• ই-পেপার

উজ্জীবিত অস্ট্রিয়ার মুখোমুখি ‘লা রোজা’রা

দীর্ঘ ৯ বছর পর শ্রীলঙ্কায় টেস্ট খেলতে যাচ্ছে ইন্ডিয়া

ক্রীড়া ডেস্ক
দীর্ঘ ৯ বছর পর শ্রীলঙ্কায় টেস্ট খেলতে যাচ্ছে ইন্ডিয়া

দীর্ঘ ৯ বছর পর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাচ্ছে ইন্ডিয়া। বৃহস্পতিবার (২ জুলাই) সিরিজের সূচি ঘোষণা করে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন প্রথম টেস্ট খেলতে মাঠে নামবেন শুভমান গিল, যশস্বী জয়সওয়ালরা। সিরিজটি ২০২৫-২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হতে চলেছে।

শ্রীলঙ্কার গল স্টেডিয়ামে প্রথম টেস্ট হবে ১৫ থেকে ১৯ আগস্ট । দ্বিতীয় টেস্ট হবে কলম্বোর সিংহলি স্পোর্টস ক্লাবে ২৩ থেকে ২৭ আগস্ট। ২০১৭ সালের পর শ্রীলঙ্কা যাচ্ছে ভারত। ৯ বছর আগে বিরাট কোহলির নেতৃত্বে শ্রীলঙ্কাকে তাদের ঘরের মাঠেই ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে। এর আগেও শ্রীলঙ্কার মাটিতে দাপট দেখিয়েছিল ভারত। ২০১৫ সালে তিন ম্যাচের সিরিজে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল ম্যান ইন ব্লুরা।

এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শুভমানরা রয়েছেন পঞ্চম স্থানে। নয়টি টেস্ট খেলে ভারতের পয়েন্ট শতাংশ ৪৮.১৫। অন্যদিকে, একটি টেস্টে হারের ফলে তিন ধাপ পিছিয়ে ছয়ে নেমে গিয়েছে শ্রীলঙ্কা। তাদের পয়েন্ট শতাংশ ৪৪.৪৪। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে শ্রীলঙ্কা হারায় কিছুটা হলেও লাভ হয়েছে টিম ইন্ডিয়ার। চতুর্থ স্থান থেকে এক ধাপ উপরে উঠেছে ভারতীয় দল।

এবার শ্রীলঙ্কার স্পিনারের বিরুদ্ধে কেমন ব্যাটিং করে কেএল রাহুলরা। সেই দিকে নজর থাকবে সমর্থকদের। গিলের নেতৃত্বে ভারত চলতি ডব্লিউটিসি অভিযান শুরু করেছিল ইংল্যান্ডে ২-২ সিরিজ ড্র করে। এরপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে হারালেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ০-২ ব্যবধানে হারের ধাক্কায় ফাইনালে ওঠার লড়াই কঠিন হয়ে পড়েছে। 

জুনে নিউ চণ্ডীগড়ে আফগানিস্তানের বিরুদ্ধে একটি একমাত্র টেস্ট খেলেছিল ভারত। তবে সেটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত ছিল না। শ্রীলঙ্কা সফরের পর নভেম্বরে নিউজিল্যান্ডে দুই টেস্টের সিরিজ খেলবে ভারত। আগামী বছরের শুরুতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের বর্ডার-গাভাস্কর ট্রফি খেলবে ভারত।

ভারতের শ্রীলঙ্কা সফরের সূচি
প্রথম টেস্ট: ১৫-১৯ আগস্ট, গল
দ্বিতীয় টেস্ট: ২৩-২৭ আগস্ট, কলম্বো

কোচের ওপর ক্ষোভ ঝেড়ে অবসরের ঘোষণা সেনেগাল মিডফিল্ডারের

ক্রীড়া ডেস্ক
কোচের ওপর ক্ষোভ ঝেড়ে অবসরের ঘোষণা সেনেগাল মিডফিল্ডারের
সেনেগালের মিডফিল্ডার পাপে গেয়ে। ছবি : ফিফা

