• ই-পেপার

ফিফা বিশ্বকাপ ২০২৬

যোগ করা সময়ে মার্তিনেল্লির গোল, জাপানকে বিদায় করে শেষ ষোলোয় ব্রাজিল

ফিফা বিশ্বকাপ ২০২৬

কাসেমিরোর গোলে সমতায় ব্রাজিল

ক্রীড়া ডেস্ক
কাসেমিরোর গোলে সমতায় ব্রাজিল
কাসেমিরোর গোল উদযাপন। ছবি: ফিফা

ব্রাজিল ১-১ জাপান (৬৫ মিনিট পর্যন্ত)

প্রথমার্ধে হলুদ কার্ড দেখে খলনায়ক বনে যেতে বসেছিলেন। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই হলেন নায়ক, দলের ত্রাতা। কাসেমিরোর দুর্দান্ত হেডে সমতায় ফিরল ব্রাজিল। 

প্রথমার্ধে সানোর গোলে পিছিয়ে পড়ায় দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য হন্যে হয়ে ওঠে ব্রাজিল। আক্রমণভাগকে আরো শক্তিশালী করতে কোচ কার্লো আনচেলত্তি লুকাস পাকেতাকে তুলে নিয়ে তরুণ এনদ্রিককে নামান। তাতেই গতি বাড়ে ব্রাজিলের।

সুফল পায় ৫৬ মিনিটে। গ্যাব্রিয়েল মাগালিয়ায়েসের পাস থেকে বক্সের ডান পাশ থেকে লাফিয়ে উঠে হেডে গোল করেন কাসেমিরো। 

সমতায় ফেরার কিছুক্ষণের মধ্যে এগিয়েও যেতে পারত ব্রাজিল। কিন্তু ভিনিসিয়ুসের শট বারে লেগে ফিরলে হতাশ হতে হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬

সানোর গোলে স্তব্ধ ব্রাজিল, এগিয়ে থেকে বিরতিতে জাপান

ক্রীড়া ডেস্ক
সানোর গোলে স্তব্ধ ব্রাজিল, এগিয়ে থেকে বিরতিতে জাপান
গোলের পর জাপানিদের উচ্ছ্বাস, ব্রাজিলিয়ানদের হতাশা। ছবি: ফিফা

ব্রাজিল ০-১ জাপান (প্রথমার্ধ শেষে)

স্তব্ধ হিউস্টন স্টেডিয়ামে থাকা হাজার হাজার হলুদ জার্সিধারী দর্শক, স্তব্ধ বিশ্বজুড়ে ব্রাজিলের কোটি কোটি ভক্ত।

বদলে যাওয়া জাপানকে নিয়ে ব্রাজিল যে শঙ্কায় ছিল, সেটিই হয়তো বাস্তবায়ন হতে চলেছে। রাউন্ড অব ৩২-এর ম্যাচের প্রথমার্ধে যে এগিয়ে থেকে বিরতিতে গেছে জাপান! ব্যবধানটা বিরতির পর ধরে রাখতে পারলেই বিশ্বকাপ থেকে ছিটকে পড়বে ব্রাজিল।

২৯ মিনিটে বক্সের বাইরে থেকে নিখুঁত এক শটে ব্রাজিল গোলকিপার আলিসন বেকারকে পরাস্ত করেন জাপানের ডিফেন্সিভ মিডফিল্ডার কাইশু সানো। 

এই গোল হজমের দায়টা ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলোর। তার ভুল পাসেই বল পেয়ে জোরালো এক আক্রমণ চালায় জাপান। সেখান থেকেই জাপানকে এগিয়ে দেন সানো। দেশের জার্সিতে এটিই তার প্রথম গোল। 

শতভাগ ফিট থাকার পরও নেইমার জুনিয়রকে শুরুর একাদশে রাখেননি ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। অপরিবর্তিত একাদশ নিয়েই খেলতে নামে সেলেসাওরা।

কিন্তু আজ ভিনিসিয়ুস জুনিয়র-মাথেউস কুনিয়াদের স্বাভাবিক খেলা খেলতে দেয়নি জাপান। ১৪ মিনিটে কুনিয়ার শট কর্নারের বিনিময়ে ঠেকান জাপানের গোলকিপার জিয়ন সুজুকি। 

কর্নার থেকেই বল পেয়ে বাঁকানো শট নিয়েছিলেন ব্রুনো গিমারায়েস। কিন্তু তার শট দূরের পোস্ট দিয়ে চলে যায়।

১৫ মিনিট জুনিয়া ইতোকে ফাউল করে হলুদ কার্ড দেখেন কাসেমিরো। এবারের বিশ্বকাপে এ নিয়ে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখলেন এই মিডফিল্ডার। 

হাইড্রেশন ব্রেকের (পানি পানের বিরতি) আগে আরো কয়েকটি গোছালো আক্রমণ করেছিল ব্রাজিল। কিন্তু জাপানের জমাট রক্ষণ সব কটি সুযোগ নস্যাৎ করে দেয়। 

পিছিয়ে পড়ার পর সমতায ফিরতে মরিয়া হয়ে ওটে ব্রাজিল। কুনিয়া ও গিমারায়েস একাধিক সুযোগও তৈরি করেছিলেন। কিন্তু শটে তেমন জোর ছিল না। জাপানের গোলকিপারকেও কোনো বেগ পেতে হয়নি। বল সরাসরি গেছে তার হাতে।

