• ই-পেপার

এইচএসসির প্রস্তুতি : বহু নির্বাচনী মডেল প্রশ্ন

  • সজল কুমার দাস, সহকারী শিক্ষক, ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল, শহীদ সালাহউদ্দিন সেনানিবাস, ঘাটাইল, টাঙ্গাইল

ইংরেজি Unit 8

পঞ্চম শ্রেণি : আ ফিল্ড ট্রিপ টু রিমেম্বার

দিলারা আক্তার, সহকারী শিক্ষক, মাধবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বন্দর, নারায়ণগঞ্জ

পঞ্চম শ্রেণি : আ ফিল্ড ট্রিপ টু রিমেম্বার

Choose the correct answer.

1. Where did Farhana and her classmates go?

     a. National Museum

     b. Liberation War Museum

     c. Zoo        d. Botanical Garden

2. Which class were the students in?

     a. Class Four   b. Class Five

     c. Class Six     d. Class Seven

3. What time did they leave school?

     a. 8:00 a.m.     b. 9:00 a.m. o

     c. 10:00 a.m.   d. 11:00 a.m.

4. Who welcomed the students?
a. Mr. Khan     b. Mr. Rahman

     c. Mr. Kamal   d. Rabeya

5. How did they travel to the museum?

     a. By train b. By bus 

     c. By boat d. By rickshaw

6. What did they watch first?

     a. A movie      b. A documentary

     c. A drama      d. A cartoon

7. What inspired the students?
a. The museum building

     b. The bravery and sacrifice of the freedom fighters

     c. The bus journey

     d. The guide

8. What were displayed in the galleries?

     a. Toys     

     b. Books only

     c. Old photographs, letters, and weapons

     d. Clothes only

9. At what time did they leave the museum?

     a. 11:30 a.m.   b. 12:30 p.m.

     c. 1:30 p.m.     d. 2:30 p.m.

10.                  How did the students feel about the trip?

     a. Bored    b. Sad

     c. Memorable  d. Angry

 

Answer

     1. Liberation War Museum

     2. Class Five   3. 9:00 a.m.

     4. Mr. Kamal  5. By bus

     6. A documentary

     7. The bravery and sacrifice of the freedom fighters

     8. Old photographs, letters, and weapons

          9. 12:30 p.m.        10. Memorable

একাদশ ও দ্বাদশ শ্রেণি : ফরাসি বিপ্লব

সাধন সরকার, সহকারী শিক্ষক, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জ

একাদশ ও দ্বাদশ শ্রেণি : ফরাসি বিপ্লব

ইতিহাস প্রথম পত্র

দ্বিতীয় অধ্যায়

[পূর্বপ্রকাশের পর]

বহু নির্বাচনী প্রশ্ন

১।       ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়েছিল?

  ক. ১৭৭৬ সালে   খ. ১৭৮৯ সালে     

  গ. ১৭৯৯ সালে   ঘ. ১৮০৪ সালে

২।       ফরাসি বিপ্লবের পেছনে অর্থনৈতিক কারণগুলো ছিল

  i. রাজপরিবারের বিলাসবহুল জীবন ও অমিতব্যয়িতা

  ii. আমেরিকার স্বাধীনতাযুদ্ধে ফ্রান্সের অংশগ্রহণ ও বিপুল ঋণ

  iii. কর ব্যবস্থার সুষম বণ্টন ও সাম্য

  নিচের কোনটি সঠিক?

  ক. iii       খ. i iii     

  গ. ii iii      ঘ. i, ii iii

৩।       ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন?

  ক. চতুর্দশ লুই   
খ. পঞ্চদশ লুই     

  গ. ষোড়শ লুই      
ঘ. নেপোলিয়ন বোনাপার্ট

৪।       ফরাসি বিপ্লবের সময় রাজকীয় কারাগার বাস্তিল দুর্গ কিসের প্রতীক ছিল?

  ক. রাজতন্ত্রের গৌরবের                 
খ. ফরাসি ঐতিহ্যের     

  গ. চরম স্বৈরাচার ও শোষণের        
ঘ. সামরিক শক্তির

৫।       ফরাসি রানি মারি আঁতোয়ানেত ইতিহাসে নিন্দিত ছিলেন

  i. অতিরিক্ত অপচয় ও অহংকারী স্বভাবের জন্য

  ii. রাষ্ট্রীয় রাজনীতি ও প্রশাসনে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপের জন্য

  iii. দরিদ্র জনগণের প্রতি অগাধ সহানুভূতির জন্য

  নিচের কোনটি সঠিক?

