স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ৩টি পদে জনবল নিয়োগ দেবে। ৭ জুন সকাল ১০টা থেকে আবেদন শুরু হয়ে চলবে ২৮ জুন বিকেল ৪টা পর্যন্ত। এসএসসি ও এইচএসসি পাসেও এবার আবেদন করা যাবে।
পদের বিবরণ
আবেদন শুরু : ৭ জুন ২০২৬ তারিখ সকাল ১০টা
আবেদনের শেষ তারিখ : ২৮ জুন ২০২৬ তারিখ বিকেল ৪টা
আবেদন পদ্ধতি : অনলাইনে
চাকরির ধরন : স্থায়ী
প্রার্থীর ধরন : নারী-পুরুষ
কর্মস্থল : ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
বয়স : ৭ জুন ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের নিয়ম : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি : টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১-২ নং পদের জন্য ১১২ টাকা, ৩ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।




