• ই-পেপার

রাজধানীতে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে তেজগাঁও বিএনপি পরিবারের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে তেজগাঁও বিএনপি পরিবারের বর্ণাঢ্য র‍্যালি
সংগৃহীত ছবি

মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে তেজগাঁও থানা বিএনপি পরিবারের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজের সামনে থেকে একটি র‍্যালি বের করে নাখালপাড়া হয়ে নাবিস্কো মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হন তারা। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য ও তেজগাঁও থানা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ আলী, আবু সুফিয়ান দুলাল, মুজাহিদুর রহমান, রইছ উদ্দিন, সাফিজুর রহমান, আবদুল বাসেদ, আবু বকর সিদ্দিক, গোলাম হোসেন মানিক, তারিকুল ইসলাম বাহালুল, সালামত খান সজিব, খাইরুল ইসলাম সেলিম, জালাল আহমেদ, মশিউর রহমান সোহান, আখতার হোসেন, মাহবুবুল আলম রাজন, কামাল মাহমুদসহ তেজগাঁও থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাইফুল আলম নীরব বলেন, ‘মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। আসুন, আমরা সবাই মাদককে ‘না’ বলি এবং এর বিরুদ্ধে শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তুলি। পরিবার, সমাজ ও রাষ্ট্র—সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে, তাহলেই একটি সুস্থ ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব হবে।’

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করি। দেশ ও সমাজকে মাদক, সন্ত্রাস এবং সব ধরনের অপরাধমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাবেশে বক্তারা বলেন, মাদক ও সন্ত্রাস দেশের যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এ দুই সামাজিক ব্যাধি প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত, সুশৃঙ্খল ও মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

মেঘলা থাকবে ঢাকার আকাশ, বৃষ্টি হবে কি?

অনলাইন ডেস্ক
মেঘলা থাকবে ঢাকার আকাশ, বৃষ্টি হবে কি?

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থাকতে পারে এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি দিনের তাপমাত্রা কমার আভাস দিয়েছে সংস্থাটি। 

রবিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা। বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ।
 

১০ মিনিট বন্ধ থাকার পর মেট্রো রেল চলাচল স্বাভাবিক

অনলাইন ডেস্ক
১০ মিনিট বন্ধ থাকার পর মেট্রো রেল চলাচল স্বাভাবিক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় মেট্রো রেলের ওভারহেড উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারে গ্যাস বেলুন আটকে গিয়ে ১০ মিনিট বন্ধ ছিল মেট্রো চলাচল। পরে সকাল ৭টার দিকে তার থেকে বেলুন অপসারণ করলে স্বাভাবিক হয় চলাচল। 

জানা যায়, উড়ন্ত একটি গ্যাস বেলুন মেট্রোরেলের হাই-ভোল্টেজ তারে জড়িয়ে গেলে বিদ্যুৎ সঞ্চালনে বিঘ্ন ঘটে। এতে উত্তরা উত্তর থেকে ছেড়ে আসা মতিঝিলগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে এমআরটি পুলিশ কন্ট্রোল রুমের ওয়ারলেস অপারেটর মো. মাসুদ রানা বলেন, টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্য অংশে এই ঘটনা ঘটে। মেট্রোরেলের হাই-ভোল্টেজ বৈদ্যুতিক তারে গ্যাস বেলুন উড়ে এসে আটকে যায়। এরপরই বেলুন অপসারণের কাজ শুরু হয়। সকাল ৭টার দিকে বেলুন অপসারণের কাজ শেষ হলে মেট্রো চলাচল শুরু হয় বলে জানান তিনি।

রবিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

অনলাইন ডেস্ক
রবিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

নানা প্রয়োজনে ঢাকার বাসিন্দারা দোকানপাট ও মার্কেট যান। কিন্তু তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখতে পান সব দোকানপাট বন্ধ, তাহলে বিফলে যাবে সব। তাই চলুন জেনে নেওয়া যাক রবিবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

যেসব এলাকার দোকানপাট বন্ধ
আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট অঞ্চল, তেজগাঁও শিল্প অঞ্চল, ক্যান্টনমেন্ট, গুলশান-১, ২, বনানী, মহাখালী বাণিজ্যিক অঞ্চল, নাখালপাড়া, মহাখালী ইন্টারসিটি বাস টার্মিনাল অঞ্চল, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ।

বন্ধ থাকবে যেসব মার্কেট
বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি), পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসী পল্লী, ইব্রাহীমপুর বাজার, রজনীগন্ধা মার্কেট, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ এবং ২, গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোড়ান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স, মিতালী অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেট।