• ই-পেপার

সবুজ বাংলাদেশ গড়ার স্বপ্ন

সারা দেশে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

সুন্দর আগামীর পথে

সুন্দর আগামীর পথে
গাইবান্ধার গোবিন্দগঞ্জের বিভিন্ন স্থানে নানা প্রজাতির ১০০টি গাছের চারা রোপণ এবং শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মাঝে আরো ১০০টি চারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ শামীম কায়সার লিংকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) তামশীদ ইরাম খান, গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার ভট্টাচার্য প্রমুখ। শুভসংঘ ডেস্ক

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনার কথা জানিয়েছেন। এরই মধ্যে তিনি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। সবুজে সুন্দর আগামীর প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রীর এমন অসাধারণ সুন্দর আগামীর পথেউদ্যোগকে স্বাগত জানিয়ে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘ। পুরো বর্ষাকালজুড়ে দেশের প্রতিটি জেলার বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা এই কর্মসূচি বাস্তবায়ন করবেন। শুদ্ধতায় ২৫ বছর পেরিয়ে আসা বসুন্ধরা টিস্যু ২৫ হাজার গাছের চারা উপহার দেবে, আরো ২৫ হাজার দেবে বসুন্ধরা শুভসংঘ। সব মিলিয়ে ৫০ হাজার বৃক্ষ রোপণ করা হবে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ শামীম কায়সার লিংকন। গত কয়েক দিনের বৃক্ষরোপণের চিত্র তুলে ধরে এবারের আয়োজন।

সুন্দর আগামীর পথে

নাটোরের কাঠুয়াগাড়ি দারুস সুন্নাহ দাখিল মাদরাসার শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। ছবি : বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

সুন্দর আগামীর পথে

সুন্দর আগামীর পথে

​সুন্দর আগামীর পথে

​সুন্দর আগামীর পথে

​সুন্দর আগামীর পথে

​সুন্দর আগামীর পথে

​সুন্দর আগামীর পথে

​সুন্দর আগামীর পথে

 

 

মায়ের পাশে দাঁড়াবেন বাবা হারা রিতা

শাহ্ মো. হাসিবুর রহমান
মায়ের পাশে দাঁড়াবেন বাবা হারা রিতা

১০ বছর আগে বাবা হারিয়েছেন রিতা আক্তার। এখন মা আর ছোট ভাইকে নিয়ে তাঁদের তিনজনের সংসার। বাবা ছিলেন রিতাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম। বর্তমানে রিতার মা গ্রামেরই একটি কারখানায় কাজ করে কোনো রকমে সংসার চালান। শত কষ্টেও সন্তানদের লেখাপড়া বন্ধ করেননি। রিতা স্থানীয় একটি কলেজে পড়েন। মায়ের স্বল্প আয়ে দুবেলা দুমুঠো ভাত খেয়ে দিনাতিপাত করেন তাঁরা। পড়ার খরচ জোগাতে টিউশন করতে হয় রিতাকে। মা কখনো অসুস্থ হলে মাথায় আকাশ ভেঙে পড়ে তাঁদের। মায়ের স্বল্প আয়েই তো কোনোমতে খাবারের জোগান হয়। এ জন্য নিজের একটা অবলম্বন তৈরি করতে চাচ্ছিলেন রিতা। তাহলে সংসারে কিছুটা সহযোগিতা করা যেত, মায়ের পাশে দাঁড়ানো যেত। বসুন্ধরা শুভসংঘ সেই অবলম্বন তুলে দিয়েছে রিতার হাতে। তিন মাস সেলাই কাজের প্রশিক্ষণ দিয়ে রিতার হাতে বসুন্ধরা গ্রুপের উপহার হিসেবে সেলাই মেশিন তুলে দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। সেলাই মেশিন পেয়ে রিতা বলেন, ‘এটা কি স্বপ্ন না সত্যি।’ তাঁদের অভাব-অনটনের সংসার, অনেকেই জানেন, কেউ সেভাবে এগিয়ে আসেন না তাঁদের জন্য। বসুন্ধরা শুভসংঘর সদস্যরা তাঁদের খোঁজ রেখেছেন। তাঁকে সেলাই প্রশিক্ষণ দিয়েছেন, আবার বিনামুল্যে সেলাই মেশিনও দিয়েছেন, যা একেবারেই নতুন। এ যেন সত্যিই স্বপ্নপূরণ। তিনি আরো বলেন, ‘এখন আর সংসারে অভাব থাকবে না, নিজেই কাজ করব নিজের সেলাই মেশিনে। আয় করব, তা দিয়ে সংসার এগিয়ে নেব। ছোট ভাইয়ের ছোট ছোট আবদার পূরণ করব তাকে লেখাপড়া শেখাব, মায়ের পাশে দাঁড়াব।’ নতুন সেলাই মেশিন পেয়ে চোখে তাঁর আনন্দাশ্রু। দোয়া করলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের জন্য, মহান আল্লাহপাক যেন তাঁকে ভালো রাখেন।

