• ই-পেপার

২৭তম বিসিএস

১৭ বছর পর ৫৬৯ কর্মকর্তার যোগদানের তারিখ নির্ধারণ

২৪ পদে চাকরি দিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়, এসএসসি পাসেও আবেদনের সুযোগ

অনলাইন ডেস্ক
২৪ পদে চাকরি দিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়, এসএসসি পাসেও আবেদনের সুযোগ
সংগৃহীত ছবি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়। প্রতিষ্ঠানটির অধীনে সশস্ত্রবাহিনী সদরদপ্তর এবং আন্তঃবাহিনী সংস্থাসমূহে বেসামরিক ২৪টি পদে ১১১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৫ জুলাই।

Job

পদের বিবরণ

চাকরির ধরন : অস্থায়ী

প্রার্থীর ধরন : নারী-পুরুষ

কর্মস্থল : দেশের যেকোনো স্থান

বয়সসীমা : ১৫ জুলাই, ২০২৬ তারিখ অনুযায়ী সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর
তবে ২, ৪, ৫ ও ৮ নং পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য
বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে এই লিংকে ক্লিক করুন 
আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে
নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন পদ্ধতি : অনলাইনে

আবেদন ফি : ১-১৩ নং পদের জন্য ১১২ টাকা
১৪-২৪ নং পদের জন্য ৫৬ টাকা 

আবেদনের সময়সীমা : ১৫ জুলাই, ২০২৬ (বিকেল ৫টা)

বিসিএসে মৌখিক পরীক্ষায় ১০০ নম্বর বহাল থাকছে : প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
বিসিএসে মৌখিক পরীক্ষায় ১০০ নম্বর বহাল থাকছে : প্রতিমন্ত্রী
সংগৃহীত ছবি

বাংলাদেশ সিভিল সার্ভিসের মাধ্যমে প্রজাতন্ত্রের কর্মকর্তা নিয়োগের মৌখিক পরীক্ষায় ১০০ নম্বর বহাল থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

রবিবার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে ১১তম দিনে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান।

তিনি জানান, বিসিএস পরীক্ষার ভাইভা প্রক্রিয়াকে আরো স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে মৌখিক পরীক্ষার মোট নম্বর ২০০ নম্বরের পরিবর্তে ১০০ নম্বর বহাল থাকবে।

সংসদকে তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ১১ ডিসেম্বরে প্রকাশিত একটি বিশেষ প্রজ্ঞাপনের (এস.আর.ও. নং ৪১২-আই/২০২৪) মাধ্যমে এই নিয়ম কার্যকর করা হয়েছে। এই প্রজ্ঞাপনের বিধি ১৮-এর উপ-বিধি (১)-এর টেবিল অনুযায়ী মৌখিক পরীক্ষার এই নম্বর পরিমার্জন করা হয়। চলমান ৪৭তম বিসিএস থেকেই ১০০ নম্বরের এই নতুন নিয়মে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হচ্ছে।

মন্ত্রী জানান, বিশেষ বিসিএস হিসেবে পরিচিত ৪৮তম ও ৪৯তম বিসিএসেও ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছে। এটি মূলত ২০২৫ সালের ২৭ মে প্রকাশিত সংশোধিত বিধিমালা ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’-এর বিশেষ বিধান অনুযায়ী সম্পন্ন হয়েছিল। আসন্ন ৫০তম বিসিএস এবং এর পরবর্তী সব বিসিএস পরীক্ষায় ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে। সরকারের এই সিদ্ধান্তের ফলে বিসিএস পরীক্ষা আরো স্বচ্ছ, গতিশীল ও বৈষম্যহীন হবে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ১০৮ পদে নিয়োগ

অনলাইন ডেস্ক
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ১০৮ পদে নিয়োগ
ছবি : কালের কণ্ঠ

