• ই-পেপার

দানবাক্সে ‘চোখ’ দিতেই বদলি আলোচিত ডিসি সারওয়ার!

সখীপুর

নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল স্কুলছাত্রীর মরদেহ

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল স্কুলছাত্রীর মরদেহ
সংগৃহীত ছবি

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের দুইদিন পর সেঁজুতি রাণী মালুর (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা পরিষদ পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

সেঁজুতি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মন্দির পাড়া এলাকার ফালু চন্দ্র মালুর মেয়ে এবং স্থানীয় আদর্শ শিশু কানন প্রি ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

 

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে সেঁজুতি উপজেলা পরিষদ মাঠে খেলতে গিয়ে আর বাসায় ফেরেনি। পরে তার সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে এলকায় মাইকিং ও থানায় সাধারণ ডায়েরি করা হয়। এরপর সোমবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় লোকজন উপজেলা পরিষদ পুকুরে সেঁজুতির লাশ ভাসতে দেখে পুলিশেকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। 

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন পিপিএম বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

পাংশায় ২ গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

রাজবাড়ী প্রতিনিধি
পাংশায় ২ গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১
সংগৃহীত ছবি

রাজবাড়ীর পাংশায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় জামিন বিশ্বাস (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (২১ জুন) রাত ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন পাট্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আকিদুল ইসলাম।

নিহত উপজেলার পাট্টা ইউনিয়নের ঢেঁপা মাজাইল গ্রামের মো. হোসেন আলী বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে উপজেলার কশবামাজাইল ইউনিয়নের দড়ি-বাংলাট ও পাট্রা ইউনিয়নের ঢেঁপা-মাজাইল গ্রামের বাসিন্দাদের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় উভয়পক্ষের কয়েকজন আহত হন। এর মধ্যে জামির গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথম ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি হসপাতালে ভর্তি করা হয়। পরে রবিবার রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজন আহত হয়ে পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরো ১ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরো ১ শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরো ৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ৫২ শিশু মারা গেছে ময়মনসিংহ মেডিক্যালে।

সোমবার সকালে ময়মনসিংহ মেডিক্যাল থেকে প্রতিদিনের হাম তথ্য থেকে এ মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

মারা যাওয়া শিশুটির বাড়ি জেলার ত্রিশাল উপজেলার বৈলর এলাকায়।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে আরো জানা যায়, এখন পর্যন্ত এখানে হামের উপসর্গ নিয়ে মোট ২ হাজার ২৭৯ জন শিশু ভর্তি হয়েছে। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে মোট ২ হাজার ১৩০ জন। আজ ভর্তি রয়েছে ৯৭ জন শিশু।

আ স ম আব্দুর রব কলেজ ছাত্রদলের নেতৃত্বে নয়ন-ফারহাদ

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আ স ম আব্দুর রব কলেজ ছাত্রদলের নেতৃত্বে নয়ন-ফারহাদ
সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আ স ম আব্দুর রব সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে তৌহিদুল ইসলাম নয়নকে আহ্বায়ক ও মো. ফরহাদ হোসেনকে সদস্য সচিব করে ১২ সদস্য বিশিষ্ট এ কমিটির ঘোষণা করা হয়েছে।

রবিবার (২১ জুন) রাতে লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ ও সদস্য সচিব হাসিবুর রহমান অভির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

কমিটিতে মো. সজিবুর রহমানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে সজিব মাহমুদকে, মো. শাকিল হোসেন তাবাসসুম, তাসফিয়া জাহান ও নাসরিন আক্তারকে যুগ্ম আহবায়ক এবং সাহেদ হোসেন রিদন, রিহাম হোসেন রিদয়, শাহিদন আলম শান্ত, ফারহান হোসেন শিহাবকে সদস্য করে মোট ১২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গঠিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটির আ স ম আব্দুর রব সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম নয়ন জানান, ক্লিন ইমেজের ছাত্রনেতাদের দিয়ে এই কমিটি ঘোষণা করা হয়েছে। কলেজ ক্যাম্পাসে ছাত্রদের অধিকার আদায় ও শিক্ষা বিস্তারে ছাত্রদল সর্বোচ্চ চেষ্টা করবে।