নির্দেশ অনুসারে বাক্য রূপান্তর
i. অনুষ্ঠানটি আমি উপস্থাপনা করব। (নেতিবাচক)
উত্তর : অনুষ্ঠানটি আমি উপস্থাপনা না করে পারব না।
ii. আমাদের দেশ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। (বিস্ময়বোধক)
উত্তর : বাহ্ কী সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে আমাদের দেশটা!
iii. আমি আশা ছাড়িতে পারিলাম না। (অস্তিবাচক)
উত্তর : আমি আশা করিয়া রহিলাম।
iv. কাজটা তোমার করা উচিত (অনুজ্ঞাসূচক)
উত্তর : কাজটা তুমি করো।
v. ছাত্রদের অধ্যয়নই তপস্যা (জটিল)
উত্তর : যারা ছাত্র অধ্যয়নই তাদের তপস্যা।
vi. ছেলেটি গরিব হলেও মেধাবী। (যৌগিক)
উত্তর : ছেলেটি গরিব কিন্তু মেধাবী।
vii. মরতে তো একদিন হবেই (প্রশ্নবাচক)
উত্তর : মরতে কি একদিন হবে না?
viii. যারা সংস্কৃতিবান, তারা শান্তিপ্রিয় হয়। (সরল)
উত্তর : সংস্কৃতিবানরা শান্তিপ্রিয় হয়।
ব্যাকরণিক শব্দশ্রেণি নির্ণয়
i. চামচ দিয়ে চিনিটা গুলে নাও।
ii. এ মাসে নয়, আগামী মাসে তুমি যাবে।
iii. উঃ! কী যে যন্ত্রণা।
iv. মারিয়া খুব ভালো ছাত্রী।
v. ছেলেটা জোরে চিৎকার করে উঠল।
vi. গরিবকে সাহায্য করা উচিত।
vii. তাকে তো চেনাই যায় না।
viii. মৌমিতাকে দেখে আনন্দিত হলাম।
উত্তর
i. অনুসর্গ ii. যোজক
iii. আবেগ iv. বিশেষ্য
v. ক্রিয়াবিশেষণ vi. বিশেষণ
vii. সর্বনাম viii. ক্রিয়া
বাক্যের শুদ্ধরূপ লিখন
i. আমার এ কাজে মনোযোগিতা নেই।
শুদ্ধ বাক্য : আমার এ কাজে মনোযোগ নেই।
ii. আগত শনিবারে তারা যাবে।
শুদ্ধ বাক্য : আসছে/আগামী শনিবারে তারা যাবে।
iii. আমি, তুমি ও সে আজ মেলায় যাব।
শুদ্ধ বাক্য : তুমি, সে ও আমি আজ মেলায় যাব।
iv. এখানে প্রবেশ নিষেধ।
শুদ্ধ বাক্য : এখানে প্রবেশ নিষিদ্ধ।
v. কলেজ চলাকালীন সময়ে হর্ন বাজানো নিষেধ।
শুদ্ধ বাক্য : কলেজ চলাকালীন হর্ন বাজানো নিষেধ।
vi. ‘গীতাঞ্জলী’ পড়েছ কি?
শুদ্ধ বাক্য : ‘গীতাঞ্জলি’ পড়েছ কি?
vii. প্রথম সাক্ষী মিথ্যা সাক্ষী দিয়েছে?
শুদ্ধ বাক্য : প্রথম সাক্ষী মিথ্যা সাক্ষ্য দিয়েছে?
viii. তার পানিতে সমাধি হয়েছে।
শুদ্ধ বাক্য : তার সলিল সমাধি হয়েছে?
শব্দের শুদ্ধ উচ্চারণ
প্রদত্ত শব্দ শুদ্ধ উচ্চারণ
গদ্য গোদেদা
কবিতা কোবিতা
অত্যাচার ওত্তাচার্
একতা অ্যাকোতা
প্রধান প্রোধান্
বিশ্বাস বিশ্শাশ্
সন্ধ্যা শোন্ধা
মধ্যাহ্ন মোদ্ধানেহা
শব্দের শুদ্ধ বানান
অশুদ্ধ বানান শুদ্ধ বানান
অধ্যায়ন অধ্যয়ন
অপহরন অপহরণ
আশাঢ় আষাঢ়
উচ্চাস উচ্ছ্বাস
কর্মজীবি কর্মজীবী
তোরন তোরণ
ব্যাবহার ব্যবহার
সংস্কৃতিক সাংস্কৃতিক
ব্যাসবাক্যসহ সমাস নির্ণয়
প্রদত্ত শব্দ ব্যাসবাক্য সমাসের নাম
বিরানব্বই নব্বইয়ের সঙ্গে দুই দ্বিগু
মহাকবি মহান যে কবি কর্মধারয়
বেহায়া নেই হায়া যার নঞ বহুব্রীহি
পথেঘাটে পথে ও ঘাটে অলুক দ্বন্দ্ব
প্রাণভোমরা প্রাণ রূপ ভোমরা রূপক কর্মধারয়
দোমনা দুই দিকে মন যার বহুব্রীহি
দেশত্যাগ দেশকে ত্যাগ দ্বিতীয়া তত্পুরুষ
তেরনদী তের নদীর সমাহার দ্বিগু