প্রথমার্ধে দুই গোলে এগিয়ে ছিল সেনেগাল। কিন্তু এরপর তারা তিন গোল খেয়ে বসে। ৩-২ গোলের অবিশ্বাস্য এক জয়ে সেনেগালকে বিদায় করে বিশ্বকাপের শেষ ষোলো পর্বে উঠেছে বেলজিয়াম। 

হৃদয়বিদারক এই হারের পর সেনেগালের অভ্যন্তরীণ দ্বন্দ্ব সামনে এসেছে। কোচিং স্টাফের ওপর ক্ষোভ ঝেড়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাপে গেয়ে। ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার সাফ জানিয়ে দিয়েছেন, পাপে থিয়াউয়ের নেতৃত্বাধীন কোচিং স্টাফ দায়িত্বে থাকলে তিনি আর কখনো দেশের হয়ে খেলবেন না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ক্ষোভ উগড়ে দিয়ে পাপে গেয়ে লিখেছেন, ‘এই বিদায় নিয়ে আপনাদের কিছু কথা বলতে আমি আবারও ফিরে আসব। তবে আজ আমি ঘোষণা করছি যে বর্তমান কোচিং স্টাফ দায়িত্বে থাকা অবস্থায় আমি জাতীয় দল থেকে বিরতি নিচ্ছি।’

ম্যাচের গল্পটা অবশ্য হতে পারত অন্য রকম। হাবিব দিয়ারা ও ইসমাইলা সারের গোলে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল সেনেগালের হাতেই। মনে হচ্ছিল, অনায়াসেই পরের রাউন্ডে যাচ্ছে তারা। চলতি বিশ্বকাপে দারুণ ছন্দে থাকা পাপে গেয়ে নিজেও টুর্নামেন্টে দুটি গোল করেছেন। 

ম্যাচের ৬০ মিনিট পার হওয়ার কিছু পরেই কোচ পাপে থিয়াউ রক্ষণ সামলে লিড ধরে রাখার কৌশল নেন। তিনি পাপে গেয়েকে তুলে মাঠে নামান লামিনে কামারাকে। আর এটাই হয়তো কাল হয়ে দাঁড়ায়।

ম্যাচের শেষ চার মিনিটে বদলে যায় পুরো দৃশ্যপট। রোমেলু লুকাকু ও ইউরি টিলেমান্সের গোলে অবিশ্বাস্যভাবে সমতায় ফেরে বেলজিয়াম। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে আবারও হতাশ হতে হয় সেনেগালকে। 

বক্সের ভেতর সেনেগালের বদলি খেলোয়াড় কামারার একটি ফাউল ভিএআরে ধরা পড়লে পেনাল্টি পায় বেলজিয়াম। স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোল করে বেলজিয়ামের জয় নিশ্চিত করেন টিলেমান্স।

দুই গোলে এগিয়ে থেকেও এমন পরাজয় যেমন মেনে নিতে পারেনি সেনেগালের সমর্থকরা, তেমনি মেনে নিতে পারেননি পাপে গেয়েও। কোচের কৌশল আর সিদ্ধান্তের ওপর এই মিডফিল্ডারের ক্ষোভ কতটা তীব্র, সেটা তার এই অভিমানেই স্পষ্ট।

একবুক হতাশা আর কোচের ওপর একরাশ ক্ষোভ নিয়ে বিশ্বকাপ থেকে বিদায়ের সমান্তরালে জাতীয় দলকেও একরকম বিদায় বলে দিলেন স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের খেলোয়াড় পাপে গেয়ে।

স্কুলে না গিয়ে শিশুদের রাত জেগে খেলা দেখার আহ্বান ইংল্যান্ড কোচের

ক্রীড়া ডেস্ক
স্কুলে না গিয়ে শিশুদের রাত জেগে খেলা দেখার আহ্বান ইংল্যান্ড কোচের
ছবি : এআই দিয়ে বানানো

ডিআর কঙ্গোর বিপক্ষে পিছিয়ে পড়ার পর দুর্দান্তভাবে ঘুরিয়ে দাঁড়িয়ে ২-১ গোলের জয় ছিনিয়ে নিয়েছে ইংল্যান্ড। 

