জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়। গত ৪ জুন প্রতিষ্ঠানটি ২ পদে (১৬তম গ্রেডে) ৯ কর্মী নিয়োগে এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৮ জুন থেকে আবেদন শুরু হয়ে চলবে ৭ জুলাই পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম : পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়
পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা : ৮টি
বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
আবেদনের যোগ্যতা
- এইচএসসি বা সমমানের ডিগ্রি থাকতে হবে
- কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে
- কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে
- স্প্রেডসিট, প্রেজেন্টেশনে দক্ষতা থাকতে হবে
পদের নাম : হিসাব সহকারী
পদসংখ্যা : ১টি
বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
আবেদনের যোগ্যতা
- উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের ডিগ্রি থাকতে হবে
- কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে
- কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে
- স্প্রেডসিট ও প্রেজেন্টেশনে দক্ষতা থাকতে হবে
চাকরির ধরন : পূর্ণকালীন (স্থায়ী)
কর্মস্থল : পটুয়াখালী
প্রার্থীর বয়স : ১৮-৩২ বছর (৭ জুলাই ২০২৬ তারিখে)
আবেদন ফি : টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১১২ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসসের মাধ্যমে জমা দিতে হবে;
বিস্তারিত দেখুন এখনে




