোনো নির্দিষ্ট ধর্মে বিশ্বাসী নন।

জিনাত বলেন, ‘আমি ধার্মিক নই। কারণ ছোট থেকেই আমি নানা রকমের সংস্কৃতি দেখেছি। আমার মা ছিলেন হিন্দু, বাবা মুসলিম, আর আমার সন্তানদের বাবাও মুসলিম। আবার আমি পড়াশোনা করেছি ক্যাথলিক স্কুলে, অন্যদিকে আমার সৎ বাবা ছিলেন জার্মান।’

সব ধর্মকে খুব কাছ থেকে দেখলেও কোনো বিশেষ ধর্ম বেছে নেওয়ার প্রয়োজন বোধ করেননি জিনাত। নিজের বিশ্বাস নিয়ে তিনি বলেন, ‘সব ধর্মই ভালো, কেউ খারাপ কিছু শেখায় না। আমি মূলত মানবতা, দয়া, শান্তি এবং মানুষ ও প্রাণীদের প্রতি ভালোবাসায় বিশ্বাস করি। এটাই আমার ধর্ম।’

বিয়েবাড়িতে বন্ধু সেজে লাখ লাখ রুপি আয় করেন ওরি!

বিনোদন ডেস্ক
বিয়েবাড়িতে বন্ধু সেজে লাখ লাখ রুপি আয় করেন ওরি!

বলিউডের যেকোনো পার্টি বা ঘরোয়া আড্ডায় ওরি ওরফে ওরহান অবত্রামণিকে দেখা যাবেই। অনেকের কাছে তার আসল পরিচয় অজানা হলেও, তারকাদের সঙ্গে তার ছবি নিয়মিত ভাইরাল হয়। ওরি আসলে কীভাবে আয় করেন—এই প্রশ্নের উত্তর বহুবার ধোঁয়াশায় রাখলেও, সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের আকাশছোঁয়া উপার্জন নিয়ে এবার খোলামেলা কথা বললেন এই নেট-তারকা।

ওরি জানান, তার আয়ের একটা বড় অংশ আসে বিভিন্ন ব্র্যান্ডের প্রচার, পেড কনটেন্ট ও নামী অনুষ্ঠানে অতিথি হয়ে গিয়ে। ওরি বলেন, ‘গত মাসে আমি শুধু একটি রিল ভিডিও বানিয়েই ৭৬ লাখ রুপি আয় করেছি।’

জনপ্রিয়তার কারণে বিভিন্ন ব্যক্তিগত অনুষ্ঠানে হাজির থাকার জন্য ওরির কাছে প্রচুর প্রস্তাব আসে। বিয়েবাড়ি বা জন্মদিনের মতো অনুষ্ঠানে যাওয়ার জন্য তিনি ১৫ থেকে ২৫ লাখ রুপি পর্যন্ত নেন।

এই প্যাকেজ সম্পর্কে ওরি বলেন, ১৫-২৫ লাখ রুপি দিলে আপনারা আমাকে দুপুরের বা রাতের খাবারেও ডাকতে পারেন। আমি বিয়ে বা জন্মদিনে গিয়ে এমনভাবে সবার সাথে কথা বলব, যেন যার বিয়ে বা জন্মদিন, সে আমার শৈশবের বন্ধু। আমি আপনাদের সঙ্গে সময় কাটাব, পরিবারের সঙ্গে মিশে যাব। এই পুরো বিষয়টাই আপনারা রুপি দিয়ে কিনতে পারেন।

ছবি তোলার বিশেষ ‘পোজ’-এর জন্য ওরি বেশ পরিচিত। ওরি বলেন, ভারতে মাত্র দুজন মানুষ তাদের নিজস্ব পোজের জন্য বিখ্যাত—একজন শাহরুখ খান, আর অন্যজন তিনি নিজে।

ইনস্টাগ্রামে ২৫ লাখেরও বেশি ফলোয়ার থাকা এই তারকার এত টাকা সামলান কে? ওরি জানান, তার আয়ের সমস্ত আর্থিক বিষয় বা হিসাবনিকাশ এখনো তার মা-বাবাই দেখেন। এই পুরনো অভ্যাস তিনি কখনো ছাড়বেন না বলেও জানান।

স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনা

অভিনেতা জাহের আলভী কারাগারে

নিজস্ব প্রতিবেদক
অভিনেতা জাহের আলভী কারাগারে
ছবি: কালের কণ্ঠ

স্ত্রী আফরা ইবনাত ইকরা আত্মহত্যার প্ররোচনায় অভিযোগে করা মামলায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী ওরফে মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীদের মাধ্যমে জামিন আবেদন করেন আলভী।

