• ই-পেপার

গোপালগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের

নিয়ামতপুরে সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নিয়ামতপুরে সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

নওগাঁর নিয়ামতপুরে বটতলী-রামনগর আঞ্চলিক সড়কের আয়শাতালা নামক এলাকা থেকে আখতারুজ্জামান (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নিয়ামতপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের আয়শাতালা এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের রামকুড়া গ্রামের মৃত আব্বাস মন্ডলের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে কে বা কারা রাতের আঁধারে মরদেহটি রেখে পালিয়ে যায়। স্থানীয় ও পরিবারের সদস্যদের ধারণা তাকে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে। বৃহস্পতিবার সকালে আয়শাতালা এলাকায় মরদেহটি দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনা স্থানে গিয়ে মরদেহটি উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

যশোর

নিরুপায় হয়ে মায়ের অভিযোগ, ছেলের ১ বছরের কারাদণ্ড

অভয়নগর (যশোর) প্রতিনিধি
নিরুপায় হয়ে মায়ের অভিযোগ, ছেলের ১ বছরের কারাদণ্ড
সংগৃহীত ছবি

যশোরের অভয়নগরে মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন মা। অভিযোগের পর প্রশাসনের অভিযানে ইয়াবা ট্যাবলেট সেবনের সরঞ্জামসহ শরিফুল ইসলাম (২৮) নামে ওই ছেলেকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে ১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত উপজেলার বুইকারা গ্রামের মৃত শেখ আয়ুব আলী ও নাছিমা বেগমের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়. শরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার টাকা জোগাড় করতে গিয়ে তিনি প্রায়ই তার মায়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার সুব্রত কুমার রায় জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলার বুইকারা গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট সেবনের সরঞ্জামসহ অভিযুক্ত শরিফুল ইসলামকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে এক বছরের বিনাশ্রম কারাদ- ও ১০০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু কালের কণ্ঠকে বলেন, ‘শরিফুল ইসলাম নামে মাদকাসক্ত এক ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে তার মা উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে মাদক সেবনের সরঞ্জামসহ আটক করা হয়। শুনানি শেষে ইয়াবা ট্যাবলেট সংরক্ষণ ও পরিবহনের অপরাধে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।’

বাবুগঞ্জে গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বাবুগঞ্জে গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
সংগৃহীত ছবি

বরিশালের বাবুগঞ্জ উপজেলার পূর্ব কেদারপুর গ্রাম থেকে মো. আলাউদ্দিন খান (৩৭) নামের এক যুবককে গাঁজাসহ আটক করেছে পুলিশ। তিনি মো. আফসার উদ্দিনের ছেলে এবং কেদারপুর ইউনিয়নের পূর্ব কেদারপুর গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্ব কেদারপুর গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের জনতার বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনার আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

বাবুগঞ্জ থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান হাওলাদার বলেন, ‘মাদকের বিরুদ্ধে বাবুগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে আমরা সর্বদা তৎপর রয়েছি।’

লালপুরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে গ্রেপ্তার ২

লালপুর (নাটোর) প্রতিনিধি
লালপুরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে গ্রেপ্তার ২
সংগৃহীত ছবি

নাটোরের লালপুরে অবৈধভাবে জমি থেকে ভরাট বালি উত্তোলনের অভিযোগে একটি ট্রাক্টর জব্দসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দায়েরের পর আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে পুলিশের এক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন– সাব্বির আহম্মেদ (২৩) ও বাপ্পি আলি (২৯)। তারা উভয়ই লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের লুকমান ব্যাপারীর ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়দের থেকে অবৈধভাবে বালি উত্তোলনের খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে উপজেলার বাকনাই কদমতলা মোড় এলাকায় পুলিশের বিশেষ অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ট্রাক্টর জব্দসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের নামে লুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দায়ের করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ওসি শফিকুল ইসলাম পলাশ বলেন, ‘কেউ আইনের বাইরে গিয়ে কাজ করলে তাকে ছাড় দেওয়া হবে না। পরিবেশ রক্ষা ও কৃষিজমি সংরক্ষণে আমরা সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।’