• ই-পেপার

শিক্ষক নিয়োগ নিয়ে বড় সুখবর

জগন্নাথপুরে পরীক্ষাকেন্দ্রে জ্ঞান হারালেন ২ শিক্ষার্থী

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
জগন্নাথপুরে পরীক্ষাকেন্দ্রে জ্ঞান হারালেন ২ শিক্ষার্থী
সুনামগঞ্জর জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী অসুস্থ নাঈমা আক্তারকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে।

সুনামগঞ্জের জগন্নাথপুরে এইচএসসি পরীক্ষা চলাকালে দুই শিক্ষার্থী কেন্দ্রে অজ্ঞান হয়ে পড়েছেন। পরে দ্রুত তাদের স্বাস্থ্যকেন্দ্রে প্রেরণ করা হয়েছে।আজ বৃহস্পতিবার পরীক্ষার প্রথম দিনে এ ঘটনা ঘটে।

চিকিৎসকদের ধারণা, প্রচণ্ড গরম ও শারীরিক দুর্বলতাজনিত কারণে শিক্ষার্থীরা অসুস্থ হন। তাদের একজনকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপরজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নাঈমা আক্তার উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের কাজল মিয়ার মেয়ে।

খোঁজ নিয়ে জানা গেছে, জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী নাঈমা আক্তার ও শাহজালাল মহাবিদ্যালয়ের শিক্ষার্থী সূচনা রানী সরকার এইচএসসি পরীক্ষার প্রথম দিনে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষা দেওয়ার  এক পর্যায়ে অজ্ঞান হন যান। তাদের মধ্যে নাঈমা আক্তারকে আবদুস সোবহান উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্র থেকে জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তার গাড়ি দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান।

জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক কেন্দ্রসচিব নিয়াজ আহমেদ বলেন, ‘শিক্ষার্থী নাঈমা আক্তার আগে থেকেই অসুস্থ ছিল। পরীক্ষার শেষ পর্যায়ে সে অসুস্থ হয়ে পড়লে আমরা চিকিৎসকের পরামর্শে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করে অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করি। পরে অভিভাবকরা এসে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়ি নিয়ে গেছেন।’

অন্যদিকে কলকলিয়া শাহজালাল মহাবিদ্যালয়ের শিক্ষার্থী সূচনা সরকার আটপাড়া উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে তিনি ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। সূচনা সরকার জগন্নাথপুর পৌর শহরের বাসুদেব বাড়ি এলাকার বাসিন্দা সুধা সরকারের মেয়ে। 

শাহজালাল মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল কবির জানান, পরীক্ষা শেষ হওয়ার ১৫ মিনিট আগে শিক্ষার্থী সূচনা অসুস্থ হয়ে পড়েন। শিক্ষকরা তাকে দ্রুত হাসপাতালে পাঠানোর পদক্ষেপ নেন।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. মনিরা জানান, দুই শিক্ষার্থী প্রচণ্ড গরম ও শারীরিক দুর্বলতাজনিত কারণে অসুস্থ হয়ে পড়েছেন। একজন শিক্ষার্থী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন এবং অপরজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭

নিজস্ব প্রতিবেদক
এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭

এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ২৪ হাজার ৭৮৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। প্রথম দিনের পরীক্ষা শেষে এ তথ্য জানিয়েছে আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

কমিটির তথ্য অনুযায়ী, প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে সাত পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে রয়েছেন, যশোরের ২, কুমিল্লার ১, দিনাজপুরের ১ ও ময়মনসিংহ এক শিক্ষার্থী। এ ছাড়া মাদরাসা বোর্ড ও কারিগরির এক শিক্ষার্থী বহিষ্কার হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলা প্রথমপত্রের (আবশ্যিক) মাধ্যমে এইচএসসি পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়।

৯টি শিক্ষাবোর্ডে এইচএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নেয় ৮ লাখ ৩৮ হাজার ৮৬৪ জন। অনুপস্থিত ছিল ১৭ হাজার ২৩৩ জন। অন্যদিকে মাদরাসা বোর্ডে আলিম পরীক্ষায় কুরআন মাজিদ বিষয়ে অংশ নেয় ৮০ হাজার ৬৫৩ জন, অনুপস্থিত ৪ হাজার ৪৭৮ জন।

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবারের পরীক্ষায় মোট ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে সর্বমোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল।

স্থানীয় নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ না করার আহ্বান শিক্ষামন্ত্রীর

অনলাইন ডেস্ক
স্থানীয় নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ না করার আহ্বান শিক্ষামন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচনগুলোতে শিক্ষকদের অংশগ্রহণ না করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, সরকার যেন এ ব্যাপারে আইন তৈরি করে।

বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউনেসকো আয়োজিত ‘গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন সিস্টেম ট্রান্সফরমেশন গ্রান্ট অ্যান্ড মাল্টিপিলার গ্রান্ট ফর বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমি ভাবছি, আগামী দিনের নির্বাচনগুলোতে শিক্ষকরা যেন পার্টিসিপেট (অংশগ্রহণ) না করে এবং সরকার যেন এ ব্যাপারে আইন তৈরি করে, শিক্ষকরা যেন লোকাল গর্ভমেন্ট ইলেকশনে (স্থানীয় সরকার নির্বাচনে) যেন না যায়। যেতে হলে তারা যেন চাকরি ছেড়ে চলে যায়।

তিনি আরো বলেন, শিক্ষকদের প্রশিক্ষণের জন্য, উন্নয়নের জন্য যে বিনিয়োগ করছি সেগুলো যেন সঠিকভাবে ব্যবহার করতে পারি। সেই লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী এগিয়ে যাচ্ছেন। এটার সফলতা আপনাদের সবার ওপর নির্ভর করছে। যেকোনো মূল্যের বিনিময়ে আগামীর বাংলাদেশ গড়তে হবে।

দাতা দেশগুলোকে বাংলাদেশকে সহায়তা দেওয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আমরা সেগুলো যেন সঠিকভাবে ব্যবহার করতে পারি। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন–প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং ইউনেসকো প্রতিনিধিরা। 

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ক্লাস শুরু ১৫ জুলাই

অনলাইন ডেস্ক
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ক্লাস শুরু ১৫ জুলাই
সংগৃহীত ছবি

গুচ্ছভুক্ত (জিএসটি) ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন হতে পারে আগামী ৮ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত। চূড়ান্ত ভর্তি শেষে আগামী ১৫ জুলাই থেকে সব বিশ্ববিদ্যালয়ে একযোগে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।

গুচ্ছ ভর্তি পরীক্ষার কোর কমিটির (২০২৫-২৬) সদস্য সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এখন চতুর্থ পর্যায়ের প্রাথমিক ভর্তি সম্পন্ন হয়েছে। আগামী ৪ এবং ৫ জুলাই আরেকটি মেধাতালিকা প্রকাশ করা হতে পারে। সে অনুযায়ী প্রাথমিক ভর্তি সম্পন্নের পর ৮ থেকে ১৩ তারিখ পর্যন্ত চূড়ান্ত ভর্তি চলবে এবং ১৫ তারিখ থেকে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে একযোগে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।