শুনানি শেষে দুপুর আড়াইটার দিকে আবেদন নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন দুপুর দেড়টার দিকে আদালতে আসেন জাহের আলভী। পরে দুপুর ১টা ৫৬ মিনিটে শুনানি শুরু হলে কাঠগড়ায় দাঁড়ান এ অভিনেতা।

শুনানিতে জাহের আলভীর পক্ষে আইনজীবী ঢাকা বারের সভাপতি আনোয়ার জাহিদ ভূইয়াসহ অনেকেই শুনানি করেন। 
অপর দিকে বাদীপক্ষের আইনজীবীরা তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আবেদেনের শুনানি করেন।

আলভীর জামিন আবেদনে উল্লেখ করা হয়, আসামি এই ঘটনার সাথে কোনোভাবেই সম্পৃক্ত নন। প্রেমের বিয়ে করার কারণে বাদী শুধু ব্যক্তিগত জিদ ও প্রতিহিংসার বশবর্তী হয়ে হয়রানিমূলকভাবে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। আসামি ঈদ উপলক্ষে নাটক নির্মাণের জন্য গত ২৫ ফেব্রুয়ারি নেপালে অবস্থানকালে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। 

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইকরাকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে বাসার মালিকসহ স্বজনরা মিলে তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই দিন রাতেই মামলা করেন ইকরার বাবা কবির হায়াত খান। দীর্ঘদিনের ‘পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণেই’ ইকরা আত্মহত্যা করতে ‘বাধ্য হয়েছেন’ বলে মামলায় অভিযোগ করেন তিনি। 

আলভী ও ইকরা বিয়ে করেন ২০১০ সালে; তাদের সংসারে একটি ছেলেসন্তান রয়েছে। এই মামলায় গত ৪ জুন জাহের আলভীর মা নাসরিন সুলতানা শিউলি আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

খোলামেলা পোশাকে ইংল্যান্ড-ক্রোয়েশিয়া ম্যাচে জনপ্রিয় মডেল

বিনোদন ডেস্ক
খোলামেলা পোশাকে ইংল্যান্ড-ক্রোয়েশিয়া ম্যাচে জনপ্রিয় মডেল
সংগৃহীত ছবি

২০২৬ বিশ্বকাপের উত্তাপ শুধু মাঠেই নয়, ছড়িয়ে পড়েছে গ্যালারিতেও। আর সেই গ্যালারির সবচেয়ে আলোচিত মুখের একজন আবারও হাজির হয়েছেন বিশ্বকাপের মঞ্চে। ক্রোয়েশিয়ার জনপ্রিয় মডেল ও সমর্থক ইভানা নল বিশ্বকাপ দেখতে যুক্তরাষ্ট্রে উড়ে এসে আবারও আলোচনার কেন্দ্রে।

ক্রোয়েশিয়া জাতীয় দলের সবচেয়ে পরিচিত সমর্থক হিসেবে পরিচিত ইভানা ডালাসের স্টেডিয়ামে উপস্থিত হয়ে নিজের দলকে সমর্থন জানান। ম্যাচ শুরুর আগেই তার উপস্থিতি দর্শক, আলোকচিত্রী ও গণমাধ্যমের নজর কাড়ে।

1

নিজের পরিচিত স্টাইলেই মাঠে হাজির হন ইভানা। ক্রোয়েশিয়ার ঐতিহ্যবাহী লাল-সাদা চেকারবোর্ড নকশার পোশাক পরে গ্যালারিতে দেখা যায় তাকে। স্টেডিয়ামের বিভিন্ন স্থানে তার তোলা ছবিগুলো দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

২০২২ কাতার বিশ্বকাপেও গ্যালারিতে উপস্থিত থেকে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন ইভানা। সেই আসরে ক্রোয়েশিয়ার প্রায় প্রতিটি ম্যাচেই তাকে দেখা গিয়েছিল। এবারও বিশ্বকাপ শুরু হতেই প্রিয় দলের পাশে দাঁড়াতে যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছেন তিনি।

 

ক্রোয়েশিয়ার ম্যাচ চলাকালে গ্যালারিতে তার উপস্থিতি সমর্থকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস তৈরি করে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাকে ক্রোয়েশিয়ার ‘সুপার ফ্যান’ হিসেবে উল্লেখ করছেন।