• ই-পেপার

দাউদকান্দিতে প্রতিপক্ষের হামলায় আহত মকবুল মারা গেছেন

৬ বছরে ৬,৪০৪ ব্যাগ রক্ত সরবরাহ, ‘রক্তদানে আমরা কেন্দুয়া’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
৬ বছরে ৬,৪০৪ ব্যাগ রক্ত সরবরাহ, ‘রক্তদানে আমরা কেন্দুয়া’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ছবি : কালের কণ্ঠ

‘জাতি-ধর্ম নির্বিশেষে, রক্তদান করবো হেসে হেসে’—এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তদানে আমরা কেন্দুয়া’-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠার পর গত ছয় বছরে সংগঠনটি ৬ হাজার ৪০৪ ব্যাগ রক্ত রোগীদের কাছে পৌঁছে দিয়েছে।

রবিবার (২৮ জুন) বিকেলে সংগঠনের অ্যাডমিন প্যানেলের উদ্যোগে এবং স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় মাঠসংলগ্ন হাঙ্গরি টাইম রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের গত এক বছরের কার্যক্রম ও সার্বিক অর্জনের চিত্র তুলে ধরা হয়। এতে জানানো হয়, ২০২৫ সালের ২৮ জুন থেকে ২০২৬ সালের ২৮ জুন পর্যন্ত এক বছরে সংগঠনের মাধ্যমে ৬৯৭ ব্যাগ রক্ত সংগ্রহ ও রোগীদের সরবরাহ করা হয়েছে। একই সময়ে ৭৫০ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।

সংগঠনটির তথ্যমতে, প্রতিষ্ঠার পর গত ছয় বছরে মোট ৬ হাজার ৪০৪ ব্যাগ রক্ত রোগীদের সরবরাহ করা হয়েছে। পাশাপাশি ১১ ব্যাগ প্লাজমা ডোনেট করা হয়েছে এবং প্রায় ১৬ হাজার ৭৫০ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

অনুষ্ঠানে ১৫ বারের বেশি রক্তদানকারী, গত এক বছরে সর্বোচ্চ ডোনার ম্যানেজকারী, সর্বোচ্চ সক্রিয় স্বেচ্ছাসেবী এবং সেরা মডারেটর ও অ্যাডমিনদের ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দুয়া সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুখলেছুর রহমান বাঙালী, পালা নাট্যকার ও সাংবাদিক রাখাল বিশ্বাস, মানবিককর্মী মামুনুল কবীর খান হলি এবং ‘রক্তদানে আমরা কেন্দুয়া’র অ্যাডমিন, মডারেটর ও অসংখ্য স্বেচ্ছাসেবী।

বক্তারা বলেন, স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ মানবিক কাজ। সমাজের সব শ্রেণি-পেশার মানুষ নিয়মিত রক্তদানে এগিয়ে এলে রক্তের অভাবে কোনো রোগীকে ভোগান্তিতে পড়তে হবে না। মানবসেবামূলক এ কার্যক্রম আরও বিস্তৃত করতে তারা সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানের শুরুতে অতিথি ও স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে কেক কেটে সংগঠনটির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় করতালিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

আমতলীতে জনতার হাতে ডাকাত আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি
আমতলীতে জনতার হাতে ডাকাত আটক
আটক মো. ফকির

বরগুনার আমতলীতে ডাকাতির প্রস্তুতির সময় স্থানীয় জনতা ফকির (২৭) নামে এক সন্দেহভাজন ডাকাতকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। 

ঘটনাটি ঘটেছে রবিবার (২৮ জুন) ভোর রাত ৪টার দিকে উপজেলার মহিষকাটা বাজার এলাকায়।

পুলিশ জানায়, রবিবার ভোর রাতে ৭-৮ সদস্যের একটি দল মহিষকাটা বাজারের দক্ষিণ পাশে বেশ কয়েকটি বসতবাড়ি টার্গেট করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। ওই সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করে। একপর্যায়ে মো. ফকির নামে ডাকাত দলের এক সদস্যকে আটক করা হলেও তার সহযোগীরা পালিয়ে যায়।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডাকাত ফকিরকে তাদের হেফাজতে আমতলী থানায় নিয়ে আসে। আটক ডাকাত মো. ফকিরের বাড়ি শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার শম্বুকাঠি গ্রামে। তার বাবার নাম মো. রাসেল ফকির।

রবিবার সন্ধ্যায় জিজ্ঞাসাবাদে আটক মো. ফকির ডাকাতির প্রস্তুতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তার সঙ্গে থাকা সহযোগীদের সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।

ওই ঘটনায় থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল সোমবার ডাকাত ফকিরকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হুসাইন বলেন, জিজ্ঞাসাবাদে মো. ফকির ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছেন এবং তার সঙ্গে কারা কারা জড়িত ছিল সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তাকে আগামীকাল আদালতে পাঠানো হবে।

নওগাঁ

মাদরাসার আবাসিক ভবনের পেছনে মিলল শিক্ষার্থীর মরদেহ

নওগাঁ প্রতিনিধি
মাদরাসার আবাসিক ভবনের পেছনে মিলল শিক্ষার্থীর মরদেহ
প্রতীকী ছবি

নওগাঁ সদর উপজেলার পার নওগাঁর একটি মাদরাসার পাশ থেকে আব্দল্লাহ আল নিরব (১৪) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৮ জুন) দুপুরে শহরের নামাজগড় গাউসুল আজম কামিল মাদরাসার এতিমখানার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আব্দুল্লাহ আল নিরব পাবনা জেলার আটঘরিয়া থানার চাঁদভা গ্রামের রুবেল হোসেনের ছেলে। সে ওই মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র।

মাদরাসা সূত্রে জানা যায়, নিরব ওই মাদরাসার এতিমখানায় আবাসিক শিক্ষার্থী হিসেবে থাকত। গতকাল রাতে মাদরাসার পাশে একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান দেখতে গিয়েছিল সে। সেখান থেকে তার সহপাঠীরা রাত ১০টার দিকে তাকে আসতে বললেও সে আসেনি। পরে তার সহপাঠীরা এসে ঘুমিয়ে পড়ে। সকালে মাদরাসার আবাসিক ভবনের পেছনে স্থানীয়রা নিরবের লাশ পড়ে থাকতে দেখে। এরপর তারা মাদরাসা কর্তৃপক্ষ ও থানা পুলিশকে বিষয়টি জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জহুরুল ইসলাম বলেন, নিরব আমাদের মাদরাসায় লেখাপড়া করত এবং এতিমখানায় থাকত। সকাল সাড়ে ৮টার দিকে মাদরাসায় এসে এ ঘটনা জানতে পারি। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে গেছে।

নওগাঁ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ চলমান।

চট্টগ্রামে ধর্ষণের অভিযোগে ২ যুবক গ্রেপ্তার

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামে ধর্ষণের অভিযোগে ২ যুবক গ্রেপ্তার
সংগৃহীত ছবি

চট্টগ্রামের চন্দনাইশে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৮ জুন) অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন উপজেলার উত্তর হাশিমপুর এলাকার মোহাম্মদ নাছিরের ছেলে মো. ফয়সাল (২৬) ও একই এলাকার মো. ইউনুচের ছেলে মোহাম্মদ জাহিদুল ইসলাম (২৭)।

পুলিশ জানায়, চন্দনাইশ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী-২০০৩) এ দায়ের মামলায় ওই দুই যুবক অভিযুক্ত। অভিযানে ধর্ষণে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, গ্রেপ্তার যুবকদের চট্টগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।