অন্যান্য চ্যানেল
ক্রিকেট
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
ভারত-দক্ষিণ আফ্রিকা
হাইলাইটস, সকাল ৯-৩০ মিনিট, স্টার স্পোর্টস ২
মেজর লিগ ক্রিকেট
টেক্সাস সুপার কিংস-এমআই নিউইয়র্ক
সরাসরি, সন্ধ্যা ৬-৩০ মিনিট, স্টার স্পোর্টস ২

অন্যান্য চ্যানেল
ক্রিকেট
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
ভারত-দক্ষিণ আফ্রিকা
হাইলাইটস, সকাল ৯-৩০ মিনিট, স্টার স্পোর্টস ২
মেজর লিগ ক্রিকেট
টেক্সাস সুপার কিংস-এমআই নিউইয়র্ক
সরাসরি, সন্ধ্যা ৬-৩০ মিনিট, স্টার স্পোর্টস ২

ফিফা বিশ্বকাপ
মিসর-নিউজিল্যান্ড
সরাসরি, সকাল ৭টা
আর্জেন্টিনা-অস্ট্রিয়া
সরাসরি, রাত ১১টা
ফ্রান্স-ইরাক
সরাসরি, রাত ৩টা
নরওয়ে-সেনেগাল
সরাসরি, মঙ্গলবার সকাল ৬টা

আমি সব ম্যাচ দেখছি। আর্জেন্টিনা যেভাবে বিশ্বকাপ শুরু করেছে, তাতেই বোঝা যায়, সত্যি সত্যিই তারা শিরোপা ধরে রাখতে চায়।
নেদারল্যান্ডস ডিফেন্ডার
ভার্জিল ফন ডাইক
এই সিদ্ধান্তের আগে (হাইড্রেশন ব্রেক) ফুটবলের একটা নিজস্ব বৈশিষ্ট্য ছিল। মানুষ ফুটবলের সেই পুরনো বৈশিষ্ট্যের প্রেমে পড়েই খেলাটাকে ভালোবেসেছিল।
উরুগুয়ে কোচ
মার্সেলো বিয়েলসা
এটা বিশ্বকাপে আমাদের দ্বিতীয় খেলা, অনেক চিন্তা কাজ করেছে। এমন এক ম্যাচে আমরা জিততে পেরেছি, সে জন্য আমি অনেক খুশি।
জাপান কোচ
হাজিমে মোরিয়াসু
প্রথম ম্যাচে আমরা ৭-১ ব্যবধানে হারার পরও দর্শকরা খেলোয়াড়দের স্বাগত জানিয়ে উচ্ছ্বাস করেছে। আজ সিংহের মতো লড়ে সেই ভালোবাসার প্রতিদান দিয়েছে দল।
কুরাসাও কোচ
ডিক অ্যাডভোকাট
সমালোচনা মোকাবেলার ক্ষেত্রে ক্রিস্তিয়ানোর যে সক্ষমতা রয়েছে, তা সম্পর্কে সবাই অবগত। মানুষজন যা-ই আলোচনা করুক না কেন, সমালোচনা সব সময়ই তার চারপাশের অংশ।
পর্তুগাল ডিফেন্ডার
দিয়েগো দালত
তারকা খেলোয়াড় ও তাদের দল নিয়ে এ রকম গুজব (কোচের সঙ্গে দ্বন্দ্ব) ছড়িয়েই থাকে। সালাহ এমন একজন ফুটবলার যে নিয়মের ভেতর থাকতে পছন্দ করে।
মিসর কোচ
হোসাম হাসান

চলতি ফুটবল বিশ্বকাপে মাত্র ৩৩ ম্যাচেই হয়ে গেছে ১০০ গোল। শততম গোলটি করেছেন নেদারল্যান্ডসের স্ট্রাইকার কোডি গাকপো। শনিবার রাতে সুইডেনের বিপক্ষে গোল করে এই বিশ্বকাপের শততম গোলদাতা হয়ে যান তিনি। এতে করে চলমান ২৩তম বিশ্বকাপে ম্যাচপ্রতি গোলের গড় দাঁড়িয়েছে ৩.০৯। গত ৬৮ বছরের মধ্যে বিশ্বকাপে এবারই হয়েছে দ্রুততম ১০০ গোল। সার্বিকভাবে এটি বৈশ্বিক আসরে দ্বিতীয় দ্রুততম ১০০ গোলের মাইলফলক।
এত গোল হওয়ার কারণ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। দুটি কারণ এরই মধ্যে উঠে এসেছে। প্রথমত এবার বিশ্বকাপে সর্বাধিক ৪৮ দল অংশ নিচ্ছে। এতে বেশ কয়েকটি দলের মধ্যে শক্তিমত্তার ভারসাম্য নষ্ট হয়েছে। দ্বিতীয়ত, এবার অ্যাডিডাসের যে ‘ট্রাইওন্ডা’ বল ব্যবহার করা হচ্ছে, তার গতিপথ বুঝে উঠতে কিছুটা সমস্যা হচ্ছে, এমন দাবিও করেছেন কয়েকজন গোলরক্ষক। সেনেগালের বিপক্ষে কিলিয়ান এমবাপ্পে তাঁর দ্বিতীয় গোলটি করেন ৩০ গজ দূর থেকে। এটিই চলতি আসরের সবচেয়ে দূর থেকে করা গোল। এ নিয়ে সেনেগালের গোলরক্ষক এডোয়ার্ড মেন্ডি বলের গতিপথ বুঝতে সমস্যার কথা বলেন। এই বিশ্বকাপে কয়েকটি ম্যাচে বেশি গোল দেখা গেছে। জার্মানি ৭-১ গোলে কুরাসাওকে, সুইডেন ৫-১ গোলে তিউনিশিয়াকে, কানাডা ৬-০ গোলে কাতারকে, নেদারল্যান্ডস ৫-১ গোলে সুইডেনকে হারিয়েছে। ১৯৫৮ সালের বিশ্বকাপেও মাত্র ৩৩ ম্যাচেই ১০০ গোল হয়েছিল। তবে দ্রুততম ১০০ গোলের রেকর্ডটি হয়েছিল তারও চার বছর আগে, ১৯৫৪ সালের সুইজারল্যান্ড বিশ্বকাপে। মাত্র ২০ ম্যাচেই শতগোল দেখে ফেলেছিল আসরটি। ওই আসরে ২৬ ম্যাচে হয় ১৪০টি গোল, যার গড় ম্যাচপ্রতি ৫.৩৮। বিবিসি