অগ্রণী কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সের ফিজিওথেরাপি বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) কলেজের ক্যাম্পাসে নবীনবরণ ও শপথ অনুষ্ঠিত হয়।
কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ডা. এম শাহাদৎ হোসেনের সভাপতিত্বে এবং কো-অর্ডিনেটর ডা. মো. নেছার উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক এ কে এম আমজাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের উপদেষ্টা অধ্যাপক ডা. আলতাফ হোসেন সরকার এবং খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. বখতিয়ার, বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট ডা সঞ্জিত চক্রবর্তী।
কলেজের অধ্যক্ষ ডা. মোসাম্মৎ ছাপিয়া আক্তার শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে নবীণ শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিদের বরণ করে নেন, এ সময় গভর্নিং বডির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয় এবং একজন দায়িত্বশীল ও মানবিক ফিজিওথেরাপি পেশাজীবী হিসেবে দেশ ও মানুষের সেবায় আত্মনিয়োগের শপথ পাঠ করানো হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলের খ্যাতিমান ফিজিওথেরাপি নেতৃবৃন্দের ভার্চুয়াল অংশগ্রহণ। হাইব্রিড পদ্ধতিতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ওয়ার্ল্ড ফিজিওথেরাপির প্রেসিডেন্ট ড. মাইকেল ল্যান্ড্রি, জাপান ফিজিও থেরাপি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, সিআরপি এর নির্বাহী পরিচালক, বিপিএর প্রেসিডেন্ট, ইন্ডিয়া অ্যাসোসিয়েশন অব ফিজিওথেরাপিস্ট-এর প্রেসিডেন্টসহ বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট ফিজিওথেরাপি বিশেষজ্ঞরা।
বক্তারা তাদের বক্তব্যে আধুনিক চিকিৎসাব্যবস্থায় ফিজিওথেরাপির অপরিহার্য ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
তারা বলেন, প্রতিরোধমূলক চিকিৎসা, পুনর্বাসন এবং জীবনমান উন্নয়নে দক্ষ ফিজিওথেরাপিস্টদের ভূমিকা দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তারা শিক্ষার্থীদের নিষ্ঠা, সততা, মানবিক মূল্যবোধ ও পেশাগত দক্ষতার সমন্বয়ে নিজেদের যোগ্য ফিজিওথেরাপি চিকিৎসক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
বক্তারা আরো বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা, দক্ষ শিক্ষক, আধুনিক ল্যাব সুবিধা এবং গবেষণাবান্ধব পরিবেশের মাধ্যমে অগ্রণী কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্স দেশের ফিজিওথেরাপি শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। তারা কলেজটির শিক্ষা কার্যক্রম ও আন্তর্জাতিক সংযোগের ভূয়সী প্রশংসা করেন এবং নবীন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
আনন্দঘন পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকদেরও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ এরা শিক্ষার্থীদের সয়ল সরিয়ায় রামনা মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।







