• ই-পেপার

প্রধানমন্ত্রীর নির্দেশনায় সিএমএইচে মুশফিকুল ফজল আনসারীকে দেখতে গেলেন ডা. বিটু

বুকে ব্যথা নিয়ে মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক
বুকে ব্যথা নিয়ে মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি
সংগৃহীত ছবি

হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

তথ্যটি নিশ্চিত করেছেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান আশিক।

মফিজুর রহমান আশিক জানান, সোমবার (১৫ জুন) বিকেল ৩টার দিকে তিনি (মুশফিকুল ফজল আনসারী) হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। পরে দ্রুততম সময়ে সিএমএইচের জরুরি বিভাগে যান। সেখানে তার প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্টের লক্ষণ শনাক্ত হয় এবং তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেওয়া হয়।

বর্তমানে তিনি চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল ডা. সাইয়েদা আলেয়া সোলতানার তত্ত্বাবধানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসকদের মতে, তার শারীরিক অবস্থার আরো বিস্তারিত মূল্যায়নের জন্য মঙ্গলবার (১৬ জুন) সকালে একটি সিটি এনজিওগ্রাম করা হবে।

এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রদূতের অসুস্থতার বিষয়টি অবগত হলে তিনি তার ব্যক্তিগত সহকারী চিকিৎসক আ ন ম মনোয়ারুল কাদির বিটুকে হাসপাতালে পাঠিয়ে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর শারীরিক অবস্থার সার্বিক খোঁজ-খবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী চিকিৎসক আ ন ম মনোয়ারুল কাদির বিটু জানান, তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে, তিনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ।

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য যে, কিছুদিন আগে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর একটি ছোট অপারেশন হয়েছে।

টানা ৫ দিন থাকবে বজ্রবৃষ্টির দাপট

নিজস্ব প্রতিবেদক
টানা ৫ দিন থাকবে বজ্রবৃষ্টির দাপট
সংগৃহীত ছবি

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির দাপট অব্যাহত থাকতে পারে। এ সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। একই সঙ্গে সারা দেশে তাপমাত্রায় সামান্য ওঠানামা হতে পারে। সোমবার (১৫ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে আফরোজা সুলতানা জানান, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

তিনি আরো জানান, আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও খুলনা জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বুধবার (১৭ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার (১৯ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। বর্ধিত পাঁচদিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে দেশে ফিরেছেন আরো ৫২ জন

নিজস্ব প্রতিবেদক
কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে দেশে ফিরেছেন আরো ৫২ জন
ছবি : কালের কণ্ঠ

কম্বোডিয়ার বিভিন্ন সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার আরো ৫২ বাংলাদেশি দেশে ফিরেছেন। আজ সোমবার দুপুর থাই এয়ারওয়েজের (TG-321) একটা ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন তারা। এ নিয়ে গত তিন দিনে সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে ১৪৩ জন বাংলাদেশি দেশে ফিরলেন। এ ঘটনায় তাদের একজন আজ বিমানবন্দর থানায় একটি মামলা করেছেন। 

ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম জানিয়েছে, আগের দুই দিনের মতো সোমবার ফেরত আসা সবাইকেও বিমানবন্দরে সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটির সঙ্গে মিলে জরুরী সহায়তা ও বাড়িতে পৌঁছানোর জন্য অর্থ সহায়তা করেছে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। এ ছাড়া বিদেশে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্র দিয়ে তাদের সবাইকে কম্বোডিয়ায় পাঠানো হয়েছিল। তবে সেখানে পৌঁছানোর পর বাংলাদেশি দালাল চক্রের মাধ্যমে তাদেরকে অর্থের বিনিময়ে চীনা নিয়ন্ত্রিত বিভিন্ন সাইবার স্কাম কম্পাউন্ডে হস্তান্তর করা হয়।

সোমবার ফেরত আসা ভুক্তভোগীদের একজন জানান,  শারীরিক নির্যাতন করে স্ক্যাম সেন্টারে কাজ করতে তাদের বাধ্য করা হতো। কাজ করতে না চাইলে তাদের টর্চার সেলে নিয়ে ইলেক্ট্রনিক শক দেওয়া হতো। কম্বোডিয়ার আইন শৃঙ্খলা বাহিনীর সম্প্রতি স্ক্যাম সেন্টার বিরোধী অভিযান পরিচালনা করলে চাইনিজরা পালিয়ে যায়। এরপর সেখান থেকে তারা মুক্তি পান।

আরেজন ভুক্তভোগী জানান, সেদেশে থাকা বাংলাদেশি দালাল আব্দুল আল মামুন অপু সেখানে বিয়ে করে দীর্ঘ সময় ধরে কম্বোডিয়াতে থাকেন। কোম্পানিতে চাকুরী কথা বলে তিনি একাই কয়েক হাজার  বাংলাদেশিকে স্কাম সেন্টারে বিক্রি করেছেন। 