  ক. iii       খ. i iii     

  গ. ii iii          ঘ. i, iiiii

৬।       ফরাসি বিপ্লবের মূল বাণী বা আদর্শ কী ছিল?

  ক. সাম্য, মৈত্রী ও স্বাধীনতা                   খ. রাজতন্ত্র, সামন্ততন্ত্র ও দাসত্ব      

  গ. পুঁজিপতি, বুর্জোয়া ও শ্রমিক                 ঘ. ধর্ম, সমাজ ও অর্থনীতি

৭।       ‘The Social Contract’ (সামাজিক চুক্তি) গ্রন্থটির রচয়িতা কে?

  ক. ভলতেয়ার খ. মন্টেস্কু     

  গ. রুশো       ঘ. জন লক

৮।       টেনিস কোর্টের শপথ এর ক্ষেত্রে প্রযোজ্য

  i. এটি ১৭৮৯ সালের ২০ জুন অনুষ্ঠিত হয়

  ii. তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা ফ্রান্সের জন্য একটি সংবিধান রচনার শপথ নেন

  iii. এর নেতৃত্বে ছিলেন রাজা ষোড়শ লুই নিজে

  নিচের কোনটি সঠিক?

  ক. i ii       খ. i iii     

  গ. ii iii          ঘ. i, ii iii

৯।       ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে?

  ক. মন্টেস্কু      খ. ভলতেয়ার     

  গ. রুশো            ঘ. ডেনিস ডিডেরো

১০।      বিপ্লবপূর্ব ফরাসি সমাজের তৃতীয় সম্প্রদায় এর অন্তর্ভুক্ত ছিল

  i. বুর্জোয়া বা মধ্যবিত্ত শ্রেণি

  ii. কৃষক, শ্রমিক ও সানকুলেত

  iii. যাজক ও অভিজাত শ্রেণি

  নিচের কোনটি সঠিক?

  ক. iii       খ. i iii     

  গ. ii iii          ঘ. i, ii iii

১১।      ঐতিহাসিক বাস্তিল দুর্গ আক্রমণের তারিখ কোনটি ছিল?

  ক. ১৭ জুন ১৭৮৯   খ. ২০ জুন ১৭৮৯     

  গ. ১৪ জুলাই ১৭৮৯  ঘ. ২৬ আগস্ট ১৭৮৯

১২।      ১৭৮৯ সালের ২৬ আগস্ট ঘোষিত মানব ও নাগরিকের অধিকার ঘোষণার মূল কথা ছিল

i. মানুষ স্বাধীন ও সমান অধিকার নিয়ে জন্মায়

  ii. আইনের চোখে সকলেই সমান

  iii. রাজার ঐশ্বরিক ক্ষমতা অক্ষুণ্ন থাকবে

  নিচের কোনটি সঠিক?

  ক. i ii       খ. iiii     

  গ. ii iii      ঘ. i, iiiii

১৩।      ফরাসি বিপ্লবের বিপ্লবের পথপ্রদর্শক বলা হয় কাকে?

  ক. রুশোকে  খ. ভলতেয়ারকে     

  গ. মন্টেস্কুকে ঘ. মীরাবোকে

  নিচের উদ্দীপক পড়ে ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :

  নিশিতা ইতিহাস ক্লাসে জানতে পারল যে, অষ্টাদশ শতকে ইউরোপের একটি দেশে এমন কিছু লেখকের জন্ম হয়েছিল যাঁরা কোনো অস্ত্র ছাড়া শুধু কলমের জোরে সমাজকে কাঁপিয়ে দিয়েছিলেন। তাঁরা বই লিখেছিলেন, যা পড়ে সাধারণ মানুষ তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে ওঠে।

১৪। উদ্দীপকের লেখকরা ফরাসি বিপ্লবের কোন প্রভাবক শ্রেণিকে নির্দেশ করেন?

  ক. সামন্তপ্রভু শ্রেণি
খ. ফরাসি দার্শনিক ও বুদ্ধিজীবী শ্রেণি     

  গ. রাজকীয় আমলা শ্রেণি      
ঘ. বিদেশি সামরিক উপদেষ্টা

১৫।      উদ্দীপকে ইঙ্গিতকৃত দার্শনিকদের মধ্যে

‘The Spirit of the Laws’ গ্রন্থের রচয়িতা কে?

  ক. ভলতেয়ার     খ. রুশো     

  গ. মন্টেস্কু           ঘ. ডেনিস ডিডেরো

১৬।      বিপ্লবপূর্ব ফ্রান্সে প্রচলিত তাইল কোন ধরনের কর ছিল?

