• ই-পেপার

বসুন্ধরা টিস্যু-শুভসংঘের উদ্যোগ

গাছের চারা পেল বিদ্যালয়ের শিক্ষার্থীরা

বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে হাকিমপুরে বসুন্ধরা শুভসংঘের সভা

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে হাকিমপুরে বসুন্ধরা শুভসংঘের সভা
ছবি: কালের কণ্ঠ

দিনাজপুর জেলার হাকিমপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ। মঙ্গলবার (২৩ জুন) বসুন্ধরা শুভসংঘ হাকিমপুর উপজেলা শাখার আয়োজনে বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে একটি কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী হলেন—ফারজানা, অর্পিতা বসাক, বিপাশা পাল, মিলি, আফিয়া, আতিয়া ও মোমেনা। পরবর্তীতে তাদের হাতে পুরষ্কার তুলে দেন 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো.জাকির হোসেন। তিনি বলেন, সমাজ থেকে নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ এবং বিভিন্ন অপরাধ প্রবণতা দূর করতে হলে সচেতনতার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার অত্যন্ত জরুরি। পরিবার থেকেই সন্তানদের সঠিক মূল্যবোধ শিক্ষা দিতে হবে।

তিনি আরো বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের কার্যক্রম গুলো খুব সুন্দর। এই সংগঠনের যেকোনো বিষয়ে সহযোগিতা করার জন্য আমি প্রস্তুত।’

বসুন্ধরা শুভসংঘ হাকিমপুর উপজেলা শাখার সভাপতি খাদিজা আক্তার জুঁইয়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাহিদ হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা একাডেমি সুপারভাইজার মো. সাখাওয়াত হোসেন, বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. গোলাম মোস্তফা কামাল, উপজেলা বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা নাজ সুলতানা বিথি।

আলোচনা সভায় বক্তারা বলেন, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, সামাজিক অপরাধ এবং পারিবারিক মূল্যবোধের অবক্ষয় রোধে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি নিরাপদ, মানবিক ও সুস্থ সমাজ গঠনে নারী ও শিশুদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে।

কন্যা সন্তানদের নিরাপত্তা ও সুশিক্ষা নিশ্চিত করতে অভিভাবকদের আরো দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা। একই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান তারা।

এ সময় আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ হাকিমপুর উপজেলা শাখার সহ সভাপতি উম্মে হাবিবা আঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাকিম ইসলাম আকাশ, ইরফান আহমেদ, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক পলাশ ইসলাম, নারী ও শিশু বিষয়ক সম্পাদক তাবাসসুম আক্তার রুকু, অর্থ সম্পাদক তহমিনা তিশা, সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম, কার্যকরী সদস্য মুস্তাকিম ইসলাম প্রমুখ।

জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ
সংগৃহীত ছবি

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার সবুজে সুন্দর আগামী গড়ার প্রত্যয়ে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি।

মঙ্গলবার (২৩ জুন) বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক এস এম ইউসুফ আলী ও আতিকুর রহমান, কালের কণ্ঠের জামালপুর প্রতিনিধি রকিব হাসান নয়ন, ডেইলি সানের প্রতিনিধি ইমরান মাহমুদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক এবং জাবিপ্রবি ছাত্রদলের সদস্য সচিব যীনাত মিয়া আজিজুল। এছাড়া উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ জাবিপ্রবি শাখার সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক মো. শাহ নেওয়াজ আহমেদ আকাশসহ বসুন্ধরা শুভসংঘের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় ক্যাম্পাসে বৃক্ষরোপণের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। 

বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক এস এম ইউসুফ আলী বলেন, ‘জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব দিন দিন প্রকট হয়ে উঠছে। এ পরিস্থিতিতে পরিবেশের ভারসাম্য রক্ষা, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এমন উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

সভাপতির বক্তব্যে হুমায়ুন কবীর বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ দীর্ঘদিন ধরে দেশব্যাপী পরিবেশ ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় জাবিপ্রবি ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ ও বিতরণ করা হচ্ছে। ভবিষ্যতেও পরিবেশ রক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’
 

বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের আয়োজনে দিনাজপুর সরকারি কলেজে সবুজ ভবিষ্যতের বীজ বুনন

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের আয়োজনে দিনাজপুর সরকারি কলেজে সবুজ ভবিষ্যতের বীজ বুনন

পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দিনাজপুর সরকারি কলেজে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে ।

‘সবুজে সুন্দর আগামী’ প্রতিপাদ্যে সোমবার (২২ জুন) আয়োজিত এ কর্মসূচিতে কলেজ ক্যাম্পাসে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝেও চারা বিতরণ করা হয়। দিনাজপুর সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং বসুন্ধরা শুভসংঘের সদস্যরা অংশ নেন। চারা পাওয়া শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকায় গাছ রোপণ এবং নিয়মিত পরিচর্যার আহ্বান জানানো হয়।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন–দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক দোলোয়ার হোসেন, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মো. আবু বক্কর সিদ্দিক, ইতিহাস বিভাগের প্রভাষক ও বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা সাব্বির রহমান এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক আব্দুস সবুর।

দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান বলেন, ‘জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ ও প্রাকৃতিক ভারসাম্যহীনতার এই সময়ে বৃক্ষরোপণের গুরুত্ব অনেক বেশি। একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়তেও ভূমিকা রাখে।’

কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এবং বসুন্ধরা শুভসংঘ কলেজ শাখার উপদেষ্টা বলেন, তরুণদের পরিবেশ সচেতন করে তুলতে এমন উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়। বসুন্ধরা শুভসংঘের সামাজিক ও মানবিক কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ, ইতিবাচক মূল্যবোধ ও জনকল্যাণে কাজ করার মানসিকতা গড়ে তুলছে।

বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াছির আরাফাত রাফি বলেন, ‘পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তরুণদের সম্পৃক্ত করে সবুজায়ন আন্দোলনকে এগিয়ে নিতে বসুন্ধরা শুভসংঘ দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করছে।’

এ সময় বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সরকারি কলেজ শাখার সভাপতি অরূপ কুমার রায়, সহসভাপতি শাহরিয়ার কবির, প্রদীপা রাণী, মো. আব্দুল্লাহ আল মামুন ও নাইমুর রহমান দুর্জয়, সাধারণ সম্পাদক জাকির হোসেন রিফাত, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সহসাংগঠনিক সম্পাদক মো. আতিকুল ইসলাম আতিক, অনন্যা অনু ও আসাদুন নাহার মুক্তা, তথ্য সম্পাদক মো. মোনাইম হাসান নিয়ন, সহক্রীড়া সম্পাদক সেলিম আরিফ, সাহিত্যবিষয়ক সম্পাদক পাওয়েল চন্দ্র দেব শর্মা, মানবকল্যাণবিষয়ক সম্পাদক অঞ্জলি সরকার এবং সমাজকল্যাণবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধানসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে খুলনায় ডেঙ্গু সচেতনতামূলক সভা

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে খুলনায় ডেঙ্গু সচেতনতামূলক সভা
ছবি : কালের কণ্ঠ

ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘ খুলনা জেলা শাখার নবগঠিত কমিটির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ জুন) বিকেলে খুলনা শহরের মডার্ন ফার্নিচার মোড় এলাকায় বসুন্ধরা শুভসংঘ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে নবগঠিত জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়।

গত ২০ জুন বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান স্বাক্ষরিত নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিপুল কান্তি চৌধুরী, সাধারণ সম্পাদক জি এম আবুমুসা এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল কাদের সুমন।

নবগঠিত কমিটির উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন দৈনিক কালের কণ্ঠ খুলনা ব্যুরোপ্রধান এইচ এম আলাউদ্দিন, দৈনিক কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক কৌশিক দে, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের খুলনা ব্যুরোপ্রধান শামসুজ্জামান শাহীন, দৈনিক খুলনাঞ্চলের সম্পাদক মিজানুর রহমান মিল্টন এবং মাছরাঙা টেলিভিশনের খুলনা ব্যুরোপ্রধান মোস্তফা জামান পপলু।

কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন সহসভাপতি দয়াল কৃষ্ণ সানা, কাজী মাহবুবুর রহমান, মনিরা পারভীন, মনোহর রাহা, মো. মোস্তাফিজুর রহমান, মো. রফিকুল ইসলাম, শেখ রিফাত রহমান, অরবিন্দ মণ্ডল; যুগ্ম সাধারণ সম্পাদক সনৎ ঘরামী, আন্দোলন ভদ্র, মিঠুন দেবনাথ, পলাশ দাশ, মোহাইমিনুল ইসলাম; সহ-সাংগঠনিক সম্পাদক তমা দাস; অর্থ সম্পাদক বাধন দাশ প্রীতম; দপ্তর সম্পাদক রুদ্র দাশ; প্রচার সম্পাদক জাহিদুল কবির; সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক কিংকর মণ্ডল; স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ডা. অনির্বাণ দেবনাথ; তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রীতম দাশ; নারী ও শিশু বিষয়ক সম্পাদক অজান্তা বালা; আপ্যায়ন বিষয়ক সম্পাদক রুদ্র সাহা মুগ্ধ; সমাজকল্যাণ সম্পাদক সেঁজুতি পাল এবং কার্যকরী সদস্য মৌ বড়াল, পিয়া মণ্ডল, ফাহমিদা ফারিন, অতনু চক্রবর্তী, দিপু মণ্ডল ও কার্তিক রুদ্র দাশ।

পরিচিতি সভা শেষে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বসুন্ধরা শুভসংঘ খুলনা জেলা শাখার উপদেষ্টাবৃন্দ, কার্যনির্বাহী সদস্যবৃন্দ ছাড়াও সূচনা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক ডলি গুপ্তা এবং শিক্ষক তাহমিনা খাতুন উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; সাধারণ মানুষের সচেতনতা, দায়িত্বশীল আচরণ ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এডিস মশার বিস্তার রোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার ওপর তারা গুরুত্বারোপ করেন।

বক্তারা বসুন্ধরা শুভসংঘের সদস্যদের নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতামূলক কার্যক্রম এবং সামাজিক উদ্যোগে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

নতুন কমিটির নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতে খুলনায় সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি, লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরো জোরদার করা হবে।

সভা শেষে সদস্যরা সমাজের মানুষের পাশে থেকে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন।