• ই-পেপার

আরো খবর

অন্তর্জাল

অ্যালায়েন্স

অ্যালায়েন্স
‘অ্যালায়েন্স’ রিয়ালিটি শোর অফিশিয়াল পোস্টার

অ্যামাজন প্রাইম ভিডিওতে এসেছে ক্যাপটিভ রিয়ালিটি শোটি। রবি কিষাণ এবং তাঁর মেয়ে রিভা কিষাণসহ মোট ১৬ জন তারকা অংশ নিয়েছেন এখানে, যাঁদের চারটি দলে ভাগ করা হয়েছে। রহস্যময় একটি সদর দপ্তরে ঠাঁই নিয়েছেন প্রতিযোগীরা, যেখানে সবকিছু নিয়ন্ত্রণ করে ‘সিস্টেম’। শারীরিক ও মানসিক চ্যালেঞ্জে অংশ নিয়ে পয়েন্ট অর্জন করতে হবে তাঁদের। সঞ্চালনায় অভিনেতা কুনাল খেমু।

 

চলচ্চিত্র

আশিকী

আশিকী
‘আশিকী’ ছবিতে অঙ্কুশ হাজরা ও নুসরাত ফারিয়া

অভিনয়ে অঙ্কুশ হাজরা, নুসরাত ফারিয়া, রজতাভ দত্ত প্রমুখ। পরিচালক অশোক পতি। দুপুর ২টা ৩০ মিনিট, এনটিভি।

 

গল্পসূত্র : রাহুল খুব রসিক ও বন্ধুত্বপরায়ণ ছেলে। দিল্লিতে পড়াশোনা করে। ছুটিতে হায়দরাবাদ ফিরছে। শ্রুতিও খুব হাসিখুশি মেয়ে, ভাইয়ের সঙ্গে দেখা করতে হায়দরাবাদ যাচ্ছে। নাটকীয়ভাবে দুজনের দেখা হয় বিমানবন্দরে। খুনসুটি থেকে দুজনের বন্ধুত্ব, পরে ভালোবাসায়  রূপ। সেই ভালোবাসায় বাধা হয়ে দাঁড়ায় শিব। সব বাধা পেরিয়ে রাহুল ও শ্রুতি কি এক হতে পারবে?

টিভি হাইলাইটস

অপারেশন বারবারোসা

অপারেশন বারবারোসা

সোভিয়েত ইউনিয়নে জার্মান আগ্রাসনের তিন মাস পেরিয়ে গেছে। উভয় পক্ষই ব্যাপক প্রাণহানির মুখে পড়ে, কিন্তু যুদ্ধ বন্ধের আলামত তখনো দেখা যায়নি। মস্কোর উপকণ্ঠে পৌঁছে জার্মান সেনাবাহিনী এমন এক পরিস্থিতির মুখোমুখি হয়, সামনে এগোনোর কোনো পথই খোলা ছিল না। ডয়চে ভেলের ‘অপারেশন বারবারোসা—ওয়ার অব ইনিহিলেশন’-এর দ্বিতীয় পর্বটি দেখা যাবে দুপুর ১টা ১৫ মিনিটে।

 

টিভি হাইলাইটস

তেরেকেটে সারেগামা

তেরেকেটে সারেগামা
‘তেরেকেটে সারেগামা’ নাটকের দৃশ্য

রাত ৮টায় আরটিভিতে রয়েছে একক নাটক ‘তেরেকেটে সারেগামা’। রচনা জুয়েল এলিন, পরিচালনায় রতন হাসান। অভিনয়ে তৌসিফ মাহবুব, সাফা কবির, মুকিত জাকারিয়া প্রমুখ। ২০২১ সালের রোজার ঈদের নাটকটি আজ আবার দেখাবে আরটিভি।