• ই-পেপার

শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্তের ঘরে আগুন

বালুভর্তি ট্রাকসহ বেইলি সেতু খালে, আহত ৪

গোপালগঞ্জ প্রতিনিধি
বালুভর্তি ট্রাকসহ বেইলি সেতু খালে, আহত ৪

গোপালগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উদাসীনতার কারণে শহরের পাচুড়িয়া এলাকায় একটি বেইলি ব্রিজ ভেঙে বালুভর্তি ট্রাক খালে পড়ে গেছে। এ সময় একটি ইজি বাইক ও একটি সাইকেলও খালে পড়ে যায়। এতে ট্রাকচালক, হেলপার, ইজি বাইকচালক ও বাইসাইকেল আরোহী আহত হন। ঘটনার পর গোপালগঞ্জ জেলা শহরের প্রধান সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পরে বিকল্প সড়ক লেকপার দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকাল ৮টার দিকে অতিরিক্ত বালুভর্তি একটি ১০ চাকার ট্রাক পাচুড়িয়া ব্রিজ দিয়ে ঘোনাপাড়ার দিকে যাচ্ছিল। পার হওয়ার সময় হঠাত্ সেটি ভেঙে ট্রাকটি খালে পড়ে যায়। এ সময় একটি ইজি বাইক ও একটি সাইকেলও খালে পড়ে যায়।

 

 

মানহানির দুই মামলায় জামিন আমির হামজার

সিরাজগঞ্জ প্রতিনিধি
মানহানির দুই মামলায় জামিন আমির হামজার

সিরাজগঞ্জের আদালতে হাজির হয়ে দুটি মানহানির মামলায় জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। গতকাল রবিবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কর্মকার পৃথক আদেশে তাঁকে জামিন দেন। আসামিপক্ষের আইনজীবী আবু তালেব বলেন, বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তির অভিযোগে করা মানহানির মামলায় আমির হামজা হাইকোর্টের জামিনে ছিলেন। রবিবার স্থায়ী জামিনের জন্য চৌহালী আমলি আদালতে হাজির হন তিনি। বিচারক শুনানি শেষে তাঁকে স্থায়ী জামিন দিয়েছেন। তিনি আরো বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নামে কূটক্তি করার মামলায় আমির হামজা সদর আমলি আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে এই মামলায় তাঁকে স্থায়ী জামিন দিয়েছেন বিচারক।

 

চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা

বরগুনা ও আমতলী প্রতিনিধি
চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা

বরগুনার তালতলীতে চিরকুট লিখে ফারুক হোসেন (৫২) নামের এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। গতকাল রবিবার সকাল সাড়ে ৯টার দিকে তাঁর মৃত্যু হয়। মৃত ফারুক হোসেন ঝালকাঠির রাজাপুর উপজেলার আংগারিয়া গ্রামের রতন আলী গাজীর ছেলে। তিনি তালতলী থানায় কর্মরত ছিলেন। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, পুলিশ কনস্টেবল ফারুক হোসেন শনিবার রাতের ডিউটি শেষে রবিবার সকাল ৮টায় পুলিশ ব্যারাকে চলে যান। ব্যারাকে অবস্থানকালীন কোনো একসময়ে তিনি গ্যাসের ট্যাবলেট সেবন করেন। এরপর সকাল ৯টায় তিনি অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। পরে থানা পুলিশের ব্যারাক থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। চিরকুটে লেখা ছিল, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়...। আমতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার তারিকুল ইসলাম মাসুদ বলেন, রাতের ডিউটি শেষ করে সকালের দিকে তিনি আত্মহত্যা করেছেন।

 

বজ্রপাতে প্রাণ গেল তিনজনের

নেত্রকোনা ও ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
বজ্রপাতে প্রাণ গেল তিনজনের

নেত্রকোনা সদরে পৃথক স্থানে বজ্রপাতে এক কৃষক ও সিএনজিচালিত অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলার আমতলা ও কাইলাটি ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। এদিন সকালে আইঞ্চার বিল এলাকায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যান আমতলা ইউনিয়নের সাপমারা গঞ্জামের কৃষক জামাল মুন্সি। এ ছাড়া মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের কুতুবপুর গ্রামের সিএনজিচালক সবুজ মিয়ার। তিনি ওই গ্রামের জয়নাল মিয়ার ছেলে। এদিকে ময়মনসিংহের ভালুকায় বজ্রপাতে ফয়সাল আহাম্মেদ নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে উপজেলার বেনীপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। ভালুকা পৌরসভার মেঘার মাঠে গতকাল রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। দোকান থেকে বাসায় ফেরার পথে বজ্রপাতে আহত হয় ফয়সাল। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।