পরিবারের ভরসা হতে চান মীম

তরিকুল ইসলাম জেন্টু
পরিবারের ভরসা হতে চান মীম

পরিবারের বড় সন্তান শারমিন আক্তার মীম। সরকারি আজিজুল হক কলেজে মাস্টার্সে ভর্তি হয়েছেন। হঠাৎ তাঁর বাবা মারা যান। তাঁর কাঁধে দায়িত্ব পড়ে সংসার সামলানোর। বাড়িতে কয়েকজন শিক্ষার্থীকে পড়িয়ে যা আয় হয়, তা দিয়েই সংসার সামলাতেন মীম। বর্তমানে পড়াশোনা শেষ করে বাড়িতে বসে আছেন। ছোট দুই বোনের পড়ালেখা ও সংসার সামলাতে হিমশিম খাচ্ছিলেন। এই সময়ে বসুন্ধরা গ্রুপের সহায়তা নিয়ে তাঁর পাশে দাঁড়ায় বসুন্ধরা শুভসংঘ। প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পাওয়ার পর মীমের মা এবং ছোট বোনরাও বেশ খুশি। তাঁদের আনন্দ দেখে মনে হচ্ছিল, মীম এবার সত্যিকার অর্থে পরিবারের স্বপ্নপূরণের ভরসা হয়ে উঠবেন। দূর করবেন পরিবারের অর্থকষ্ট। শারমিন আক্তার মীম বলেন, ‘বাবা মারা গেছেন দুই বছর আগে। তিন বোনের মধ্যে আমি সবার বড়। সংসার সামলানোর পাশাপাশি নিজের এবং দুই বোনের পড়ালেখার খরচও জোগান দিতে হচ্ছে। বাড়িতে কয়েকজন শিক্ষার্থীকে পড়িয়ে যে আয় হয়, তা দিয়ে টানাটানি করে চলছে আমাদের পরিবার। এমন দুঃসময়ে বসুন্ধরা গ্রুপের সহায়তায় পাওয়া সেলাই মেশিন আমাকে এবং পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী করবে। সেই সঙ্গে উদ্যোক্তা হয়ে আশপাশের নারীদের স্বাবলম্বী করতে চাই। বসুন্ধরা গ্রুপ যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে, আমিও একসময় অনেক মানুষের পাশে দাঁড়াতে চাই। বিনামূল্যে দরিদ্র নারীদের সেলাই প্রশিক্ষণ করাব।’ মীমের মা আঞ্জু আরা বলেন, ‘আমার মেয়ে সেলাইয়ের কাজ করে এখন অন্তত পরিবার সামলাতে পারবে। আমরা বসুন্ধরা গ্রুপের সবার জন্য অনেক দোয়া করি। বিপদে একমাত্র তাঁরাই পাশে দাঁড়ালেন।’

 

 

বসুন্ধরা দেশের অন্য শিল্পপ্রতিষ্ঠানের জন্য উদাহরণ

মাফতুন আহম্মেদ খান রুবেল, সভাপতি, বগুড়া সদর উপজেলা বিএনপি

বসুন্ধরা দেশের অন্য শিল্পপ্রতিষ্ঠানের জন্য উদাহরণ

দেশের কল্যাণে, মানুষের কল্যাণে বসুন্ধরা গ্রুপের এই যে মহতী উদ্যোগ, এটা দেশের অন্য শিল্পপ্রতিষ্ঠানের জন্য উদাহরণ হিসেবে কাজ করবে। বগুড়ার গর্ব মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীসমাজকে এগিয়ে নিতে কাজ করছেন। ফ্যামিলি কার্ডের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণের উদ্যোগ নিয়েছেন তিনি। সরকারের এমন কাজে বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান এগিয়ে এলে এটা আমাদের জন্য অনুপ্রেরণা। সরকারের পাশাপাশি দেশের উন্নয়নে বসুন্ধরার মতো বড় বড় ব্যবসায়ী গ্রুপ যদি এগিয়ে আসে, সরকারের কর্মকাণ্ড বাস্তবায়নে সহায়ক হবে। আমাদের দেশ তখন অনন্য উচ্চতায় পৌঁছে যাবে। নারীরা স্বাবলম্বী হলে দেশ এগোতে বাধ্য। এ জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন, ‘আমার একটি পরিকল্পনা আছে।’ তাঁর সেই পরিকল্পনার মধ্যে আছে নারীদের স্বনির্ভর করা। বিএনপি নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী তাঁর কথা রেখেছেন ফ্যামিলি কার্ড প্রদানের মাধ্যমে। সরকারের পাশাপাশি দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা দেশ গঠনে এগিয়ে এলে আমাদের সোনার বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে বেশি সময় লাগবে না। বিশ্বাস করি, বসুন্ধরা গ্রুপের যে উদ্যোগ, এর মতো অন্যরাও যদি এগিয়ে আসে, আমাদের অবহেলিত মা-বোনেরা যাঁরা পিছিয়ে পড়েছেন, তাঁরা স্বাবলম্বী হবেন। তাহলে কোনো নারী অবহেলিত থাকবেন না, তাঁরা কারো বোঝা হবেন না। যাঁরা বসুন্ধরার পক্ষ থেকে সেলাই মেশিন পেলেন, তাঁরা মেশিনটি বিক্রি করবেন না। সেলাইয়ের কাজ করে যখন আপনি স্বাবলম্বী হবেন, তখন অন্য দরিদ্র মা-বোনকেও আপনারা কাজ শেখাবেন। তাহলেই বসুন্ধরা শুভসংঘের পরিশ্রম সফল হবে।