  ক. ধর্মীয় কর

  খ. লবণ কর     

  গ. স্থাবর সম্পত্তি বা ভূসম্পত্তি কর       

  ঘ. আয়কর

 

  উত্তর : ১. খ ২. ক ৩. গ ৪. গ ৫. ক
৬. ক ৭. গ ৮. ক ৯. ক ১০. ক ১১. গ
১২. ক ১৩. খ ১৪. খ ১৫. গ ১৬. গ।

 

এইচএসসির প্রস্তুতি : উৎপাদন ব্যবস্থাপনা

মোহাম্মদ জয়নাল আবেদীন, সহকারী অধ্যাপক ও পাঠ্যপুস্তক প্রণেতা, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

এইচএসসির প্রস্তুতি : উৎপাদন ব্যবস্থাপনা
পরীক্ষা হলে পরীক্ষার্থীরা। ছবি : মোহাম্মদ আসাদ

উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র

পঞ্চম অধ্যায়

[পূর্বপ্রকাশের পর]

অনুধাবনমূলক প্রশ্ন

৩। পণ্যের ধারণা ব্যাখ্যা করো?

   উত্তর : অভাব বা প্রয়োজন মেটাতে পারে—এমন যা কিছু মনোযোগ আকর্ষণ, অর্জন, ব্যবহার বা ভোগের জন্য বাজারে অফার করা হয়, তাকে পণ্য বলে।

   মানুষের প্রয়োজন এবং অভাব পূরণ করতে সক্ষম এমন দৃশ্যমান বা অদৃশ্যমান বস্তুই পণ্য। পণ্য নিয়েই উৎপাদন ব্যবস্থাপনার কার্যাবলি আবর্তিত হয়। যেমন—‘গ্রামীণ মোবাইল ফোন’ একটি দৃশ্যমান পণ্য। এটি কেনার অর্থ হচ্ছে যোগাযোগ কেনা। দৃশ্যমান পণ্যের সঙ্গেও অদৃশ্যমান গুণাবলি—বিক্রয়োত্তর সেবা, ওয়ারেন্টি, সুনাম ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে। আবার বস্তুগত পণ্য ছাড়াও অদৃশ্যমান পণ্য; যেমন—(সেবা) শিক্ষকের সেবা, ডাক্তারের সেবা, চুল কাটানো ইত্যাদিও পণ্য হিসেবে বিবেচিত। এ জন্য উৎপাদন করা যায় এবং মানুষের কাছে উপযোগ আছে, এমন সবকিছুই পণ্য।

৪। সেবার ধারণা ব্যাখ্যা করো?

   উত্তর : অদৃশ্যমান কাজ বা সুবিধা, যা এক পক্ষ অন্য পক্ষকে অফার করতে পারে, অথচ কোনো মালিকানা সৃষ্টি হয় না, তাকে সেবা বলে।

   পণ্যের মতো সেবাও ভোক্তাকে অভাব পূরণের মাধ্যমে সন্তুষ্টি প্রদান করে থাকে। তবে সেবা পণ্যের মতো দৃশ্যমান ও স্পর্শনীয় নয়। অদৃশ্যমান এবং অস্পর্শনীয় বস্তু যার স্বাদ, গন্ধ, ওজন নেই অথচ প্রয়োজন, অভাব ও চাহিদা পূরণে সক্ষম এবং যা অনুভব করা যায়, তাকে সেবা বলে। যেমন—শিক্ষকের সেবা, ডাক্তারের সেবা, সেলুনের সেবা (চুল কাটানো), বিউটি পার্লারের সেবা (রূপচর্চা) ইত্যাদি। যেকোনো বস্তু সেবা হতে হলে অদৃশ্যমানতা, অবিভাজ্যতা, পরিবর্তনশীলতা এবং পচনশীলতা—এ চারটি বৈশিষ্ট্য থাকতে হবে।

৫। ‘সেবা অদৃশ্যমান’—ব্যাখ্যা করো।

   উত্তর : অদৃশ্যমান কাজ বা সুবিধা, যা এক পক্ষ অন্য পক্ষকে অফার করতে পারে অথচ কোনো মালিকানা সৃষ্টি হয় না, তাকে সেবা বলে।

