গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনার কথা জানিয়েছেন। এরই মধ্যে তিনি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। সবুজে সুন্দর আগামীর প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রীর এমন অসাধারণ
উদ্যোগকে স্বাগত জানিয়ে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘ। পুরো বর্ষাকালজুড়ে দেশের প্রতিটি জেলার বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা এই কর্মসূচি বাস্তবায়ন করবেন। শুদ্ধতায় ২৫ বছর পেরিয়ে আসা বসুন্ধরা টিস্যু ২৫ হাজার গাছের চারা উপহার দেবে, আরো ২৫ হাজার দেবে বসুন্ধরা শুভসংঘ। সব মিলিয়ে ৫০ হাজার বৃক্ষ রোপণ করা হবে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ শামীম কায়সার লিংকন। গত কয়েক দিনের বৃক্ষরোপণের চিত্র তুলে ধরে এবারের আয়োজন।

নাটোরের কাঠুয়াগাড়ি দারুস সুন্নাহ দাখিল মাদরাসার শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। ছবি : বসুন্ধরা শুভসংঘ ডেস্ক












