• ই-পেপার

বেনজীর আহমেদ গ্রেপ্তার

আমিরাতের চিঠি, ৩০ দিনের মধ্যে প্রত্যর্পণের অনুরোধ

নরসিংদীতে হচ্ছে সরকারি মেডিকেল কলেজ

অনলাইন ডেস্ক
নরসিংদীতে হচ্ছে সরকারি মেডিকেল কলেজ

নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে সরকার। রোববার (১৪ জুন) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী সাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
 
এতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতায় নরসিংদী জেলায় ‘নরসিংদী মেডিকেল কলেজ’ প্রতিষ্ঠার সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল নরসিংদী-৪ মনোহরদী-বেলাবো থেকে নির্বাচিত সংসদ সদস্য। তিনি চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি তিনি মন্ত্রী হিসেবে শপথ নেন। পরে তিনি নিজ জেলায় সরকারি মেডিকেল কলেজ নির্মাণের উদ্যোগ নেন।

হাম

তিন মাসে ৬৫২ শিশুর মৃত্যু, হাসপাতালে ৩৭৩৮

অনলাইন ডেস্ক
তিন মাসে ৬৫২ শিশুর মৃত্যু, হাসপাতালে ৩৭৩৮

গত তিন মাসে হাম ও উপসর্গে মারা গেছে ৬৫২ জন। এখন পর্যন্ত উপসর্গে মারা গেছে ৫৬০ শিশু ও পরীক্ষায় নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯২ জনের। দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন তিন হাজার ৭৩৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ১৫ মার্চ থেকে ১৫ জুনের মধ্যে তাদের মৃত্যু হয়। এ সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭০ হাজার ৫৭৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬৬ হাজার ৮৪১ জন।

শুধু বাংলাদেশ নয়, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশেও হামের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ সংস্থা (সিডিসি) এবং বিভিন্ন আঞ্চলিক স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, আফ্রিকা, আমেরিকা, ইউরোপ ও এশিয়ার অন্তত ৫০টির বেশি দেশে বর্তমানে হামের সংক্রমণ বা প্রাদুর্ভাব চলছে। বিশেষ করে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, গুয়েতেমালা, যুক্তরাজ্য, ইথিওপিয়া, নাইজেরিয়া, কঙ্গোসহ বেশ কয়েকটি দেশে বড় ধরনের প্রাদুর্ভাবের খবর পাওয়া গেছে। বিশেষজ্ঞরা বলছেন, কভিড-১৯ মহামারির পর নিয়মিত টিকাদান কর্মসূচিতে বিঘ্ন, টিকাদানে অনীহা এবং স্বাস্থ্যসেবায় বৈষম্যের কারণে বিশ্বজুড়ে হাম আবারও জনস্বাস্থ্য সংকটে পরিণত হয়েছে।

এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘দেশের সব জেলা ও উপজেলায় টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। যেসব এলাকায় সংক্রমণ বেশি, সেখানে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।’

সীমান্তে পুশইন ও হত্যার প্রতিবাদে ১১ দলীয় এক্যের বিক্ষোভ আজ

অনলাইন ডেস্ক
সীমান্তে পুশইন ও হত্যার প্রতিবাদে ১১ দলীয় এক্যের বিক্ষোভ আজ
সংগৃহীত ছবি

ভারত কর্তৃক বাংলাদেশে পুশইন, সীমান্তে হত্যা ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভের ডাক দিয়েছে ১১ দলীয় ঐক্য, ঢাকা মহানগরী। আজ সোমবার (১৫ জুন) বিকেল ৫টায় শাহাবাগ মোড়ে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। 

১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমানা আযাদের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারী জেরারের মিয়া গোলাম পরওয়ারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পবিত্র আশুরার তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা কাল

বাসস
পবিত্র আশুরার তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা কাল

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত হবে।

১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা এবং পবিত্র আশুরার তারিখ নির্ধারণের লক্ষ্যে এই সভা বসবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

আজ সোমবার (১৫ জুন)ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে  এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র মহাররম মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন নম্বর : ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে অবহিত করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।