অ্যাপল টিভি প্লাসে গতকাল এসেছে তৃতীয় সিজনের প্রথম পর্ব। ১০ পর্বের সিরিজটির পরের পর্বগুলো আসবে প্রতি শুক্রবার। জুলিয়েট নিকোলস চরিত্রে এবারও আছেন রেবেকা ফার্গুসন। স্মৃতিশক্তি হারিয়ে আবারও সাইলোতে ফিরে আসে জুলিয়েট। এসে সে আবিষ্কার করে, ভূগর্ভস্থ সেই সমাজ এক নতুন হুমকির মুখে পড়েছে। সমান্তরাল আরেকটি কাহিনি কয়েক শতাব্দী আগের। সেখানে এক সাংবাদিক ও এক কংগ্রেসম্যান সেই ষড়যন্ত্রের রহস্য উন্মোচনের চেষ্টা করে। অভিনয়ে আরো আছেন জেসিকা হেনউইক ও অ্যাশলি জুকারম্যান।
টিভি হাইলাইটস
‘খুশবু’তে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ
অন্তর্জাল
সাইলো—সিজন ৩

চলচ্চিত্র
বিচার হবে

অভিনয়ে সালমান শাহ, শাবনূর, হুমায়ুন ফরীদি। পরিচালনা শাহ আলম কিরণ। সকাল ১০টা ১৫ মিনিট, এনটিভি।
গল্পসূত্র : বিয়েপাগল চেয়ারম্যান দবির মিয়ার ঘরে চার নম্বর বিবি আনার কথা বলে তাকে ফাঁদে ফেলে শায়েস্তা করে একই গ্রামের যুবক সুজন মিয়া। সেই প্রতিশোধ নিতে সুজনের সঙ্গে তার ভাবিকে জড়িয়ে গুজব রটায়। পাশের গ্রামের আলেয়ার সঙ্গে সুজনের বিয়ে ঠিক করে ভাবি। সেই বিয়ের আসরও ভেঙে দেয় দবির। সুজন আর আলেয়া দুজনই গ্রাম ছেড়ে শহরে আসে। সেখানে নতুনভাবে তাদের প্রেম হয়।
টিভি হাইলাইটস
ক্রাইকি!

উত্তর অস্ট্রেলিয়ার প্রাকৃতিক বনাঞ্চলের বিখ্যাত অস্ট্রেলিয়া জু নিয়ে এই তথ্যচিত্রভিত্তিক সিরিজ। এখানে ১,২০০-এরও বেশি প্রাণীর দেখাশোনা করেন চারজন মানুষ। বিশ্বমানের একটি বন্যপ্রাণী হাসপাতাল পরিচালনা করেন তাঁরা এবং বিশ্বজুড়ে রোমাঞ্চকর সংরক্ষণ অভিযানে অংশ নেন। প্রাণীদের প্রতি তাঁদের গভীর ভালোবাসার ওপর তথ্যচিত্র ‘ক্রাইকি! ইটস দ্য ইরউইনস’। দেখা যাবে বিকেল ৪টা ৩৬ মিনিটে, এনিম্যাল প্ল্যানেটে।
আরো খবর

■ মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের পেজ সিক্স জানিয়েছে, ৩৬ বছর বয়সী এই তারকা জুটি ইতিমধ্যেই খুব সীমিত পরিসরে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। তবে ঠিক কবে বা কোথায় তাঁদের বিয়ে হয়েছে, সে বিষয়ে প্রতিবেদনে কোনো নির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি।
■ পর্তুগালের পোর্তো শহরে নিষিদ্ধ ও সেন্সরশিপের কবলে পড়া বই নিয়ে ‘দ্য ম্যানিফেস্টো লাইব্রেরি’ নামে একটি লাইব্রেরি চালু করেছেন পপ তারকা দুয়া লিপা। মুক্ত চিন্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং বই পড়ার সংস্কৃতিকে উৎসাহিত করাই তাঁর এই উদ্যোগের লক্ষ্য। ২৭ জুন ‘বাবেল ইন্টারন্যাশনাল বুক ফেস্টিভাল’-এ লাইব্রেরিটির উদ্বোধন করা হয়। এটি পর্তুগালের বিখ্যাত বইয়ের দোকান লিভ্রারিয়া লেলোর ভেতরেই অবস্থিত।
