• ই-পেপার

মোবাইল ফোন ব্যবহার নিয়ে মায়ের বকুনি, স্কুলছাত্রীর আত্মহত্যা

টুঙ্গিপাড়ায় প্রধান শিক্ষকের আত্মহত্যা

গোপালগঞ্জ প্রতিনিধি
টুঙ্গিপাড়ায় প্রধান শিক্ষকের আত্মহত্যা
বিদ্যুৎ কান্তি রায়

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঋণের চাপে মানসিকভাবে ভেঙে পড়ে গলায় ফাঁস দিয়ে বিদ্যুৎ কান্তি রায় নামে এক প্রধান শিক্ষক আত্মহত্যা করেছেন।

রবিবার (২১ জুন) ভোর ৪টার দিকে উপজেলার পাটগাতী ইউনিয়নের দারিয়ারকুল গ্রামের নিজ বাড়ির বাইরে একটি কামরাঙা গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

বিদ্যুৎ কান্তি রায় (৫৮) উপজেলার পাটগাতী মুন্সীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

এ তথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোসলেম আলী। তিনি বলেন, প্রধান শিক্ষক বিদ্যুৎ কান্তি রায় ঋণের বোঝায় জর্জরিত ছিলেন বলে তার পরিবার ও স্থানীয় লোকজন জানিয়েছেন। ঋণের চাপ সহ্য করতে না পেরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি তার বাবা-মায়ের কবরের পাশের একটি কামরাঙা গাছের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন।

সকালে এলাকাবাসী গাছে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এসআই মোসলেম আলী আরো বলেন, এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কুড়িগ্রামে এক বাঘাইড়ের মূল্য ৮৫ হাজার টাকা

আঞ্চ‌লিক প্রতিনিধি, কুড়িগ্রাম
কুড়িগ্রামে এক বাঘাইড়ের মূল্য ৮৫ হাজার টাকা
ছবি: কালের কণ্ঠ

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে জেলেদের জালে ধরা পড়েছে ৫৫ কেজি ওজনের একটি বিশাল আকৃতির বাঘাইড় মাছ। মাছটি স্থানীয় জেলেদের কাছ থেকে কিনে নিয়েছেন এক স্কুল শিক্ষক। পরে প্রতি কেজি এক হাজার ৫০০ টাকা দরে সম্ভাব‌্য মূ‌ল্যে বিক্রি করা হ‌বে ব‌লে জানা গে‌ছে। সেই হিসাবে মাছটির বাজারমূল্য হয় প্রায় ৮৫ হাজার টাকা। এদিকে বিরল আকৃতির মাছটি দেখতে শিক্ষক সাজুর বাড়িতে ভিড় করছেন স্থানীয় উৎসুক মানুষজন।

রবিবার (২১ জুন) সকালে কুড়িগ্রামের উলিপুরের হা‌তিয়া অনন্তপুর এলাকার জেলে বকুল চন্দ্র ও তার সহযোগীদের জালে মাছটি ধরা পড়ে। রাতভর মাছ ধরার পর ভোরে ব্রহ্মপুত্র নদ থেকে বিশাল আকৃতির বাঘাইড়টি জালে ওঠে।

জানা যায়, মাছটি জেলেদের কাছ থেকে কিনে নেন অনন্তপুর এলাকার স্কুল শিক্ষক মো. সাজেদুল ইসলাম সাজু। 

তিনি বলেন, ব্রহ্মপুত্র নদে নতুন পানি আসায় বড় মাছের চলাচল বেড়েছে। এ সুযোগে মাছ ধরতে গিয়ে জেলেদের জালে বাঘাইড়টি ধরা পড়ে। প্রত্যন্ত এলাকা থেকে এত বড় মাছ বাজারজাত করা জেলেদের জন্য কষ্টসাধ্য হওয়ায় আমি মাছটি কিনে নিয়েছি।

তিনি আরো বলেন, ৫৫ কেজির এই মাছ একা খাওয়া সম্ভব নয়। তাই প্রতি কেজি এক হাজার ৫০০ টাকা দরে বিক্রির উদ্যোগ নিয়েছি। এতে মাছটি প্রায় ৮৫ হাজার টাকায় বিক্রি হবে।

কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুল ইসলাম আকন্দ বলেন, বৃষ্টি ও উজানের ঢলে ব্রহ্মপুত্র নদে মাছের বিচরণ বেড়েছে। জেলেদের জালে ৫৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়া অবশ্যই সুখবর। মৎস্য সম্পদ সংরক্ষণে আমরা সারা বছর জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছি। যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নাটোরে যুবলীগ নেতা জেমস গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি
নাটোরে যুবলীগ নেতা জেমস গ্রেপ্তার
রাকিবুল হাসান জেমস। সংগৃহীত ছবি

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নাটোর জেলার সাবেক সভাপতি ও নাটোর জেলা যুবলীগ নেতা রাকিবুল হাসান জেমসকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২১ জুন) দিবাগত রাত পৌনে ২টার দিকে শহরের বড়গাছা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে জেলা ডিবি ও নাটোর থানা পুলিশ।

জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই পলাতক ছিলেন রাকিবুল হাসান জেমস। তার বাবার দুটি কিডনি ড্যামেজ ও হার্টের আর্টারিতে বেশ কয়েকটি ব্লকেজ ধরা পড়ে। এ কারণে তিনি বাবাকে দেখতে বাড়িতে এসেছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ও নাটোর থানার একটি যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহমেদ জানান, রাকিবুল হাসান জেমসের বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

চন্দনাইশে মাদরাসাছাত্র ৩ দিন ধরে নিখোঁজ

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চন্দনাইশে মাদরাসাছাত্র ৩ দিন ধরে নিখোঁজ
মোহাম্মদ ইয়াছিন। সংগৃহীত ছবি

চন্দনাইশে মোহাম্মদ ইয়াছিন (১১) নামের এক মাদরাসাছাত্র ৩ দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে তার মা শাহিন আকতার গত শনিবার (২১ জুন) রাতে চন্দনাইশ থানায় একটি নিখোঁজ জিডি করেছেন।

ইয়াছিন চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড উত্তর হাসিমপুর সৈয়দাবাদ বহদ্দারপাড়া এলাকার হোসেন আহম্মদের ছেলে। সে চন্দনাইশ পৌরসভার মোহাম্মদীয়া আহমদিয়া হেফজখানা ও এতিমখানার ছাত্র।

জিডি সূত্রে জানা যায়, গত ১৯ জুন ইয়াছিন বাড়ি থেকে মাদরাসায় যাওয়ার পর আর কোনো খোঁজখবর না পাওয়া যায়নি। এতে তার মা ও ভাই তাকে খুঁজতে খুঁজতে পাগলের মতো দিগ্‌বিদিক ঘুরছে।

এ বিষয়ে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, এ ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। নিখোঁজ মোহাম্মদ ইয়াছিনকে উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে। পাশাপাশি বিভিন্ন থানায় বিষয়টি জানানো হয়েছে।