• ই-পেপার

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ হচ্ছে বিসিএস কর্মকর্তা

ঢাবিতে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
ঢাবিতে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের গুরুত্ব নিয়ে একটি সচেতনতামূলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এতে আত্মবিশ্বাস, সহনশীলতা ও মানসিক সুস্থতার ওপর আলোকপাত করা হয়েছে।

শনিবার (২৭ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয় সাপোর্ট ফর স্টুডেন্টস উইথ ডিসএবিলিটিজ (ডিইউএসএসডি) এবং মানসিক স্বাস্থ্য সংস্থা ‘শোনো’-এর সহযোগিতায় শান্তি ও সংঘাত অধ্যয়ন বিভাগে ‘আমি পারি’ নামের এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

শোনো-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মারিলিন আহমেদ এই কর্মসূচিতে অংশ নেন এবং ব্যক্তিগত বিকাশ ও দীর্ঘমেয়াদি সাফল্যের ভিত্তি হিসেবে ভারসাম্যপূর্ণ জীবনযাপন ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার গুরুত্বের ওপর জোর দেন।

কমিউনিকেশন ডিসঅর্ডারস বিভাগের অধ্যাপক তৌহিদা জাহান, যিনি ডিইউএসএসডির সঞ্চালক হিসেবেও দায়িত্ব পালন করেন, বলেন যে ব্যক্তিগত ও পেশাগত লক্ষ্য অর্জনের জন্য সচেতনভাবে জীবন যাপন করা এবং মানসিক সুস্থতা বজায় রাখা অপরিহার্য।

মূল অধিবেশনটি পরিচালনা করেন শোনোর মনোবিজ্ঞানী ও মানসিক স্বাস্থ্য প্রশিক্ষক সালেহ সিদ্দিকী। দুই ঘণ্টার এই আলোচনা সভায় অংশগ্রহণকারীরা আত্মসচেতনতা, আবেগগত প্রতিবন্ধকতা, সহনশীলতা, মননশীলতা এবং ব্যক্তিগত উন্নয়ন নিয়ে আলোচনা করেন।

প্রশিক্ষক শিক্ষাজীবনের বাইরে যোগাযোগ দক্ষতা, নেতৃত্বদানের ক্ষমতা এবং মানসিক সুস্থতার উন্নতি নিয়েও আলোচনা পরিচালনা করেন।

দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ কাল

বাসস
দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ কাল
ফাইল ছবি

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় আগামীকাল দেশের সব সরকারি ও এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে।

আগামীকাল (২৯ জুন) সকাল ১০টায় জাতীয় পর্যায়ে এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কর্মসূচি বাস্তবায়নে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে জলবায়ু অনুদান হিসেবে ৫ হাজার টাকা করে দেওয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রকল্প থেকে গত বৃহস্পতিবার (২৫ জুন) জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, সরকারের নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে অনুদানের অর্থ দিয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে অন্তত একটি ফলদ, একটি বনজ এবং একটি ঔষধি গাছ রোপণ করতে হবে।

পাশাপাশি জলবায়ু সচেতনতা বাড়াতে ব্যানার ও ফেস্টুন তৈরি, সেমিনার এবং সচেতনতামূলক র‌্যালির আয়োজন করতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন করতে হবে।

অনুষ্ঠানটি বিভিন্ন সরকারি ও বেসরকারি গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। এ ছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণকারীরা প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত চিঠিতে দেশের সব সরকারি ও এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

সংশ্লিষ্টদের আশা, এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার বিষয়ে সচেতনতা আরো বাড়বে।

যবিপ্রবির উপ-উপাচার্য হলেন অধ্যাপক শেখ মাহমুদুল হাসান

খুবি প্রতিনিধি
যবিপ্রবির উপ-উপাচার্য হলেন অধ্যাপক শেখ মাহমুদুল হাসান
সংগৃহীত ছবি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক শেখ মাহমুদুল হাসান। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন (বিএ) ডিসিপ্লিনের অধ্যাপক।

রবিবার (২৮ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, উপ-উপাচার্য পদে যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে এবং তার নিয়োগের মেয়াদ ৪ বছর হবে। পদে থাকাকালীন তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। বিধি অনুযায়ী উপ-উপাচার্য পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও পাবেন এবং সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। এ ছাড়া রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

প্রসঙ্গত, অধ্যাপক শেখ মাহমুদুল হাসান খুলনা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ন্যাশনালিস্টস টিচার্স অ্যাসোসিয়েশন (এনটিএ)-এর সভাপতি। 
 

রাজশাহী কলেজ

ভাইভা দিতে এসে সাবেক ছাত্রলীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
ভাইভা দিতে এসে সাবেক ছাত্রলীগ নেতা আটক
সংগৃহীত ছবি

রাজশাহী কলেজে মাস্টার্স শেষ বর্ষের মৌখিক (ভাইভা) পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা সজিব আলীকে আটক করে পুলিশে দিয়েছে শিক্ষার্থীরা। রবিবার (২৮ জুন) সকাল সাড়ে ১১টার দিকে কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সামনে থেকে তাকে আটক করেন শিক্ষার্থীরা।

আটক সজিব আলী রাজশাহী মহানগরীর মতিহার থানার শতিহার এলাকার চর শ্যামপুর গ্রামের মুজাম্মেল হকের ছেলে। তিনি কাটাখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি।

সজিব আলী রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী। তিনি মৌখিক পরীক্ষা দিতে কলেজে এলে শিক্ষার্থীরা তাকে শনাক্ত করেন। পরে বিভাগের সামনে থেকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন তারা।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুমা মুস্তারি বলেন, সজিবকে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।