ইংলিশদের সামনে এবার আরো কঠিন পরীক্ষা। বাংলাদেশ সময় আগামী সোমবার (৬ জুলাই) সকালে শেষ ষোলোর ম্যাচে বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকোর মুখোমুখি হবে টমাস টুখেলের দল।

খেলাটি হবে মেক্সিকো সিটির ঐতিহাসিক আজকেতা স্টেডিয়ামে। এই মাঠে টানা ২৫ ম্যাচ অপরাজিত মেক্সিকো। স্বাগতিকরা এখানে সর্বশেষ হেরেছিল ২০১৩ সালের সেপ্টেম্বরে।

এই পরিসংখ্যান ইংল্যান্ডকে ভড়কে দেওয়ার মতোই। তবে কোচ টুখেলের বিশ্বাস, দেশবাসীর সমর্থন পেলে মেক্সিকোকে তাদেরই মাটিতে হারানো সম্ভব। বিশেষ করে ইংল্যান্ডের শিশুদের সমর্থন চান জার্মান কোচ টুখেল। 

কিন্তু ম্যাচটি ইংল্যান্ডের সময় রাত ১টায় শুরু হবে। অভিভাবকরা কি সন্তানদের রাত জেগে খেলা দেখতে দেবেন? কারণ, সকালে বাচ্চাদের স্কুলে যেতে হবে। 

সাংবাদিকদের এই প্রশ্নে অভিভাবকদের উদ্দেশে টুখেল মজা করে বলেছেন, ‘স্কুলের জন্য একটি অজুহাতপত্র লিখে দিন। তারপর ওদের খেলা দেখতে দিন। স্কুলে যাওয়ার সুযোগ তো অনেক আসে; কিন্তু বিশ্বকাপ আসে চার বছর পর পর। এই ম্যাচের জন্য আমাদের সবার সমর্থন দরকার, বিশেষ করে শিশুদের।’ 

TUCHEL
ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: এফএ

এবারের বিশ্বকাপে মেক্সিকো এখনো গোল খায়নি। গ্রুপ পর্বের তিন ম্যাচে ক্লিনশট রাখার পর রাউন্ড অব ৩২-এ ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় উঠেছে তারা। বজ্রঝড়ের কারণে এই ম্যাচ শুরু হতে এক ঘণ্টা দেরি হয়েছে। 

মেক্সিকোর খেলা দেখে কী বুঝলেন—এমন প্রশ্নের জবাবে টুখেল বলেন, ‘আবহাওয়ার কারণে খেলা দেরিতে শুরু হওয়ায় আমি প্রথমার্ধ দেখেই ঘুমিয়ে পড়েছি। পরে ফল দেখলাম, গোল না খেয়েই মেক্সিকো জিতেছে। ওদের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং হবে।’

অনুশীলনে ফিরেছেন মিসরীয় তারকা

ক্রীড়া ডেস্ক
অনুশীলনে ফিরেছেন মিসরীয় তারকা

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে স্বস্তির খবর পেয়েছে মিশর। অনুশীলনে ফিরেছেন হ্যামস্ট্রিং চোট নিয়ে দুশ্চিন্তা বাড়ানো অধিনায়ক মোহামেদ সালাহ। গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে তিনি দলের আংশিক অনুশীলনে অংশ নিয়েছেন, যা মিসর শিবিরে দারুণ স্বস্তি এনে দিয়েছে।

অবশ্য এখনো তিনি পুরোদমে অনুশীলন করতে পারছেন না। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাঁকে পাওয়া নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, সেটি এখন কিছুটা কেটেছে। গ্রুপ পর্বের ইরান ম্যাচে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন সালাহ। খবর রয়টার্স

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইরানের বিপক্ষে খেলার সময় সালাহ হ্যামস্ট্রিংয়ে টান লাগলে মাঠ ছাড়তে বাধ্য হন। এরপর তাকে নিয়ে শঙ্কা তৈরি হলেও, মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশন তাকে অনুশীলনে হাসিমুখে দেখার পর স্যোশাল মিড়িয়ায় ছবি পোস্ট করে ক্যাপশন দেয় ‘রাজা ফিরে এসেছেন’। 

ডালাসে ৪ জুলাই রাউন্ড ১৬-তে উঠার লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ‘দ্য ফারাওস’রা।