সংকোচনমূলক মুদ্রানীতি
বেসরকারি ঋণের লক্ষ্যমাত্রা কমিয়ে মুদ্রানীতি ঘোষণা
- বেসরকারি ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য ৬.৮ শতাংশ
- ব্যাংক থেকে সরকারের ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য ১৭ শতাংশ
বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রচারণামূলক কার্যক্রম শুরু করেছে ওয়ান ব্যাংক

ওয়ান ব্যাংক : ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রচারণামূলক কার্যক্রম শুরু করেছে ওয়ান ব্যাংক। অনুষ্ঠানটি উদ্বোধন করেন ব্যাংকের এমডি মুহিত রহমান। এ সময় ব্যাংকের ডিএমডি, চিফ লিগ্যাল অফিসার এবং হেড অব রিকভারি ডিভিশন মো. আনোয়ারুল ইসলাম, ডিএমডি ও হেড অব ফিন্যানশিয়াল সার্ভিসেস অ্যান্ড পাবলিক সেক্টর, কাজী জিয়াউল ইসলাম এবং ডিএমডি ও হেড অব ট্রানজেকশন অ্যান্ড ইনভেস্টমেন্ট ব্যাংকিং ডিভিশন ইফতেখার আহমেদ জাফর উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি
আন্তর্জাতিক এমএসএমই দিবস উপলক্ষে এনসিসি ব্যাংক এসএমই গ্রাহক সমাবেশ ও ওপেন ক্রেডিট ডিসবার্সমেন্ট প্রোগ্রামের আয়োজন

এনসিসি ব্যাংক : আন্তর্জাতিক এমএসএমই দিবস উপলক্ষে এনসিসি ব্যাংক এসএমই গ্রাহক সমাবেশ ও ওপেন ক্রেডিট ডিসবার্সমেন্ট প্রোগ্রামের আয়োজন করেছে। অনুষ্ঠানে এসএমএই গ্রাহকদের মধ্যে মোট ২০ কোটি ৫০ লাখ টাকার অনুমোদিত ঋণের সম্মতিপত্র বিতরণ করা হয়। এনসিসি ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) এম. খোরশেদ আলমের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের ডিএমডি মো. জাকির আনাম, মো. হাবিবুর রহমানসহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

