কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে হ্যাকাররা বড় সাইবার হামলা চালাতে পার, তাই গ্রাহকদের টাকা বাঁচাতে প্রয়োজনে এটিএম ও অনলাইন ব্যাংকিং সাময়িকভাবে বন্ধ রাখতে হতে পারে বলে জানিয়েছে জাপানের ব্যাংক খাতের শীর্ষ সংগঠন।
জাপান ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও মিজুহো ব্যাংকের প্রেসিডেন্ট মাসাহিকো কাতো বৃহস্পতিবার (১৮ জুন) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
বৃহস্পতিবার (১৮ জুন) রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য দেয়।
জাপান ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও মিজুহো ব্যাংকের প্রেসিডেন্ট মাসাহিকো কাতো জানান, নতুন প্রজন্মের শক্তিশালী এআই মডেলগুলো সফটওয়্যার ব্যবস্থার দুর্বলতা খুব দ্রুত শনাক্ত করতে সক্ষম। ফলে আগের তুলনায় আরো জটিল ও বড় ধরনের সাইবার হামলার আশঙ্কা তৈরি হয়েছে।
মাসাহিকো কাতো বলেন, “যদি গ্রাহকদের সম্পদ ঝুঁকিতে পড়ার সম্ভাবনা দেখা দেয়, তাহলে নিরাপত্তার স্বার্থে এটিএম বা অন্যান্য কিছু ব্যাংকিং সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হতে পারে।”
চলতি বছরের এপ্রিলে এআই প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক তাদের নতুন এআই মডেল ‘মাইথোস’ উন্মুক্ত করেন। এ সময় তিনি জানায়, এটি হাজার হাজার সফটওয়্যার দুর্বলতা শনাক্ত করেছে। এসব দুর্বলতার মধ্যে বিভিন্ন অপারেটিং সিস্টেম ও ওয়েব ব্রাউজারের ত্রুটিও রয়েছে।
তবে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের একাংশ মনে করেন, বিষয়টি নিয়ে অতিরিক্ত উদ্বেগের প্রয়োজন নেই। তাদের মতে, শুধু উন্নত এআই মডেলের প্রবেশাধিকার পেলেই সাইবার অপরাধীরা এমন কোনো নতুন হামলা চালাতে পারবে না, যা আগে সম্ভব ছিল না।
এদিকে যুক্তরাষ্ট্র সরকার সম্প্রতি জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে বিদেশি নাগরিকদের জন্য অ্যানথ্রপিকের উন্নত এআই মডেল ব্যবহারে কিছু সীমাবদ্ধতা আরোপ করেছে।




