• ই-পেপার

হেনরিকের দুর্দান্ত বোলিংয়ে ইংল্যান্ডের বিপক্ষে লিড পেল কিউইরা

বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্স রোনালদোর, সমালোচনায় ফ্রান্স কিংবদন্তি

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্স রোনালদোর, সমালোচনায় ফ্রান্স কিংবদন্তি

বিশ্বকাপে নবাগত দল ডিআর কঙ্গোর বিপক্ষে ড্র দিয়ে যাত্রা শুরু করে পর্তুগাল। আফ্রিকার ছোট দেশের সঙ্গে জিততে না পারায় সমালোচনার মুখে পড়েছেন মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। দলের এমন হতাশাজনকভাবে শুরুতে সব অভিযোগের আঙুল সিআর সেভেনের দিকেই। 

বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে মাঠে নেমে রেকর্ড গড়েছেন ৪১ বছর বয়সী এই স্ট্রাইকার। খেলেন পুরো ৯০ মিনিট। কিন্তু তাতে ম্যাচের ভাগ্য বদলায়নি। 

ফক্স স্পোর্টসের ম্যাচ পরবর্তী বিশ্লেষণ অনুষ্ঠানে ফরাসি কিংবদন্তি অঁরি বলেছেন, পর্তুগিজ অধিনায়ক দলের স্বার্থের চেয়ে নিজের ব্যক্তিগত গোল করার ইচ্ছাকে বেশি প্রাধান্য দিচ্ছেন।

স্পষ্ট ভাষায় অঁরি বলেন, ‌‘সবার উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ কথা, দয়া করে মনে রাখুন; দলের গোল করা দরকার, আপনার একার নয়।’

ম্যাচের দ্বিতীয়ার্ধে উইঙ্গার ফ্রান্সিসকো কনসেইসাও যখন বল নিয়ে এগোচ্ছিলেন, তখন রোনালদোর উচিত ছিল ব্যাক-পোস্টে গিয়ে ডিফেন্ডারদের টেনে নিয়ে যাওয়া। কিন্তু তিনি নিজে গোল করার তাড়নায় সতীর্থ ব্রুনো ফার্নান্দেসের পজিশনে চলে আসেন এবং তার খেলার জায়গা নষ্ট করেন বলে যোগ করেন এই ফরাসি কিংবদন্তি।

অঁরি আরো বলেন, ‘রোনালদো সেই বলটি কেড়ে নিয়ে শট নিলেও তা পোস্টের অনেক বাইরে চলে যায়, যা মাঠে ব্রুনো ফার্নান্দেসকেও দৃশ্যত হতাশ করে তোলে দলের খেলায়।’ 

অঁরির মতে, রোনালদো বিল্ড-আপ প্লে-তে অবদান রাখতে পারছেন না এবং ডি-বক্সের বাইরে তার প্রভাব একেবারেই সীমিত হয়ে পড়েছে, যা পর্তুগালের আক্রমণভাগের স্বাভাবিক ছন্দ নষ্ট করছে।

অভিবাসীবিরোধী সহিংসতায় বিশ্বকাপে সমর্থক হারিয়েছে দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া ডেস্ক
অভিবাসীবিরোধী সহিংসতায় বিশ্বকাপে সমর্থক হারিয়েছে দক্ষিণ আফ্রিকা

চলমান অভিবাসী-বিরোধী সহিংসতা ও জাতিগত বিদ্বেষে জেরে বিশ্বকাপে আফ্রিকার দেশগুলোর সমর্থন হারিয়েছে দক্ষিণ আফিকা। সাধারণত বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে আফ্রিকার দেশগুলো একে অপরকে সমর্থন করলেও, এবার চিত্রটি সম্পূর্ণ ভিন্ন দেখা যাচ্ছে। অভিবাসীর ওপর সহিংস আচরণ ও জাতিগত বিদ্বেষের ক্ষোভে আফ্রিকার দেশগুলো তাদের প্রতিপক্ষ দলগুলোকে সমর্থন জোগাচ্ছে।

আফ্রিকার দেশ কেনিয়ায় একটি বারে বেশ কয়েকজন ফুটবলভক্ত বিশ্বকাপের ম্যাচ উপভোগ করছেন। সেখানে আফ্রিকার প্রতিপক্ষ দলকে সমর্থন জানিয়ে উল্লাস করছেন তারা। যা দেশটিতে সাম্প্রতিক বিদেশিদের প্রতি বিদ্বেষমূলক সহিংসতার বিরুদ্ধে সৃষ্ট ক্ষোভের প্রতিফলিত হিসেবে দেখছে সবাই।

গেল বৃহস্পতিবার রাতে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচে দক্ষিণ আফ্রিকা দল যখনই কোনো সুযোগ হাতছাড়া করছিল, তখনই উল্লাসে মেতে উঠছিলে ৩৭ বছর বয়সী কেনীয় নারী শাহিম। এ সময় শাহিম বলেন, ‘ফুটবলে সবকিছুই রাজনৈতিক। দক্ষিণ আফ্রিকা যা সমর্থন করছে, আমরা তার বিরুদ্ধে।’