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক আওতাধীন সশস্ত্র বাহিনী সদর দপ্তর এবং আন্তঃবাহিনী সংস্থাগুলোতে সাংগঠনিক কাঠামোর রাজস্ব খাতভুক্ত বেসামরিক শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

প্রতিষ্ঠানটিতে ১৩তম থেকে ২০তম গ্রেডের ২৪ ক্যাটাগরিতে মোট ১০৮ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আগামী ১৫ জুলাই পর্যন্ত এ আবেদন করা যাবে।

প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়

১. সহকারী অধীক্ষক (গ্রেড-১৩)
পদ সংখ্যা : ১টি
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক বা সমমানের ডিগ্রি।

২. সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩)
পদ সংখ্যা : ১টি
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক বা সমমানের ডিগ্রি।

৩. কম্পিউটার অপারেট ৪টি (গ্রেড-১৩)
পদ সংখ্যা : ৪টি
শিক্ষাগত যোগ্যতা : বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

৪. উচ্চমান সহকারী ১২টি (গ্রেড-১৪)
পদ সংখ্যা : ১২টি
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক বা সমমানের ডিগ্রি।

৫. সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৪)
পদ সংখ্যা : ৫টি
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক বা সমমানের ডিগ্রি।

৬. নকশাকার (গ্রেড-১৫)
পদ সংখ্যা : ৩টি
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

৭. ড্রাইভার (গ্রেড-১৫)
পদ সংখ্যা : ২টি
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

৮. অফিস সহকারী কাম-কম্পিউটার (গ্রেড-১৬)
পদ সংখ্যা : ৩৩টি
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

৯. স্টোরম্যান (গ্রেড-১৬)
পদ সংখ্যা : ১টি
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

১০. কম্পিউটার হার্ডওয়ার টেকনিশিয়ান (গ্রেড-১৬)
পদ সংখ্যা : ১টি
শিক্ষাগত যোগ্যতা : বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমানের ডিগ্রি পাস।

১১. এমসি-২ (কম্পোজিটর) (গ্রেড-১৬)
পদ সংখ্যা : ৩টি
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

১২. এমসি-২ (রিডার) (গ্রেড-১৬)
পদ সংখ্যা : ১টি
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

১৩. কাউন্টার ক্লার্ক (গ্রেড-১৬)
পদ সংখ্যা : ১টি
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

১৪. ট্রেসার (গ্রেড-১৭)
পদ সংখ্যা : ২টি
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

১৫. বুক বাইন্ডার/টিএম (বাইন্ডার) (গ্রেড-১৮)
পদ সংখ্যা : ৩টি
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

১৬. ডেসপ্যাচ রাইডার (গ্রেড-১৮)
পদ সংখ্যা : ১টি
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

১৭. ফটোকপি অপারেটর ১টি (গ্রেড-১৮)
পদ সংখ্যা : ১টি
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

১৮. অফিস সহায়ক (গ্রেড-২০)
পদ সংখ্যা : ২৩টি
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস।

১৯. বাবুর্চি (গ্রেড-২০)
পদ সংখ্যা : ২টি
শিক্ষাগত যোগ্যতা : জেএসসি বা সমমানের পরীক্ষায় পাস।

২০. সহকারী বাবুর্চি (গ্রেড-২০)
পদ সংখ্যা : ২টি
শিক্ষাগত যোগ্যতা : জেএসসি বা সমমানের পরীক্ষায় পাস।

২১. মেস ওয়েটার ২টি (গ্রেড-২০)
পদ সংখ্যা : ২টি
শিক্ষাগত যোগ্যতা : জেএসসি বা সমমানের পরীক্ষায় পাস।

২২. নিরাপত্তা প্রহরী (গ্রেড-২০)
পদ সংখ্যা : ১টি
শিক্ষাগত যোগ্যতা : জেএসসি বা সমমানের পরীক্ষায় পাস।

