• ই-পেপার

প্রস্তাবিত করিডরে ভারতকেও চাইছে বেইজিং

পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০

কালের কণ্ঠ ডেস্ক
পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর গিরিখাদে পড়ে গিয়ে অন্তত ৪০ জন আরোহী প্রাণ হারিয়েছেন। শুক্রবার এই ভয়াবহ সড়ক দুর্ঘটনাটি ঘটেছে বলে দেশটির সরকারি কর্মকর্তাদের বরাতে জানা গেছে। তুর্কি সংবাদ সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এই দুর্ঘটনার খবর নিশ্চিত করা হয়েছে।

বেলুচিস্তান প্রাদেশিক সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ আনাদোলুকে জানিয়েছেন যে বাসটি বেলুচিস্তানের শেরানি জেলার দানা সার এলাকা থেকে যাত্রা শুরু করেছিল। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের সীমানা পেরিয়ে উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশে প্রবেশ করার পরপরই গাড়িটি এই দুর্ঘটনার মুখে পড়ে। এই ঘটনায় আরো অন্তত আটজন যাত্রী গুরুতরভাবে আহত হয়েছেন এবং তাঁদের নিকটস্থ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। সূত্র : আনাদোলু

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে আত্মাহুতি

কালের কণ্ঠ ডেস্ক
জাতিসংঘ সদর দপ্তরের বাইরে আত্মাহুতি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের বাইরে গত বৃহস্পতিবার এক ব্যক্তি নিজের শরীরে আগুন ধরিয়ে দেন। পরে দগ্ধ হয়ে মারা যান তিনি। স্থানীয় পুলিশ বিভাগ এ তথ্য দিয়েছে। নিউইয়র্ক পুলিশ বিভাগ বলেছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩২ মিনিটের দিকে তাদের কাছে একটি ফোনকল আসে। জানানো হয়, ফার্স্ট অ্যাভিনিউ ও ৪২তম হিস্ট্রটের সংযোগস্থলে এক ব্যক্তি শরীরে আগুন ধরিয়ে দিয়েছেন। পরে বেলভিউ হাসপাতালে নেওয়ার পর সেখানকার কর্তৃপক্ষ তাঁকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় তদন্ত চলছে। তবে
কী কারণে লোকটি গায়ে আগুন
দিয়েছেন, সে ব্যাপারে কিছু বলেনি পুলিশ। সূত্র : নিউইয়র্ক টাইমস

৬.২ মাত্রার ভূকম্পনে কাঁপল ইন্দোনেশিয়া

কালের কণ্ঠ ডেস্ক
৬.২ মাত্রার ভূকম্পনে কাঁপল ইন্দোনেশিয়া

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। শুক্রবার সকালে দেশটির পূর্ব উপকূলের কাছে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.২। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ১১টা ৩১ মিনিটে ভূকম্পনটি অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১২০ কিলোমিটার গভীরে। এর কেন্দ্র ছিল উত্তর মালুকু প্রদেশের তোবেলো শহর থেকে প্রায় ৫৮ কিলোমিটার পশ্চিমে। ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা (বিএমকেজি) জানিয়েছে, এই ভূমিকম্পের পর সুনামির কোনো আশঙ্কা নেই। সূত্র : বিবিসি

 

সংক্ষিপ্ত

লেবাননে লক্ষাধিক শিশুর শিক্ষাজীবন ঝুঁকিতে

কালের কণ্ঠ ডেস্ক
লেবাননে লক্ষাধিক শিশুর শিক্ষাজীবন ঝুঁকিতে

সাম্প্রতিক লেবাননে ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর সংঘাতে ক্ষতিগ্রস্ত হওয়া শ্রেণিকক্ষগুলো জরুরি ভিত্তিতে মেরামত করা না হলে দেশটিতে এক লাখের বেশি শিশু চলতি বছর স্কুলে যাওয়া থেকে বঞ্চিত হতে পারে। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ এই সতর্কবার্তা দিয়েছে। লেবাননের শিক্ষা মন্ত্রণালয় এবং ইউনিসেফের যৌথ সহায়তায় গত জুনে পরিচালিত এক দেশব্যাপী জরিপে দেখা গেছে, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার সাম্প্রতিক সংঘাতে দেশটির ৩৪০টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৭টি স্কুল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। উল্লেখ্য, আগামী সেপ্টেম্বর মাস থেকে লেবাননে নতুন শিক্ষাবর্ষ শুরু হতে যাচ্ছে। ইউনিসেফ জানিয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে রয়েছে নাবাতিয়েহ, দক্ষিণ লেবানন, বেকা, বালবেক-হারমেল, বৈরুত এবং মাউন্ট লেবানন। সূত্র : আল জাজিরা