• ই-পেপার

ক্রিকেটার নাঈমের ওপর ‘পুলিশি নির্যাতনের’ তীব্র নিন্দা জামায়াতের

টেকনাফে গ্রেনেড ও গুলি জব্দ

নিজস্ব প্রতিবেদক
টেকনাফে গ্রেনেড ও গুলি জব্দ

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ১০টি তাজা গ্রেনেড, ২৮ রাউন্ড তাজা গুলি এবং দুই কেজি গাঁজা জব্দ করা হয়েছে। গতকাল রবিবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানিয়েছেন। কোস্ট গার্ড জানায়, নাফ নদ ও বাংলাদেশ-মায়ানমার সমুদ্রসীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালান, মানবপাচার এবং সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা রোধে বাহিনীটি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, টেকনাফ উপজেলার জাদিমুড়া এলাকায় নাফ নদসংলগ্ন সীমান্ত অঞ্চলে একদল সশস্ত্র সন্ত্রাসী বিপুল পরিমাণ গ্রেনেড ও গোলাবারুদ মাটির নিচে মজুদ করে রেখেছে।

 

নজরুল বর্ষ ১৮ জুন শুরু

নিজস্ব প্রতিবেদক
নজরুল বর্ষ ১৮ জুন শুরু

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ১৮ জুন হচ্ছে নজরুল বর্ষের তিন দিনব্যাপী উদ্বোধনী কার্যক্রম। সারা দেশের ৬৪টি জেলা ও ৭৪টি প্রত্যন্ত ও বিশেষায়িত উপজেলায় একযোগে এই কার্যক্রম চলবে। গতকাল রবিবার এক সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এই তথ্য জানান। মন্ত্রী জানান, গত ২৩ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত সময়কালকে রাষ্ট্রীয়ভাবে নজরুল বর্ষ  হিসেবে ঘোষণা করেন। এ ঘোষণাকে সফল করতে সরকার ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে এবং জেলা ও নির্ধারিত উপজেলাগুলোতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

রাজউক উত্তরা কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
রাজউক উত্তরা কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ

বিতর্কিত কর্মকর্তাকে পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ করেছেন রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থীরা। গতকাল রবিবার কলেজের প্রধান ফটক বন্ধ করে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। শিক্ষার্থীদের অভিযোগ, রাজউক উত্তরা মডেল কলেজের প্রশাসনিক কর্মকর্তা আজহার দীর্ঘদিন ধরে বিভিন্ন দুর্নীতির কেন্দ্রবিন্দু হয়ে আছেন। আজহারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রশাসনিক অনিয়ম এবং শিক্ষার্থীবিরোধী কর্মকাণ্ডের নানা অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, জুলাই আন্দোলনের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের একাডেমিক জীবন ধ্বংস করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। আন্দোলন থেকে সরে আসতে শিক্ষার্থীদের ওপর বিভিন্ন ধরনের চাপও প্রয়োগ করা হয়। 

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, ১৮ জুলাই শিক্ষার্থীরা কলেজে আসার খবর পাওয়ার পর কলেজের গেট বন্ধ রাখা হয়। পরে শিক্ষার্থীদের চাপে গেট খুলে দেওয়া হলেও প্রশাসনিক কর্মকর্তা আজহার শিক্ষকদের আন্দোলনরত শিক্ষার্থীদের পানি দিতে বাধা দেন। শুধু তাই নয়, পরে ক্যান্টিনের গেটেও তালা লাগিয়ে দেওয়া হয়, যাতে শিক্ষার্থীরা কোনো ধরনের সহায়তা না পান। জুলাই আন্দোলনের পর আজহারকে কলেজ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।

 

 

জাবি উপাচার্য

স্বেচ্ছায় রক্তদাতারা সৎকর্মের চর্চা করছেন

নিজস্ব প্রতিবেদক
স্বেচ্ছায় রক্তদাতারা সৎকর্মের চর্চা করছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেছেন, যাঁরা স্বেচ্ছায় রক্ত দান করছেন তাঁরা শুধু পারস্পরিক উপলব্ধি নয়, সৎকর্মের চর্চা করছেন। গতকাল রবিবার রাজধানীর আইডিইবি মিলনায়তনে কোয়ান্টাম আয়োজিত স্বেচ্ছা রক্তদাতা-গ্রহীতা মিলনমেলা ও তরুণ রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি। বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে তরুণ আট শতাধিক স্বেচ্ছায় রক্তদাতাকে কৃতজ্ঞতা ও সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোয়ান্টাম ফাউন্ডেশন স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের প্রধান সমন্বয়ক মাদাম নাহার আল বোখারী। স্বাগত বক্তব্য দেন স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের পরিচালক এম রেজাউল হাসান। কোয়ান্টাম ল্যাবের পক্ষ থেকে সব স্বেচ্ছায় রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা জানান আলোচকরা। পাশাপাশি দেশে রক্তের চাহিদা পুরোপুরি মেটাতে তরুণ স্বেচ্ছা রক্তদাতাদের মানবিক এ সেবায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে রক্ত গ্রহীতা থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীরা এত সংখ্যক স্বেচ্ছা রক্তদাতার কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।