জামায়াতের আমির ডা. শফিকুর রহমান মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এ কথা শয়তানও বিশ্বাস করবে না বলে মন্তব্য করেছেন আমজনতার দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আরিফ বিল্লাহ।
সম্প্রতি নিজের ফেসবুকে অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন।
আরিফ বিল্লাহ বলেন, জামায়াতের আমির, ছোট-খাটো শহীদ পরিবারের সন্তান। এটা বাংলাদেশের মানুষ তো দূরের কথা। খোদ শয়তানও বিশ্বাস করবে না।
তিনি বলেন, শয়তান বলবে আমার থেকেও বড় শয়তান জামায়াতের আমির। কেন? তা আমি তো মানুষের মুখ দিয়ে মিথ্যা কথা বলাই। কিন্তু আমি তো নিজে মুখ মিথ্যা কথা বলি না। খোদ জামায়াতের আমির নিজেই মিথ্যা কথা বলতে পারে। কাজেই জামায়াতের আমিরকে শয়তান বলবে সে আমার থেকেও বড় শয়তান কিংবা আমার থেকেও বড় কাজ্জাব মিথ্যাবাদী।




