• ই-পেপার

অন্যদের ‘গেম টাইম’ বাড়াতেই বসে ছিলেন বেঞ্চে

গোলের ডাবল সেঞ্চুরি

গোলের ডাবল সেঞ্চুরি

এবারের বিশ্বকাপে যেন গোলের বন্যা বয়ে যাচ্ছে। প্রথম রাউন্ড শেষেই গোলের সংখ্যা দাঁড়িয়েছে ২১৫টিতে, যা বিশ্বকাপ ইতিহাসে এক আসরে সর্বোচ্চ। এর আগে এক বিশ্বকাপে সর্বোচ্চ গোল হয়েছিল ১৭২টি। সর্বশেষ কাতার বিশ্বকাপে হয়েছিল সেটি। এবার প্রতি ম্যাচে গড়ে ২.৯৯টি গোল হয়েছে, যা ১৯৫০ বিশ্বকাপের পর সর্বোচ্চ। অবশ্য এবারই প্রথম সবচেয়ে বেশি ৪৮টি দল নিয়ে হচ্ছে বিশ্বকাপ। ফলে ম্যাচও হচ্ছে বেশি।

ইংল্যান্ডের সাবেক গোলরক্ষক জো হার্ট মনে করেন, অ্যাডিডাসের নতুন ট্রাইওন্ডা বলটি সামলানো গোলরক্ষকদের জন্য কঠিন হয়ে উঠছে। তাঁর মতে, কম স্পিনে নেওয়া নিচু শটগুলোর গতিপথ বুঝতে গোলরক্ষকদের সমস্যা হচ্ছে। তাঁর কথা, বলটা পা থেকে ছাড়ার পর যতটা মনে হয়, তার চেয়ে একটু দ্রুত গোলরক্ষকদের দিকে আসছে। তাঁর মতে, ২০১০ বিশ্বকাপে ব্যবহৃত জাবুলানি বল ছিল সম্পূর্ণ ভিন্ন ধরনের। তিনি বলেন, জাবুলানি ছিল ভয় ধরানো এক বল। নিয়ন্ত্রণ করা খুব কঠিন ছিল। তবে একবার লক্ষ্যভেদ করতে পারলে শটগুলো ছিল দুর্দান্ত শক্তিশালী।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ছয় গোল করেছেন আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসি। চারটি করে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে, ওসমান দেম্বেলে, ভিনিসিয়ুস জুনিয়র ও আর্লিং হালান্ড। বিবিসি

 

নক আউটের সূচি

নক আউটের সূচি

প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন

প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে বগুড়ার বিআইআইটি মডেল স্কুল অ্যান্ড কলেজ। গতকাল মিরপুরে ফাইনালে রাজশাহীর লোকনাথ উচ্চ বিদ্যালয়কে ৯১ রানের বড় ব্যবধানে হারায় তারা। আগে ব্যাটিং করে ২৪২ রানে অল আউট হয় বগুড়ার স্কুলটি। জবাবে রাজশাহীর লোকনাথ উচ্চ বিদ্যালয় অল আউট হয় ১৫১ রানে। ছবি : কালের কণ্ঠ

টিভিতে

টিভিতে

অন্যান্য চ্যানেল

ক্রিকেট

ইংল্যান্ড-নিউজিল্যান্ড,

তৃতীয় টেস্ট, পঞ্চম দিন, সরাসরি

বিকেল ৪টা, সনি স্পোর্টস ২