আর্জেন্টিনার বিপক্ষে খেলার সুযোগ পেয়ে আমরা গর্বিত। দেশটির সঙ্গে আমাদের বহু পুরনো সম্পর্ক। তবে প্রতিপক্ষ যে-ই হোক, আমরা আমাদের পরিচয় বজায় রাখার চেষ্টা করব। -কেপ ভার্দে কোচ, পেড্রো লেইতাও
উরুগুয়ের ফুটবলকে আমি যা দিয়েছি, তা কিছুই না। ইতিবাচক ফলাফল ছাড়া তিন বছর ধরে জাতীয় দলের পেছনে একজন কোচের যেকোনো অবদানই বৃথা। -উরুগুয়ে কোচ, মার্সেলো বিয়েলসা
এটি (ভ্রমণ জটিলতা) অন্যায়। আমাদের মতে, এটি চরম অবিচার। ফিফার কাছে কি এটা ন্যায়সংগত মনে হয়? ঠিক আছে, তাদের জন্য ভালো। -ইরানের অধিনায়ক, মেহদী তারেমি
ওদের (রোমেলু লুকাকু-কেভিন ডি ব্রুইনার মতো বয়স্ক ফুটবলার) নিয়ে যেভাবে সমালোচনা হয়েছে, সেটা খুব কুিসত। সত্যি হচ্ছে, এটা খুব একটা প্রেরণার কিছু নয়। -বেলজিয়াম কোচ, রুদি গার্সিয়া
আমার কাছে কিছুটা বকা শুনেছে সে (অ্যান্থনি ইলাঙ্গা)। ম্যাচ শেষে সে কিছুটা হতাশ ছিল। আপনারা এখন বুঝতে পারছেন সেটা কেন (দলের সেরা বত্রিশে ওঠা বুঝতে পারেননি ইলাঙ্গা)। -সুইডেন ফরোয়ার্ড, আলেকজান্ডার ইসাক
এই জার্সি গায়ে মাঠে নামলে আসলে ভালো খেলা ও জয় ছাড়া অন্য কোনো কিছু ভাবনায় থাকার কথা নয়। আমরা সেই একই প্রস্তুতি নিয়েই নামছি। -আর্জেন্টিনা কোচ, লিওনেল স্কালোনি