• ই-পেপার

লাইভ আপডেট

৪ মিনিট আগে

ধুঁকে ধুঁকে স্কোর বোর্ডে ১০০

ধুঁকে ধুঁকে স্কোর বোর্ডে ১০০
ছবি : মীর ফরিদ

টেনেটুনে ১০০ রান করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি খেলতে নেমে শুরু থেকেই উইকেট হারাচ্ছিল  টাইগাররা। দলীয় স্কোর বোর্ডে ১০০ রান তুলতে আউট ৮ ব্যাটার।

১৭ মিনিট আগে

আসা যাওয়ার মিছিলে ৭ উইকেট নেই বাংলাদেশের

আসা যাওয়ার মিছিলে ৭ উইকেট নেই বাংলাদেশের

টানা তৃতীয় ওভারে উইকেট হারিয়ে খাদের কিনারে পৌঁছে গেল বাংলাদেশ। পারভেজ ও শামীমের পর এবার ফিরলেন সাকলায়েন। প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামা এই ব্যাটার ডেভিয়েসের বল তুলে খেলতে গিয়ে লং অফে ক্যাচ দিয়ে ফিরেছেন।

৪৪ মিনিট আগে

৩ উইকেট হারাল বাংলাদেশ

৩ উইকেট হারাল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি টোয়েন্টি প্রথম ম্যাচে শুরুর দিকেই তিন উইকেট হারিয়েছে বাংলাদেশ। ওপেনার তামিম ব্যক্তিগত ১৪ রান করে আউট হন জনসনের বলে। স্কোর বোর্ডে ১৪ বলে ২০ রান করে ফেরেন ওপেনার সাইফ হাসান। পাওয়ার প্লে শেষে আউট হন সৌম্য সরকারও। শুরুতে তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে বাংলাদেশ।

৫৪ মিনিট আগে

শুরুতেই শেষ তামিম

শুরুতেই শেষ তামিম

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি টোয়েন্টি প্রথম ম্যাচে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়েছে বাংলাদেশ। জনসনের বলে কাভারের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন তানজিদ হাসান। কিন্তু টাইমিংটা ঠিকঠাক হয়নি। ক্যাচ গেছে বার্টলেটের হাতে।

৫৫ মিনিট আগে

ব্যাটিংয়ে বাংলাদেশ, অধিনায়ক হৃদয়

ব্যাটিংয়ে বাংলাদেশ, অধিনায়ক হৃদয়
ছবি : মীর ফরিদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে পাওয়া চোটের কারণে আজকের ম্যাচে খেলছেন না নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। তার বদলে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করবেন তাওহিদ হৃদয়। অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচেই টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।