• ই-পেপার

নাটকীয় জয়ে হোয়াইটওয়াশ এড়াল অজিরা

স্মৃতি মান্ধানার অর্ধশতকে পাকিস্তানকে বড় লক্ষ্য দিল ভারত

ক্রীড়া ডেস্ক
স্মৃতি মান্ধানার অর্ধশতকে পাকিস্তানকে বড় লক্ষ্য দিল ভারত
ছবি : আইসিসি

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। টসে জিতে পাকিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অধিনায়ক হারমানপ্রীত কৌর। স্মৃতি মান্ধানার দুর্দান্ত ব্যাটিংয়ে ১৭০ রানের লড়াকু লক্ষ্য দিয়েছে পাকিস্তানকে।

রবিবার (১৪ জুন) বার্মিংহামে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ‘এ’-য়ের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান করে হারমানপ্রীতরা।

ম্যাচের প্রথম ওভারের সাদিয়া ইকবালের বলে মুনেবা আলীর তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন শাফালি ভার্মা। এ সময় তিনি করেন ৬ রান। শুরুতে উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় ভারত।

চতুর্থ ওভারে জেমিমা রদ্রিগেজকে তুলে দ্বিতীয় ধাক্কা দেয় রামিন শামিম। দুর্দান্ত বলে ফাতিমা সানার কাছে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরে জেমিমা।

এরই পরই শুরু হয় স্মৃতি মান্ধানা শো। চার-ছয়ে দলের রানের চাকা সচল রাখেন তিনি। সাত চার ও এক ছয়ে ৩৪ বলের ঝোড়ো ব্যাটিং অর্ধশতক তুলে নেন এই ব্যাটিং তারকা।

নেদারল্যান্ডসকে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক
নেদারল্যান্ডসকে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে শুভসূচনা করল বাংলাদেশ। জুয়াইরিয়ার অর্ধশতকে ৬ উইকেটের বড় জয় তুলে নিল বাংলাদেশের প্রমিলারা। দুর্দান্ত অর্ধশতকে ম্যাচসেরার পুরস্কার উঠে ওপেনার জুয়াইরিয়ার ফেরদৌসের হাতে।

রবিবার (১৪ জুন) বার্মিহামের এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে ১৪০ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সাবধানী শুরু করেন দুই ওপেনার। জুয়াইরিয়া ফেরদৌস ও দিলারা আক্তার দৃঢ়তায় পাওয়ার প্লেতে তুলে নেয় ৪৭ রান। জুয়াইরিয়া ৩৯ ও দিলারা ১৫ রান করেন।

ঝোড়ো ব্যাটিংয়ে মাত্র ৩২ বলেই নিজের অর্ধশতক পূর্ণ করেন জুয়াইরিয়া ফেরদৌস। তবে এর পরের বলেই বাংলাদেশের সহজ জয়ের আশায় প্রথম আঘাত হানেন ডাচ লেগ স্পিনার ক্যারোলিন ডি ল্যাঙ্গে। নিজের করা প্রথম ওভারের ৫ম বলে ক্যাচ আউট করে সাজঘরে ফেরান জুয়াইরিয়া ফেরদৌসকে।

রানের খাতার খুলার আগেই ডি লাঞ্জের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন অধিনায়ক নিগার সুলতানা। পরপর দুই ইউকেট পড়ে যাওয়ায় কিছুটা ধাক্কা খায় বাংলাদেশে। 

প্রাথমিক ধাক্কা সামলে উঠার আগেই ১১ তম ওভারে আউট হয়ে সাজঘরে ফেরেন দিলারা। ব্যক্তিগত ২৬ রানে সিল্ভার সিজারসের বলে আউট হন তিনি। পরের ওভারেই রান আউট হন মোস্তারি। দুই ওভারে দুই উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরেন ডাচরা। 

তবে সব ভয়কে ছাপিয়ে শারমিন আক্তার ও সোস্বর্ণা আক্তারের ৩৭ ও ১৮ রানের অসাধারণ ইনিংস বাংলাদেশকে নিয়ে যায় জয়ের বন্দরে। নেদারল্যান্ডসের হয়ে সর্বোচ্চ দুইটি উইকেট নিয়েছেন লেগ স্পিনার ক্যারোলিন ডি ল্যাঙ্গে। 

