অভিনয়ে শাকিব খান, শ্রাবন্তী, সব্যসাচী চক্রবর্তী। পরিচালক জয়দীপ মুখার্জি। দুপুর ২টা ১০ মিনিট, আরটিভি।
গল্পসূত্র : কলকাতার একটি স্থানে কিছু নিখোঁজ বাচ্চার কঙ্কাল, হাড়গোড় পাওয়া গেল। তদন্তের দায়িত্ব দেওয়া হলো রুদ্র চৌধুরীর ওপর। এই হত্যাকাণ্ডের মূল হোতা সিদ্ধান্ত নিল রুদ্রকে মেরে ফেলার। এই দায়িত্ব দেওয়া হলো বাংলাদেশের কন্ট্রাক্ট কিলার সুলতানকে। সুলতানের আসল নাম রাঘব। রুদ্র চৌধুরীর অবাধ্য ছেলে সে। ছোটবেলায় বাবার হাতে গুলি করে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। এবার ফের বাবাকে হত্যার জন্য এসেছে সে।