দেশে প্রথমবার আন্তর্জাতিক এয়ারলাইনস ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু ৩ জুলাই

অনলাইন ডেস্ক
দেশে প্রথমবার আন্তর্জাতিক এয়ারলাইনস ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু ৩ জুলাই

দেশি-বিদেশি এয়ারলাইনস প্রতিষ্ঠানগুলোকে নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এয়ারলাইনস ফুটবল চ্যাম্পিয়নশিপ (এএফসি) ২০২৬। আগামী ৩ ও ৪ জুলাই রাজধানীর গুলশান ইউথ ক্লাব টার্ফ মাঠে দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক ফুটসাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

খেলাটি আয়োজন করছে এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের একমাত্র সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি)। টুর্নামেন্টের টাইটেল স্পন্সর এনভয়-শেলটেক এভিয়েশন এবং পাওয়ার্ড বাই ভিআইপি মোটরস।

‘ওয়ান স্কাই, ওয়ান ফিল্ড, ওয়ান চ্যাম্পিয়ন’ প্রতিপাদ্যে আয়োজিত এই ফুটসাল টুর্নামেন্টে দেশের ইতিহাসে প্রথমবারের মতো দেশীয় ও আন্তর্জাতিক এয়ারলাইনসগুলো একই ক্রীড়া মঞ্চে অংশ নেবে।

টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস-বাংলা এয়ারলাইনস, নভোএয়ার, এয়ার অ্যাস্ট্রা, এমিরেটস, কাতার এয়ারওয়েজ, সৌদিয়া, টার্কিশ এয়ারলাইনস, এয়ার অ্যারাবিয়া, ইন্ডিগো, ইথিওপিয়ান এয়ারলাইনস, এয়ার ইন্ডিয়া, থাই এয়ারওয়েজ, এয়ারএশিয়া, সিল্কওয়ে ওয়েস্ট এয়ারলাইনস এবং ফ্লাই দুবাই।

দুই দিনব্যাপী টুর্নামেন্টের মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা।

এ ছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, বিভিন্ন এয়ারলাইনসের কান্ট্রি ম্যানেজার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং এভিয়েশন খাতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ও অংশীজনরা উপস্থিত থাকবেন। ফাইনালে বিজয়ীদের হাতে ট্রফি, পদক ও বিভিন্ন ক্যাটাগরির পুরস্কার তুলে দেওয়া হবে।

এএফসি-২০২৬-এর পাওয়ার্ড বাই স্পন্সর ভিআইপি মোটর। কো-স্পন্সর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ফার্স্টট্রিপ, ওয়ার্ক স্টেশন, প্লিয়াদিশ বাংলাদেশ লিমিটেড (পিবিএল)। স্ট্র্যাটিজিক পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ঢাকা এয়ারলাইনস ক্লাব, হসপিটালিটি পার্টনার ক্রাউন প্লাজা ঢাকা-গুলশান এবং মিডিয়া পার্টনার এভিয়েশন এক্সপ্রেস।

আজও বেঞ্চে নেইমার, ব্রাজিলের একাদশে কারা আছেন

অনলাইন প্রতিবেদক
আজও বেঞ্চে নেইমার, ব্রাজিলের একাদশে কারা আছেন
আজও বেঞ্চে নেইমার। ছবি : রয়টার্স

কথার লড়াই অনেক হয়েছে। এবার মাঠের লড়াই দেখার অপেক্ষা। সেই লক্ষ্যে হিউস্টনে নামবে ব্রাজিল-জাপান। নির্ধারিত সময়ের মধ্যে যে দল জিতবে তারাই পাবে স্বপ্ন জিইয়ে রাখার সুযোগ।

অন্যথা, পরাজিত দলকে কাটতে হবে বাড়ির টিকিট। কেননা এখন থেকে স্বপ্ন বাঁচিয়ে রাখার একটাই সুযোগ পাবে দলগুলো। ‘হেক্সার’ লক্ষ্যে খেলতে নামা ব্রাজিল আজ জাপানের বিপক্ষে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে।

তাই আজও বেঞ্চে গরম করবেন নেইমার। ৯৮১ দিন পর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের জার্সিতে প্রথম ম্যাচ খেলেন তিনি। আক্রমণভাগে যথারীতি ম্যাথিউস কুনহার সঙ্গে দুই দিকে থাকছেন ভিনিসিয়ুস জুনিয়র ও রায়ান। 

ব্রাজিলের একাদশ : 

অ্যালিসন বেকার, দানিলো, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালায়েস, ডগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গুইমারেস, লুকাস পাকেতা, রায়ান, ম্যাথিউস কুনহা, ভিনিসিয়ুস জুনিয়র।

জাপানের একাদশ :

জিওন সুজুকি, হিরোকি ইতো, শোগো তানিগুচি, তাকেহিরো তোমিয়াসু, রিতসু দোয়ান, কাইশু সানো, কেইতো নাকামুরা, দাইচি কামাদা, দাইজেন মায়েদা, জুনাইয়া ইতো, আইয়াসে উয়েদা।