• ই-পেপার

সূর্যবংশীকে বসিয়ে রেখে ভারতের পরাজয়ে সমালোচনার ঝড়

ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতের তারকা অলরাউন্ডার

ক্রীড়া ডেস্ক
ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতের তারকা অলরাউন্ডার

আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের আগে বড় ধাক্কা খেল ভারতীয় ক্রিকট দল। চোটের কারণে আগেই এই দুই সিরিজ় থেকে ছিটকে গিয়েছেন তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তাঁর বিকল্প হিসেবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট বেছে নিয়েছিল নীতীশ কুমার রেড্ডিকে। কিন্তু চোটের কারণে আসন্ন দুই সিরিজ থেকেই ছিটকে গেলেন নীতীশ। বাঁ পায়ের চোট বাড়ায় খেলতে পারবেন না এই তরুণ অলরাউন্ডার এমনটাই জানা গেছে।

ধর্মশালায় আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে বোলিং করার সময়ে প্রথম চোট পান নীতীশ। সেই কারণে তাকে লখনৌয়ে আয়োজিত দ্বিতীয় ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল। 

তবে চেন্নাইয়ে সিরিজের শেষ ম্যাচে ফের মাঠে নামেন। ওই ম্যাচে ৬ ওভার বল করে ৪২ রান দেন। কিন্তু ম্যাচের পরে আবারো অস্বস্তি অনুভব করেন তিনি। এখন অন্তত এক মাসের জন্য বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সেলেন্সে  রিহ্যাব চালাতে হবে। 

তাই আসন্ন আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজ খেলার সম্ভাবনা নেই এই পেসার-অলরাউন্ডারের। অগস্ট মাসে শ্রীলঙ্কা সফরে যাবে ভারতীয় দল। দু’টি টেস্ট ম্যাচ খেলার কথা তাদের। এই সিরিজের আগে পুরোপুরি ফিট হয়ে ফেরাই এখন নীতীশের প্রধান লক্ষ্য। তবে ভারতীয় দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে নীতীষের ছিটকে যাওয়ার খবর জানানো হয়নি।

আগামী ২৬ ও ২৮ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। ১ জুলাই থেকে শুরু হবে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৪ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

জাপানের বিপক্ষে নেইমারকে কত মিনিট খেলাবেন আনচেলত্তি

ক্রীড়া ডেস্ক
জাপানের বিপক্ষে নেইমারকে কত মিনিট খেলাবেন আনচেলত্তি
জাপানের বিপক্ষে খেলতে নামার আগে সতীর্থদের সঙ্গে অনুশীলনে নেইমার। ছবি : রয়টার্স

মাঠে ফেরার অপেক্ষা ফুরিয়েছে নেইমারের। ৯৮১ দিন পর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের জার্সিতে ফিরেছেন তিনি। ম্যাচ টাইম অবশ্য খুব একটা পাননি ব্রাজিলিয়ান তারকা। 

তবে যোগ করা সময়সহ ২১ মিনিটের মতো খেলেই নিজের উপস্থিতি জানান দিয়েছেন নেইমার। ৩টি গোলের সুযোগ তৈরি করেন তিনি। আজ গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে জাপানের বিপক্ষে। মাঠে নামার আগে তাই প্রশ্ন আজ কত মিনিট খেলবেন সান্তোসের উইঙ্গার।

প্রশ্নের জবাব যিনি দিতে পারবেন সেই কার্লো আনচেলত্তি অবশ্য স্পষ্ট উত্তর দেননি। শুধু জানিয়েছেন, আগের থেকে বেশি সময় খেলার জন্য প্রস্তুত আছেন নেইমার। ব্রাজিল কোচ বলেছেন, ‘নেইমার দারুণভাবে নিজেকে তৈরি করেছে। দুঃখজনক হলো শুরু থেকে পুরো সময় আমাদের সঙ্গে অনুশীলন করতে পারেনি সে। তবে গত সপ্তাহে সে উল্লেখযোগ্য উন্নতি করেছে। দুর্ভাগ্যজনকভাবে যদিও সর্বশেষ ম্যাচে ১৫ মিনিটের বেশি খেলতে পারেনি। এখন আরো বেশি সময় খেলতে প্রস্তুত সে।’

তবে এটা অনেকটা স্পষ্ট, আজও বদলি হিসেবে নামতে হচ্ছে নেইমারকে। সেটাও নির্ভর করবে ম্যাচের পরিস্থিতির ওপর। আনচেলত্তি বলেছেন, ‘তবে সে কত সময় খেলবে, তা অনেকটাই নির্ভর করছে ম্যাচের প্রেক্ষাপট এবং আগামীকাল (আজ) পরিস্থিতি কিভাবে এগোয় তার ওপর।’

বাংলাদেশ সময় ১১টায় জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। শেষ ৩২-এর লড়াইয়ে যারা জিতবে তারাই পরের রাউন্ডে সুযোগ পাবে। বিপরীতে পরাজিত দল বাড়ির টিকিট কাটবে।

জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামা অনিশ্চিত লিটনের

ক্রীড়া ডেস্ক
জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামা অনিশ্চিত লিটনের

চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি লিটন কুমার দাস। একই কারণে নেই জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট সিরিজেও। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে থাকলেও চোট থেকে পুরোপুরি সেরে না উঠায় একাদশে থাকা নিয়ে সংশয় দেখা দিয়েছে বলে জানা গেছে।

গেল রবিবার অভিজ্ঞ ডানহাতি ব্যাটসম্যানকে ছাড়াই মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন ওডিআই দলটি হারারের উদ্দেশে রওনা হয়েছে। 

ইংরেজি দৈনিক ডেইলি সানের এক প্রতিবেদনে বলা হয়, জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানতেও মিস করতে যাচ্ছেন উইকেট কিপার এই ব্যাটার। 

সম্প্রতি চোট পাওয়া স্থানে স্ক্যান করিয়েছেন লিটন। ফল আশাব্যঞ্জক না হওয়ায় জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তার না খেলার সম্ভাবনাই বেশি।

সাদা বলের সিরিজের দল জিম্বাবুয়ে গেলেও দেশেই রয়ে গেছেন লিটন। জানা গেছে, ১ জুলাই জিম্বাবুয়ে যাবেন উইকেট কিপার এই ব্যাটার। আর ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ৬ জুলাই।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ব্যাটিংয়ের সময় বাঁ পায়ে চোট পান লিটন। যার কারণে মাঠ থেকে উঠে যান তিনি। পরে অবশ্য দলের প্রয়োজনে আবারও নামেন এবং মিরপুরে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন এলকেডি। তবে চোট রয়ে গেছে তার। যেটি এখনও বয়ে বেড়াচ্ছেন তিনি।

স্টোকসের অবসরে যা বললেন সাবেক সতীর্থরা

ক্রীড়া ডেস্ক
স্টোকসের অবসরে যা বললেন সাবেক সতীর্থরা

আকস্মিক আন্তর্জাতিক ক্রিকেটে থেকে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের অবসরের ঘোষণা হতবাক ক্রিকেটাঙ্গনে। এরপর থেকেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা। স্টোকসের অবদান স্মরণ করে তাকে প্রশংসার বন্যায় ভাসিয়েছেন সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা।
 
ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার চলমান সিরিজ নির্ধারণী টেস্ট ম্যাচের চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে চা বিরতির মাত্র ১৫ মিনিট আগে হঠাৎ করেই এই ঘোষণা দেন ১২২ টেস্ট খেলা এই ইংলিশ অলরাউন্ডার

বিবিসি টেস্ট ম্যাচ স্পেশালে সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন বলেন, 'আমি সত্যিই হতবাক। এমন সিদ্ধান্ত একেবারেই কল্পনা করিনি। কেন সে (বেন স্টোকস) এই সিদ্ধান্ত নিলো, সেটি তার মুখ থেকেই শুনতে হবে।'

অবসরের ঘোষণা দেওয়ার পরপরই নিজের প্রথম বলেই জাক ফোকসের উইকেট তুলে নেন স্টোকস। সেই মুহূর্তে ভন বলেন, 'ইংল্যান্ড যে কী হারাতে যাচ্ছে, এই উইকেটই তার প্রমাণ। দলে যখনই তার প্রয়োজন হয়েছে, তিনি সাড়া দিয়েছেন।'

আরেক সাবেক ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক বলেন, 'সময়টা অবাক করার মতো। তবে স্টোকস সব সময়ই নিজের মতো সিদ্ধান্ত নেয়। আমার বিশ্বাস, গত কয়েক মাস ধরেই বিষয়টি তার মাথায় ছিল।'

অবসরের ঘোষণার পর স্টোকসের দীর্ঘদিনের সতীর্থ ক্রিস ওকস বলেন, 'স্টোকস সব সময় মাঠে নিজের শতভাগ উজাড় করে দিয়েছে। ইংল্যান্ড ক্রিকেটের জন্য সে অসাধারণ একজন নিবেদিতপ্রাণ ক্রিকেটার।'

সাবেক পেসার স্টুয়ার্ট ব্রড অবশ্য মজা করে বলেছেন, 'আমার তো মনে হচ্ছে, শেষ ইনিংসে ওপেন করতে নেমে সে শতরানও করে ফেলবে।'
 
টকস্পোর্টে সাবেক উইকেটরক্ষক ম্যাট প্রাইর বলেন, 'স্টোকস এমন একজন অধিনায়ক, যার জন্য সতীর্থরা সবকিছু উজাড় করে দিতে প্রস্তুত থাকে। তার নেতৃত্বকে কখনোই ছোট করে দেখা উচিত নয়।'