গণিত
প্রথম অধ্যায় (অনুশীলনী-১.২)
বহু নির্বাচনী প্রশ্ন
১। দশমিক ভগ্নাংশের কয়টি অংশ থাকে?
ক. ১ খ. ২
গ. ৩ ঘ. ৪
২। ৩৬/৮১ ভগ্নাংশের—
i. লঘিষ্ঠ আকার ৪/৯
ii. বর্গমূল ৬/৯
iii. হর ও লব পূর্ণবর্গ সংখ্যা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩। ৪ সংখ্যাটির ভগ্নাংশ রূপ নিচের কোনটি?
ক) ৩/১২ খ) ১২/৩
গ) ৪/৪ ঘ) ৪/২
৪। নিচের কোনটি ছোট?
ক. ০.০০১ খ. ০.০০১
গ. ০.১ ঘ. ০.০০০১
৫। ১.৩৪৫ দশমিক ভগ্নাংশের ১ কে কী অংশ বলা হয়?
ক. মিশ্র খ. দশমিক
গ. অপূর্ণ ঘ. অখণ্ড
৬। কোন সংখ্যাগুলোকে দুটি স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে লেখা যায়?
ক. কাল্পনিক খ. অবাস্তব
গ. মূলদ ঘ. অমূলদ
নিচের তথ্যের আলোকে ৭ থেকে ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
২.২৫৬ ও ০.৩৬ দুটি দশমিক ভগ্নাংশ।
৭। ভগ্নাংশ দুটির পূর্ণ অংশ যথাক্রমে কত?
ক. ৬ ও ৫ খ. ২ ও ০
গ. ২৫৬ ও ৩৬ ঘ. ১ ও ২
৮। ১ম ভগ্নাংশটির বর্গমূল দুই দশমিক স্থান পর্যন্ত কত?
ক. ১.৫২ খ. ১.৫০
গ. ১.২৩ ঘ. ১.২৪
৯। ২য় ভগ্নাংশটির বর্গমূল কত?
ক. ০.৯ খ. ০.৩
গ. ০.৬ ঘ. ০.৩৬
১০। ০.০০১ এর বর্গ কত?
ক. ০.০০০০০১
খ. ০.০০০০১
গ. ০.১
ঘ. ০.১১১১১
১১। ১.২২২ এর বর্গমূল দুই দশমিক স্থান পর্যন্ত কত?
ক. ১.১৮ খ. ১.১০
গ. ১.১৯ ঘ. ১.০০
১২। শূন্য সংখ্যাটি কোন ধরনের সংখ্যা?
ক. ঋণাত্মক খ. ধনাত্মক
গ. অমূলদ ঘ. মূলদ
উত্তর : ১. খ ২. ঘ ৩. খ ৪. ঘ ৫. ঘ ৬. গ ৭. খ ৮. খ ৯. গ ১০. ক ১১. খ ১২. ঘ।