২৩. মালি/গার্ডেনার (গ্রেড-২০)
পদ সংখ্যা : ২টি
শিক্ষাগত যোগ্যতা : জেএসসি বা সমমানের পরীক্ষায় পাস।

২৪. পরিচ্ছন্নতাকর্মী/খাকরব (গ্রেড-২০)
পদ সংখ্যা : ৪টি
শিক্ষাগত যোগ্যতা : জেএসসি বা সমমানের পরীক্ষায় পাস।

বয়সসীমা : ১৫ জুলাই, ২০২৬; তারিখে বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তবে ২, ৪, ৫ ও ৮ নম্বর পদের বিভাগীয় প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়স ৪০ বছর।

আবেদনের নিয়ম : পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা লিংকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদনের শেষ সময় : আগামী ১৫ জুলাই, ২০২৬; বিকেল ৫টা।

সরাসরি সাক্ষাৎকারে নিয়োগ দেবে বুয়েট

অনলাইন ডেস্ক
সরাসরি সাক্ষাৎকারে নিয়োগ দেবে বুয়েট
সংগৃহীত ছবি

জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। প্রতিষ্ঠানটিতে বিভিন্ন বিভাগ বা ইনস্টিটিউটে প্রভাষক পদে মোট ৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে।

পদের বিবরণ এবং সরাসরি সাক্ষাৎকারের তারিখ ও সময়

বুয়েটে সরাসরি সাক্ষাৎকারে চাকরি

আবেদন প্রক্রিয়া

ওয়াক ইন ইন্টারভিউ প্রার্থীদের উল্লিখিত সময়সূচি অনুযায়ী কাউন্সিল ভবনে উপস্থিত হয়ে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার/জমা রশিদসহ বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে (ওয়াক ইন ইন্টারভিউ-এর ক্ষেত্রে REG-2 ফরম) সকল অতীত ও বর্তমান চাকরির পদমর্যাদা, বেতন স্কেল ও তারিখ উল্লেখপূর্বক ১৭ সেট পূর্ণাঙ্গ আবেদনপত্র সেখানে দায়িত্বরত কর্মকর্তার নিকট জমা দিতে হবে।

১ সেটের সাথে ৩ কপি সত্যায়িত ছবি এবং কম্পট্রোলার বুয়েট-এর অনুকূলে সকল পদসমূহে আবেদনের জন্য ৬০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার অথবা কম্পট্রোলার অফিস কর্তৃক প্রদত্ত নির্ধারিত জমা রশিদের মাধ্যমে সোনালী ব্যাংক বুয়েট শাখায় নগদ টাকা জমা প্রদানপূর্বক, টাকার রশিদ সংযুক্ত করত: প্রত্যেক সেটের সঙ্গে আবেদনপত্র/Forwarding Letter-সহ সকল সার্টিফিকেট, টেস্টিমোনিয়াল, ট্রান্সক্রিপ্ট/মার্কশীট, অভিজ্ঞতার সনদ এবং এনআইডির সত্যায়িত কপি (সকল কাগজপত্র বাঁধাইকৃত সেট) সংযুক্ত করতে হবে।

অসম্পূর্ণ, ভুল তথ্যসংবলিত এবং ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। প্রার্থীর শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয়।

বিদেশি ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগ/অফিস কর্তৃক যথানিয়মে ইকুয়্যিভ্যালেন্স সম্পাদন সাপেক্ষে আবেদনপত্র প্রসেস করা হবে। আবেদনের জন্য নির্ধারিত ফরম (REG-2) এবং শিক্ষক পদের RQ এই বিশ্ববিদ্যালয়ের Website (regoffice.buet.ac.bd)-এর ডাউনলোড পেইজ থেকে সংগ্রহ করা যাবে।

সাক্ষাৎকারের সময় প্রার্থীদের সকল মূল সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট/মার্কশীট, প্রশংসাপত্র, অভিজ্ঞতার সনদ, এনআইডি প্রদর্শন করতে হবে।

নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন