• ই-পেপার

নোবিপ্রবিতে নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

প্রাথমিকের সব দপ্তর ও বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

অনলাইন ডেস্ক
প্রাথমিকের সব দপ্তর ও বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা
সংগৃহীত ছবি

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও এর আওতাধীন সব প্রতিষ্ঠানকে চলতি ২০২৫-২৬ অর্থবছরের বকেয়াসহ চলতি বছরের ভূমি উন্নয়ন কর দ্রুত পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। মাঠ পর্যায়ের সব দপ্তরকেও এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

বুধবার (১৭ জুন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অর্থ-রাজস্ব বিভাগের সহকারী পরিচালক সেলিনা আখতার স্বাক্ষরিত এক পত্রে এ নির্দেশনা দেওয়া হয়।

পত্রে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে অধিদপ্তরের অধীন সব প্রতিষ্ঠানের ভূমি উন্নয়ন কর (কোড-৩৮২১১০২) পরিশোধ নিশ্চিত করতে হবে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, বিভাগীয় উপ পরিচালকের কার্যালয়, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই), উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা অফিস এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মাঠ পর্যায়ের সকল দপ্তরকে ২০২৫-২৬ অর্থবছরে বরাদ্দকৃত অর্থ থেকে বকেয়া ও চলতি বছরের ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, সরকারি সম্পদের সঠিক ব্যবস্থাপনা এবং আর্থিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ভূমি উন্নয়ন কর সময়মতো পরিশোধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ কারণে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

খুবিতে শিক্ষকের বিরুদ্ধে কুপ্রস্তাবের অভিযোগে বিক্ষোভ

খুবি প্রতিনিধি
খুবিতে শিক্ষকের বিরুদ্ধে কুপ্রস্তাবের অভিযোগে বিক্ষোভ
ছবি: কালের কণ্ঠ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের এক ছাত্রীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুপ্রস্তাব ও অশালীন বার্তা দেওয়ার অভিযোগে শিক্ষক রেজাউল ইসলামের কুশপুত্তলিকায় জুতা নিক্ষেপ ও দাহ করেছেন শিক্ষার্থীরা। অভিযোগ অস্বীকার করে শিক্ষকের দেওয়া বক্তব্যেরও প্রতিবাদ জানান তারা। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা অংশ নিয়ে ঘটনার প্রতিবাদ জানান এবং অভিযুক্ত শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবি তোলেন।

এর আগে গণমাধ্যমে প্রকাশিত বক্তব্যে শিক্ষক রেজাউল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার মোবাইল ফোনটি গত ফেব্রুয়ারিতে হারিয়ে গেছে। অভিযোগগুলো ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। অপপ্রচার শুরু হওয়ার পর আমি আমার ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করেছি। এ বিষয়ে থানায় জিডি করা হয়েছে, তবে এখনো ফোনটি উদ্ধার হয়নি। ডিসিপ্লিনের প্রধান হিসেবে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছি এবং শিক্ষার্থীদের কিছু অনিয়মে বাধা দিয়েছি। ঈর্ষা ও শত্রুতা থেকেই একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’

তবে সমাবেশে শিক্ষার্থীরা দাবি করেন, অভিযোগ এড়ানোর জন্যই তিনি মোবাইল হারানোর কথা বলছেন। তারা বলেন, ‘তিনি নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং ফেসবুকেও সক্রিয় ছিলেন। অভিযোগ ওঠার পরই তিনি ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করেন। এর আগে সবকিছুই তার নিয়ন্ত্রণে ছিল।’

শিক্ষার্থীরা আরো বলেন, ‘এমন শিক্ষকের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে চাই না। বারবার শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষকের কাছ থেকে অশালীন আচরণ ও হয়রানির শিকার হচ্ছেন। কিন্তু প্রতিবারই বিশ্ববিদ্যালয় প্রশাসন বিচারের নামে প্রহসন করে। সাময়িক বহিষ্কার বা অবকাশে পাঠিয়ে দায় এড়ানোর সুযোগ নেই। আমরা শিক্ষক রেজাউল ইসলামের স্থায়ী বহিষ্কার দাবি করছি।’

গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধকেন্দ্রে এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা ভুক্তভোগীর পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে পাঠানো উত্ত্যক্তমূলক বার্তার স্ক্রিনশট ও অন্যান্য প্রমাণসহ লিখিত অভিযোগ জমা দেন। একইসঙ্গে অভিযুক্ত শিক্ষকের অব্যাহতির দাবি জানান।

উল্লেখ্য, এক ছাত্রীকে মেসেঞ্জারে অশালীন বার্তা ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠার পর খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসন রেজাউল ইসলামকে এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রধানের পদ থেকে অব্যাহতি দেয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একই ধরনের অভিযোগ নিয়ে আরো কয়েকজনের বক্তব্যও সামনে আসে।

সব বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক
সব বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী
সংগৃহীত ছবি

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, সারা দেশে এবার অভিন্ন প্রশ্নে বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন থেকে প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা হবে নামমাত্র। কোচিং-নির্ভর বা প্রতিযোগিতামূলক কোনো ভর্তি পরীক্ষা রাখা হবে না।

বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী জানান, শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতা বিকাশে আয়োজিত স্টার্ট-আপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রামের ফাইনাল আগামী ২৯ জুন চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, আগামী শনিবার প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।

প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন জানান, সুনাগরিক গড়ে তুলতে শিক্ষাব্যবস্থায় নতুন উদ্যোগ নিয়েছে সরকার। সার্টিফিকেটনির্ভর শিক্ষা নয়, বাস্তবজীবনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষাব্যবস্থা প্রচলন করতে চায় সরকার। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মেধার বিকাশে বিভিন্ন কর্মসূচি চালু করা হয়েছে। এর অংশ হিসেবে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কার্যক্রম প্রাথমিকভাবে ষষ্ঠ শ্রেণি থেকে শুরু হবে এবং পর্যায়ক্রমে অন্যান্য শ্রেণিতেও সম্প্রসারণ করা হবে।

সংশ্লিষ্টরা জানান, দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে গণিত ও বিজ্ঞান ল্যাব স্থাপন এবং শিক্ষার্থীদের জন্য খেলাধুলার সুযোগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

শিক্ষামন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেলে অন্তর্ভূক্তি নিয়ে কাজ চলছে

নিজস্ব প্রতিবেদক
এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেলে অন্তর্ভূক্তি নিয়ে কাজ চলছে

এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেলে অন্তর্ভূক্তি করতে কাজ চলছে বলে জানিয়েছেন  শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষকদের নিয়ে আমরা কাজ করছি। সব সমস্যার সমধান হয়নি, হবেও না। পে স্কেলে তাদের অন্তর্ভূক্তি নিয়ে কাজ চলছে।’

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী জানান, কোনোরকম প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ছাড়াই এবারের এসএসসি পরীক্ষা শেষ হয়েছে। দুই মাসের মধ্যে আগামী ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সংগীতসহ সব ধরনের প্রতিযোগিতা করছি। শিক্ষার্থীদের কালচারারি ডেভেলপ করার জন্য করছি। নৈতিকতা, ফ্যামিলি ভ্যালুজ সব শেখানো হচ্ছে।