• ই-পেপার

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

ঢাকার বৃষ্টি-তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

অনলাইন ডেস্ক
ঢাকার বৃষ্টি-তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে গরমের দাপট আরো বাড়বে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। 

মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা। সেই সঙ্গে ঝরতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি। এ ছাড়া দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯২ শতাংশ।
 

এবার নতুন ঠিকানায় গেল সেই ভাইরাল মহিষ

অনলাইন ডেস্ক
এবার নতুন ঠিকানায় গেল সেই ভাইরাল মহিষ

জাতীয় চিড়িয়াখানায় থাকা বিরল প্রজাতির সাদা মহিষটি সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২২ জুন) জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রশাসনিক সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে চিড়িয়াখানায় থাকা সাদা মহিষটি সাভারের বিএলআরআইয়ের কাছে স্থানান্তর করা হয়েছে। স্থানান্তরের পুরো প্রক্রিয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে।

প্রসঙ্গত, গত ঈদুল আজহায় কোরবানির জন্য বিক্রি করতে আনা এই মহিষটির নাম দেওয়া হয় ‘ডোনাল্ড ট্রাম্প’। এরপর সামাজিক মাধ্যম থেকে গণমাধ্যম, সবখানে ব্যাপক আলোচিত হয়ে ওঠে অ্যালবিনো মহিষটি।

এর আগে কোরবানির ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জের একটি খামারে থাকা বিরল অ্যালবিনো প্রজাতির সাদা মহিষের নাম ডোনাল্ড ট্রাম্প রাখায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনায় আসে। মাথার সামনের অংশের বিশেষ ধরনের চুলের কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিলিয়ে এর নাম দেয় মালিক ‘ডোনাল্ড ট্রাম্প’।

পরে কোরবানি না দিয়ে প্রাণিটি সংরক্ষণের সিদ্ধান্ত নেয় সরকার এবং গত ২৭ মে জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়। সেখানে প্রদর্শনের পর এটি দর্শনার্থীদের অন্যতম আকর্ষণে পরিণত হয়। সর্বশেষ প্রশাসনিক সিদ্ধান্তে সাদা মহিষটিকে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) স্থানান্তর করা হয়েছে।

নিষিদ্ধ ছাত্রলীগ ও আ. লীগের বিচার দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

অনলাইন ডেস্ক
নিষিদ্ধ ছাত্রলীগ ও আ. লীগের বিচার দাবিতে ছাত্রদলের বিক্ষোভ
সংগৃহীত ছবি

সারা দেশে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে এবং ফ্যাসিবাদীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার (২২ জুন) বিকেল ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিছিলটি শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে ছাত্রদলের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি খোরশেদ আলম সোহেলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের শিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান, সহ-সম্পাদক শাদমান সাকিব, হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবরার লাবিব উদয়, মুজিব হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহীন, এফ রহমান হলের আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুল আলম শামীম প্রমুখ।

এ সময় তারা ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নানা স্লোগান দেন।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি খোরশেদ আলম সোহেল মিছিলোত্তর সমাবেশে বলেন, ‘সারা দেশে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতা লক্ষ করা যাচ্ছে। এমতাবস্থায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতা বিরুদ্ধে এবং ফ্যাসিবাদীদের বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা রাজপথে সোচ্চার থাকবে।’

৭০ বছরের বৃদ্ধের লালসার শিকার স্কুলছাত্রী : বাথরুমে জন্ম নেওয়া নবজাতকের ঢামেকে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
৭০ বছরের বৃদ্ধের লালসার শিকার স্কুলছাত্রী : বাথরুমে জন্ম নেওয়া নবজাতকের ঢামেকে মৃত্যু
সংগৃহীত ছবি

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় ধর্ষণের শিকার এক স্কুলছাত্রীর (১২) নবজাতক সন্তানের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২১ জুন) দিবাগত রাত পৌনে ১২টার দিকে তিন দিন বয়সী ওই পুত্রসন্তানটি মারা যায়।

সোমবার (২২ জুন) মোহাম্মদপুর থানা-পুলিশ নবজাতকের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠায়। পুলিশ জানিয়েছে, নবজাতকের প্রকৃত পিতৃপরিচয় শনাক্তের জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।

জানা যায়, শরীয়তপুরের গ্রামের বাড়িতে দাদির সঙ্গে থেকে একটি স্থানীয় বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করত ওই কিশোরী। তার বাবা-মা অপর এক সন্তানকে নিয়ে গাজীপুরে থাকতেন এবং বাবা সেখানে রিকশা চালাতেন।

ভুক্তভোগী কিশোরীর বাবা জানান, প্রায় নয় মাস আগে একদিন সন্ধ্যায় কোচিং শেষ করে বাড়ি ফিরছিল তার মেয়ে। পথে প্রতিবেশী সত্তরোর্ধ্ব বৃদ্ধ মফিজুল ওরফে সোহেল তাকে ফুঁসলিয়ে নিজের ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। লোকলজ্জা ও ভয়ের কারণে বিষয়টি তখন কাউকে জানায়নি ওই কিশোরী।

ঘটনার চার মাস পর কিশোরীর দাদি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে নিয়ে ঢাকায় আসেন। ইতিমধ্যে তার বাবা-মা গাজীপুর থেকে বাসা বদল করে ঢাকার মোহাম্মদপুর এলাকায় চলে আসেন। ঢাকায় আসার পর কিশোরীটি আর গ্রামে ফিরে যেতে রাজি হয়নি। পরে দাদিকে গ্রামে পাঠিয়ে দিয়ে কিশোরীকে মোহাম্মদপুরের বাসায় রেখে পড়াশোনা করানোর উদ্যোগ নিচ্ছিলেন বাবা-মা।

পারিবারিক সূত্রে আরো জানা যায়, গত শুক্রবার (১৯ জুন) হঠাৎ ওই কিশোরী পেটে প্রচণ্ড ব্যথার কথা জানায়। তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার প্রস্তুতির সময় সে বাথরুমে প্রবেশ করে। দীর্ঘক্ষণ পর সে বাথরুম থেকে বের হয়ে নিজের ঘরে চলে যায়। এর কিছুক্ষণ পর ওই বাড়ির ব্যবস্থাপক (ম্যানেজার) বাথরুমে একটি নবজাতক পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় কয়েকজন নারীর সহায়তায় নবজাতকটিকে উদ্ধার করে ওই দিনই ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে শিশুটি মারা যায়।

কিশোরীর বাবা বলেন, ‘নবজাতকটি কোথা থেকে এলো, তা খোঁজ নিতে গিয়ে জানতে পারি সেটি আমার মেয়েরই গর্ভের সন্তান। পরে তাকে অভয় দিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে বিস্তারিত জানায়। আমরা মান-সম্মানের দিকে তাকিয়ে বিষয়টি আর কাউকে জানাতে চাইনি। মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে কোনো মামলাও করতে চাইনি।’

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মো. সেলিম আজ বিকেলে নবজাতকের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। মর্গ সূত্রে জানা গেছে, ডিএনএ পরীক্ষার মাধ্যমে নবজাতকের বাবার পরিচয় নিশ্চিত হওয়া যাবে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।