ভুক্তভোগীরা জানান, এসব কম্পাউন্ডে তাদের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক অনলাইন প্রতারণামূলক কর্মকাণ্ডে যুক্ত হতে বাধ্য করা হতো। বিশেষ করে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন উন্নত দেশের নাগরিকদের লক্ষ্য করে পরিচালিত সাইবার স্কাম কার্যক্রমে অংশ নিতে তাদের ওপর চাপ প্রয়োগ করা হতো। নির্ধারিত লক্ষ্য পূরণে ব্যর্থ হলে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হতো।

এর আগে গত ১২ জুন কম্বোডিয়া থেকে ৩৭ জন ১৩ জুন ৫৪ ভুক্তভোগী দেশে ফেরত আসেন। একইভাবে এ বছরের ২২ জানুয়ারি মিয়ানমারের একটি সাইবার স্ক্যাম সেন্টার থেকে ৮জন এবং ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর ১৮ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেন। তাদেরও ভালো কাজের প্রলোভন দেখিয়ে থাইল্যান্ডের সীমান্ত এলাকা মায়েসট হয়ে জোরপূর্বক মিয়ানমারে প্রবেশ করানো হয়। সেখানে পৌঁছানোর পরই তাদের পাসপোর্ট ও মোবাইল ফোন কেড়ে নিয়ে বিদেশের মাটিতে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলা হয়। ভয়াবহ নির্যাতন করে নানা ধরনের সাইবার জালিয়াতির কাজ করানো হতো।

ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগি পরিচালক শরিফুল হাসান জানান, কম্বোডিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের ফলে কয়েকটি স্ক্যাম কম্পাউন্ড থেকে এসব বাংলাদেশিকে উদ্ধার করা সম্ভব হয়। তিনদিন মিলে ১৪৩ জন বাংলাদেশির ফেরত আসা প্রমাণ করে বিপুল সংখ্যক বাংলাদেশি এভাবে প্রতারণা ও নির্যাতনের শিকার। মঙ্গলবারও আরেকদলের আসার কথা রয়েছে। 

শরিফুল হাসান জানান, সাইবার স্ক্যাম মানবপাচারের ভয়াবহ একটা ধরন। ফেরত আসা এক ভুক্তভোগী মানব পাচার ও অভিবাসন চোরাচালান প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা করেছেন। যেহেতু মামলা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত এই ঘটনার সুষ্ঠু তদন্ত করা। বিশেষ করে কোন প্রক্রিয়ায় তাদের কম্বোডিয়া পাঠানো হলে সেই চক্রকে চিহ্নিত করা জরুরী। 

ব্র্যাক জানিয়েছে, কম্পিউটার, কলসেন্টার অপারেটরসহ বিভিন্ন পদে আকর্ষণীয় বেতনের প্রলোভন দিয়ে নিয়োগের লক্ষ্যে বিভিন্ন অনলাইন মাধ্যমে (ভুয়া ওয়েবসাইট, ইমেইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ইত্যাদি) প্রচার চলে। এরপর তাদের সুকৌশলে স্ক্যাম সেন্টারের ভেতরে নিয়ে গিয়ে অস্ত্রের মুখে জোরপূর্বক জিম্মি করে স্ক্যামের কাজে নিয়োজিত করা হয়। এ কারণেই সরকার এবং ব্র্যাকের পক্ষ থেকে একাধিকবার থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যাওয়ার বিষয়ে সচেতন হতে সতর্কতা জারি করা হয়েছে।

দেশে স্থানীয় সরকার নির্বাচন কখন, জানালেন মন্ত্রী

অনলাইন ডেস্ক
দেশে স্থানীয় সরকার নির্বাচন কখন, জানালেন মন্ত্রী

যথাসময়ে দেশে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। রুমিন ফারহানা বলেন, ‘স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যিনি মন্ত্রী আছেন, তার কাছে আমার প্রশ্ন যে, আমাদের স্থানীয় সরকারের যে নির্বাচনগুলো হওয়ার কথা ছিল—ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ—এই নির্বাচনগুলো কবে হবে?’

তিনি বলেন, ‘আমরা জেলাগুলোতে দেখেছি জেলা প্রশাসক নিয়োগ করা হয়েছে এবং প্রতিটি জেলা প্রশাসকই দলীয়ভাবে মনোনীত। আমরা তো গণতন্ত্রের জন্য ১০ বছর ধরে লড়াই করেছি। আমাদের জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এবং সেটাও দলীয় বিবেচনায়। অথচ এই গণতন্ত্রের জন্য ২০১৪ থেকে আরম্ভ করে ২০২৪ সাল পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে, বাংলাদেশের মানুষ লড়াই করেছে, সংগ্রাম করেছে। কিন্তু এরপর যখন আমরা দেখি যে স্থানীয় সরকার নির্বাচনগুলো… এখন প্রায় চার মাসের মতো হয়ে গেছে সরকার গঠিত হয়েছে, এর পরও কিন্তু আমরা এ ব্যাপারে কিছু জানতে পারিনি।’

জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘আমাদের সংসদ সদস্য কয়েকজন বিভিন্ন বিষয়ের অবতারণা করেছেন। তবে স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আমি তাদের আশ্বস্ত করতে পারি যে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আমরা সিদ্ধান্তে একমত হয়েছি। সেই সিদ্ধান্তে আমরা যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত করব।’