আমরা চাই (দক্ষিণ আফ্রিকার জনগণ) তাদের দেশে যা ঘটছে তার বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাতে... কিন্তু কিছুই হয় না’ বলেন যোগ করেন তিনি।

অবৈধ অভিবাসীদের দেশ ছাড়ার দাবিতে দক্ষিণ আফ্রিকা কয়েক মাস ধরে বিক্ষোভে উত্তাল হয়ে আছে। কিন্তু বিক্ষোভে উপস্থিতি তেমন না হলেও অনলাইনে বিদ্বেষপূর্ণ বার্তা বিদেশি গণমাধ্যমের ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে।

তীব্র বিক্ষোভ ও সহিংসতায় মোসেল বে শহরে দুজন হতাহতের ঘটনা ঘটে। সহিংসতার আশঙ্কায় নাইজেরিয়া, ঘানা, জিম্বাবুয়ে এবং মালাউই ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকা থেকে তাদের কয়েক শ নাগরিককে নিজ দেশে সরিয়ে নিয়েছে। দক্ষিণ আফ্রিকা কর্তৃপক্ষও প্রায় ২ হাজার ৭৪৫ জন বিদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে।

ফুটবলাররা মাঠের বাইরে এই রাজনৈতিক বিরোধের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে চরম ট্রল ও হয়রানির শিকার হচ্ছেন। 

দক্ষিণ আফ্রিকান ফুটবল অ্যাসোসিয়েশন এই আচরণের তীব্র নিন্দা জানিয়েছে। দলের অধিনায়ক রনওয়েন উইলিয়ামস স্বীকার করেছেন, এই পরিস্থিতি অন্য দেশের অভিবাসীরা মানসিকভাবে আঘাত পেয়েছেন।

চোট কাটিয়ে অস্ট্রিয়ার বিপক্ষে ফিরছেন পারেদেস

ক্রীড়া ডেস্ক
চোট কাটিয়ে অস্ট্রিয়ার বিপক্ষে ফিরছেন পারেদেস

চোট সমস্যায় বিশ্বকাপের প্রথম ম্যাচে পারেদেসকে নামাতে পারেননি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। গ্রুপের দ্বিতীয় ম্যাচে ইউরোপের দল অস্ট্রিয়ার বিপক্ষে খেলার সুযোগ পাবেন তারকা মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। 

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে খেলেননি পারেদেস। কিন্তু অস্ট্রিয়ার বিপক্ষে তিনি খেলার সুযোগ পেতে চলেছেন। 

ক্রীড়া সাংবাদিক গ্যাস্টন এডুলের জানিয়েছেন, পারেদেস অস্ট্রিয়ার বিপক্ষে কিছু সময় খেলার সুযোগ পাবেন, সম্ভবত দ্বিতীয়ার্ধে।

দলের বাকি সদস্যদের সাথে পরপর বেশ কয়েকটি স্বাভাবিক প্রশিক্ষণ সেশন সফলভাবে সম্পন্ন করেছেন তিনি।

ম্যানেজার লিওনেল স্কালোনি ম্যাচের দিন পর্যন্ত তার অগ্রগতি মূল্যায়ন করবেন। কিন্তু সব লক্ষণই ইঙ্গিত দিচ্ছে যে, ডালাসে মাঠে নেমে মিডফিল্ডের মূল স্তম্ভ হিসেবে খেলবেন পারেদেস।

ফিফার পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে মেসি

ক্রীড়া ডেস্ক
ফিফার পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে মেসি

বিশ্বকাপের অফিশিয়াল পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষস্থানে রয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের দুর্দান্ত জয়ের প্রথম রাউন্ড শেষে ফিফা এই তথ্য প্রকাশ করে। 

বিশ্বকাপের প্রথমে ম্যাচে শেষে মেসির দুর্দান্ত পারফরম্যান্স তালিকার শীর্ষে পৌঁছে দেয়। পাওয়ার র‍্যাংকিংয়ের ডাটা-চালিত পারফরম্যান্স ইনডেক্সিং মডেল অনুযায়ী, খেলোয়াড়দের ডাটাকে আক্রমণ, সৃজনশীলতা ও রক্ষণভাগে ভাগ করেছে ফিফা।

মেসি আক্রমণভাগে ১০ এর মধ্যে টুর্নামেন্ট সেরা ৮.১৩ রেটিং পেয়ে সবার উপরে আছেন।

নিউজিল্যান্ডের ফরোয়ার্ড ইলাইজাহ জাস্ট ৭.৭৪ রেটিং নিয়ে দ্বিতীয় এবং আইভরি কোস্টের আমাদ দিয়ালো ৭.৪৭ রেটিং নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের ১৭, ৬০ এবং ৭৬ মিনিটে গোল করে মেসি তাঁর ক্যারিয়ারের ১১তম আন্তর্জাতিক হ্যাটট্রিক করলেও, বিশ্বকাপে এটিই তাঁর প্রথম হ্যাটট্রিক।

এই ৩ গোলের মাধ্যমে বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা দাঁড়ায় ১৬। ফলে তিনি জার্মানির মিরোস্লাভ ক্লোসার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড স্পর্শ করেন।