• ই-পেপার

অরক্ষিত ৩৬ লেভেলক্রসিং বৃষ্টি নামলেই বাড়ে ঝুঁকি

না ফেরার দেশে ডা. রবিউল হোসেন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
না ফেরার দেশে ডা. রবিউল হোসেন

দেশে চক্ষু চিকিৎসার অন্যতম পথিকৃত, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণকেন্দ্রের (সিইআইটিসি) প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. রবিউল হোসেন মারা গেছেন। গতকাল শনিবার দুপুরে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, অধ্যাপক ডা. রবিউল হোসেনের হাত ধরেই ১৯৭৯ সালে চট্টগ্রামের পাহাড়তলী চক্ষু হাসপাতাল (সিইআইটিসি) প্রতিষ্ঠিত হয়। কল্যাণমূলক কাজের স্বীকৃতিস্বরূপ তিনি ফেডারেল রিপাবলিক অব জার্মানির প্রেসিডেন্ট কর্তৃক প্রদত্ত ‘দ্য অর্ডার অব মেরিট’, পেয়েছেন।

 

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৮০১ কোটির বাজেট

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৮০১ কোটির বাজেট

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশনে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৮০১ কোটি চার লাখ ৬০ হাজার টাকার বাজেট অনুমোদন  দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ টি এম জাফরুল আযম এই বাজেট উপস্থাপন করেন। গতকাল শনিবার সকালে উপাচার্য ও সিনেট চেয়ারম্যান অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। অধিবেশনে সিনেট সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং সংসদ সদস্য ইমরান আহমেদ চৌধুরী, ওয়ারেস আলী মামুন, আবুল হোসেন খান ও জি এম সিরাজ, আমন্ত্রিত অতিথি হিসেবে সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ, বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক উপস্থিত ছিলেন।

 

সংক্ষিপ্ত

যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ফেনী ও কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় জোবায়ের হোসেন পারভেজ (৩২) নামের এক যুবলীগ নেতার হাত ও গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া জয়পুরহাটের কালাই উপজেলায় রাস্তার পাশ থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার ছাগলনাইয়ার নিজকুঞ্জরা গ্রামের একটি পুকুরপাড় থেকে যুবলীগ নেতার মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ঘোপাল ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা যায়। এ ঘটনায় জোবায়ের পারভেজের দোকানের কর্মচারী মাইকেলকে আটক করেছে।

এদিকে জয়পুরহাটের কালাই উপজেলায় রাস্তার পাশ থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

শাহজালাল মাজারে ১২ সদস্যের কমিটি

নিজস্ব প্রতিবেদক
শাহজালাল মাজারে ১২ সদস্যের কমিটি

হজরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ১২ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সকালে সিলেট সার্কিট হাউসে মাজারের ব্যবস্থাপনা ও উন্নয়নসংক্রান্ত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীরকে প্রধান করে গঠিত কমিটির সদস্যরা হলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের শামীম প্রমুখ।