   সেবার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে অদৃশ্যমানতা। ক্রেতা এর স্বাদ, গন্ধ, ওজন কিছুই নিতে পারে না। সেবা ক্রয়ের পূর্বে ক্রেতা এগুলো যাচাইও করতে পারে না। সেবা অস্পর্শনীয়। যেমন—বিউটি পার্লারে মহিলারা রূপচর্চা করে। এ ক্ষেত্রে প্রাপ্ত সেবা কেনার আগে দেখা যায় না। প্রতিযোগিতাপূর্ণ পরিবেশে সেবা গ্রহণকারী প্রদত্ত মূল্যের সঙ্গে সেবার গুণগত মানকে মূল্যায়ন করে। সেবাগ্রহীতা সেবাদানকারীর কর্মী, যন্ত্রপাতি, সম্পদ, স্থান, নমুনা, মূল্য ইত্যাদি বিবেচনা করে। এ অবস্থায় সেবা বাজারজাতকারীর কর্তব্য হচ্ছে অদৃশ্যমান প্রস্তাবে দৃশ্যমান গুণাবলি সংযোজন করে সেবাকে দৃশ্যমান করার চেষ্টা করা। সেবার সুবিধা তুলে ধরার জন্য চারটি প্রসার কৌশল ব্যবহার করা যেতে পারে।

৬। সেবার উদ্ভাসিতকরণ বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

   উত্তর : অদৃশ্যমান কাজ বা সুবিধা, যা এক পক্ষ অন্য পক্ষকে অফার করতে পারে অথচ কোনো মালিকানা সৃষ্টি হয় না, তাকে সেবা বলে।

   এ পর্যায়ে ক্রেতার নিকট সেবা বাজারজাতকারী বিভিন্ন প্রতীক ব্যবহার করে সেবার সুবিধা তুলে ধরতে পারে। যেমন : BIRDEM হাসপাতালের ডায়াবেটিস সংক্রান্ত পরামর্শ ‘শৃঙ্খলাই জীবন’ গ্রহণ করে একজন ব্যক্তি সব বয়সে সুস্থ জীবনযাপন করতে পারে। বিজ্ঞাপনের মাধ্যমে এ বিষয়টি তুলে ধরে জনগণকে সংশ্লিষ্ট সেবা সম্পর্কে অনুপ্রাণিত করা যায়।

৭। সেবার অনুষঙ্গ বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

   উত্তর : অদৃশ্যমান কাজ বা সুবিধা, যা এক পক্ষ অন্য পক্ষকে অফার করতে পারে অথচ কোনো মালিকানা সৃষ্টি হয় না, তাকে সেবা বলে।

   অস্পর্শনীয়তার কারণে একজন দক্ষ বাজারজাতকারী কার্যকর বাজারজাতকরণ পরিকল্পনা প্রণয়নের সময় সেবার সঙ্গে বিভিন্ন স্পর্শনীয় বস্তু, ব্যক্তি, বিষয়, স্থানের সঙ্গে অনুষঙ্গ তৈরি করতে পারে। যেমন : ‘ফ্যান্টাসি কিংডম’ এবং ‘নন্দন পার্ক’ আশুলিয়াকে তুলে ধরতে পারে। আবার কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের সফলতার চিত্র বিজ্ঞাপনে দেখাতে পারে।

৮। সেবার বস্তুগত উপস্থাপনা বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

   উত্তর : অদৃশ্যমান কাজ বা সুবিধা, যা এক পক্ষ অন্য পক্ষকে অফার করতে পারে অথচ কোনো মালিকানা সৃষ্টি হয় না, তাকে সেবা বলে।

     এ ক্ষেত্রে বস্তুগতভাবে সেবাকে উপস্থাপনের চেষ্টা করা হয়। যেমন : স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক তাদের ক্রেডিট কার্ডে স্বর্ণের প্রলেপ ব্যবহার করে গ্রাহকদের কাছে ব্যাংকের সম্পদ ও মর্যাদার প্রতীক হিসেবে দেখাচ্ছে।

পঞ্চম শ্রেণি : দূরের পাল্লা

বিশ্বজিৎ সুর, সহকারী শিক্ষক গোয়ালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা

পঞ্চম শ্রেণি : দূরের পাল্লা

আমার বাংলা বই

পাঠ ৩

 

শব্দের অর্থ লিখি

শব্দ   অর্থ      

উন্মন   উদাস, আনমনা

চৌপর  চার প্রহর, সারা দিন

ছিপ    সরু নৌকা

জঞ্জাল আগাছা

টাকশাল       টাকা তৈরির কারখানা

তীর-ঘর       নদী তীরের কারখানা

দাঁড়    বৈঠা

দিনভর পুরো দিন

পারময় পারজুড়ে

পানকৌটি     পানকৌড়ি পাখি

পান্না   সবুজ রঙের দামি রত্ন

মন্থর   ধীরে

মাল্লা   মাঝি

পাল্লা   প্রতিযোগিতা

শৈবাল শ্যাওলা, এক ধরনের               জলজ উদ্ভিদ

কলসি   কলস, পানি বা তরল               কিছু রাখার পাত্র