• ই-পেপার

সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভ তেল আবিবে

উদ্ধার অভিযান

উদ্ধার অভিযান
লেবাননের বৈরুতের দক্ষিণাঞ্চলের দাহিয়েহ এলাকায় ইসরায়েলি বিমান হামলার পর গতকাল উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকারী ও পুলিশ কর্মকর্তারা। ছবি : রয়টার্স

আগামী সপ্তাহে মোদি ও ট্রাম্পের বৈঠক

কালের কণ্ঠ ডেস্ক
আগামী সপ্তাহে মোদি ও ট্রাম্পের বৈঠক

আগামী সপ্তাহে ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। হোয়াইট হাউস জানিয়েছে, সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি দুই নেতা আলাদাভাবে বৈঠক করবেন। শনিবার মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, জি-৭ নেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্প হরমুজ প্রণালি ঘিরে চলমান পরিস্থিতি এবং এটি ফের চালুর সম্ভাব্য উদ্যোগ নিয়ে আলোচনা করবেন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ ফের চালুর বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তত্পরতা অব্যাহত রয়েছে। সূত্র : এএফপি

 

অভিষেককে সাড়ে ৫ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ

কালের কণ্ঠ ডেস্ক
অভিষেককে সাড়ে ৫ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ
অভিষেক বন্দ্যোপাধ্যায়

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিধায়কদের স্বাক্ষর জালিয়াতির মামলায় রবিবার সাড়ে পাঁচ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকেও এদিন একই মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়। এর মধ্যে অভিষেকের বিরুদ্ধে দায়ের হওয়া আরো একটি মামলার তদন্তভার নিয়েছে সিআইডি। গত মাসে বাগুইআটি থানায় অভিযোগ করেন রাজীব সরকার নামের এক ব্যক্তি। তিনি অভিযোগ করেন, ভোট প্রচারে উসকানিমূলক কথা বলেছেন এবং হুমকি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্র : আনন্দবাজার পত্রিকা

পাকিস্তানে ‘ভারতীয় মদদপুষ্ট’ ২১ জঙ্গি নিহত

কালের কণ্ঠ ডেস্ক
পাকিস্তানে ‘ভারতীয় মদদপুষ্ট’ ২১ জঙ্গি নিহত

পাকিস্তানের খাইবারপাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তানের মিরান শাহ ও আশপাশের এলাকায় নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দা অভিযানে ২১ জন সন্ত্রাসী নিহত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর আইএসপিআর শনিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। আইএসপিআর জানিয়েছে, গত ৭২ ঘণ্টায় ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের তুমুল বন্দুকযুদ্ধ হয়। নিহত সবাই ভারত-সমর্থিত ফিতনা-আল-খাওয়ারেজ গোষ্ঠীর সদস্য, যা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নামে নিষিদ্ধ। নিহতদের মধ্যে খালিদ রেজা ওরফে সালার, মুফতুন, মুসা এবং ইমরান ওরফে আয়ান নামে চার শীর্ষ কমান্ডারও রয়েছে। সূত্র : দ্য এক্সপ্রেস ট্রিবিউন