গ্রাহকদের বাড়তি সুবিধা দিতে ইউএস-বাংলা এয়ারলাইনসএবং র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডের (সনি-র্যাংগস) মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। এই চুক্তির আওতায় ইউএস-বাংলা এয়ারলাইনসের যাত্রীরা দেশজুড়ে অবস্থিত সনি-র্যাংগস শোরুম থেকে টিভি, ফ্রিজ, এসি এবং অন্যান্য হোম অ্যাপ্লায়েন্স কেনার ক্ষেত্রে সনি-র্যাংগসের চলমান অফারমূল্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় পাবেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত ইউএস-বাংলা এয়ারলাইন্সে ভ্রমণকারী গ্রাহকদের বোর্ডিং পাসের সঙ্গে একটি করে ডিসকাউন্ট কুপন প্রদান করা হবে। যাত্রীরা এই কুপন ব্যবহার করে আগামী ৩১ আগস্ট পর্যন্ত সনি-র্যাংগসের শোরুম থেকে বিশেষ ছাড়ের এই সুবিধা উপভোগ করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউএস-বাংলা এয়ারলাইনসের পক্ষে হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস এম. শফিকুল ইসলাম এবং র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডের পক্ষে সিনিয়র জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. জানে আলম ও হেড অব রিটেইল সেলস কে. এম. মোসাদ্দেক উল্লাহ (মুন্না) উপস্থিত ছিলেন। গ্রাহকদের জন্য ভবিষ্যতেও বিভিন্ন খাতে এমন আকর্ষণীয় অফার ও যৌথ সুবিধা চালু করা হবে বলে জানিয়েছে ইউএস-বাংলা কর্তৃপক্ষ।