এর আগে টসে হেরে বল করতে নেমে  দারুণ বোলিং করেছে বাংলাদেশ। টস হেরে আগে ফিল্ডিং করা নিগার সুলতানা জ্যোতির দল নেদারল্যান্ডসকে আটকে দিয়েছে ৮ উইকেটে ১৩৯ রানে।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন পেসার মারুফা আক্তার। একটি করে উইকেট নিয়েছে তৃষ্ণা, মেঘলা, রাবেয়া ও ঋতু মনি।

প্রথম ম্যাচে বাংলাদেশকে মামুলি লক্ষ্য দিল নেদারল্যান্ডস

ক্রীড়া ডেস্ক
প্রথম ম্যাচে বাংলাদেশকে মামুলি লক্ষ্য দিল নেদারল্যান্ডস

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক ম্যাচে বাংলাদেশকে ১৪০ রানের মামুলি লক্ষ্য দিল নেদারল্যান্ড। বার্মিহামের এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে টসে হেরে ফিল্ডিংয়ে নেমে দুর্দান্ত বোলিং করেন বাংলাদেশের প্রমিলারা। 

নির্ধারিত ২০ ওভারে নিগার সুলতানা জ্যোতির দল ৮ উইকেটে ১৩৯ রানে নেদারল্যান্ডসকে আটকে দিয়েছে। 

ম্যাচের শুরুতে ২ ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায় নেদারল্যান্ডস। এরপর নিয়মিত বিরতিকে উইকেট হারিয়ে ৭৬ রানেই সাজঘরে ফেরেন ৫ ডাচ ব্যাটার।

কিন্তু ৩ নম্বরে নামা অধিনায়ক ও উইকেট কিপার বাবাতে ডি লিড একাই লড়াই চালিয়ে গেছেন। ফিফটি হাঁকিয়ে দলকে এনে দেন লড়াকু পুঁজি।

বাকিদের আসা যাওয়ার মিছিলের ভীড়ে ৪৫ বলে ৫ চারে করেছেন ঠিক ৫০ রান।

তবে তার বিদায়ের পর আবারও একই চিত্র। মন্থর হয় রানের গতি। কিন্তু শেষের দিকে কিছু ছোট ছোট ইনিংসে ১৩৯ পর্যন্ত চলে যায় নেদারল্যান্ডস।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন পেসার মারুফা আক্তার। একটি করে উইকেট নিয়েছে তৃষ্ণা, মেঘলা, রাবেয়া ও ঋতু মনি।

বিশ্বকাপ দলের অনুশীলনে সেনেসি, প্রথম ম্যাচে খেলতে প্রস্তুত মার্টিনেজ

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ দলের অনুশীলনে সেনেসি, প্রথম ম্যাচে খেলতে প্রস্তুত মার্টিনেজ
সংগৃহীত ছবি

আগামী ১৭ জুন বিশ্বকাপ যাত্রা শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। চোট নিয়ে দলের কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় নিয়ে শঙ্কায় ছিল কোচ লিওনেল স্কালোনি। তবে চোট নিয়ে বড় সুখবর গ্লাভস হাতে পুরোদমে দলের সঙ্গে অনুশীলন করেছে গোলবারের অন্যতম ভরসা এমিলিয়ানো মার্টিনেজ। সেই সঙ্গে বার্লেদির ইনজেুরিতে ডিফেন্স সামলানোর দায়িত্ব পাওয়া মার্কোস সেনেসিও প্রথমবারের মতো দলের সাথে অনুশীলন করেছেন। 

গত শনিবার কনসাসের অনুশীলন ক্যাস্পে ফুরফুরে মেজাজে দেখা গেছে দলের খেলোয়াড়দের।

ত্রুীড়া সাংবাদিক গ্যাস্টন এডুল জানিয়েছেন, সেনেসি অনুশীলনে অংশ নিয়েছিলেন। মার্টিনেজ তার অনুশীলন আরো জোরদার করেছেন ও আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে প্রস্তুত তিনি।

এ ছাড়া হুলিয়ান আলভারেজ, লিয়েন্দ্রো পেরেদেস, ক্রিস্টিয়ান রোমেরো, নিকো পাজ, নিকোলাস গনজালেজ, নাহুয়েল মোলিনা এবং গঞ্জালো মন্টিয়েল দলের সাথে অনুশীলন করেছেন। শুধু নিকোলাস ট্যাগলিয়াফিকো একমাত্র খেলোয়াড়দের আলাদাভাবে ট্রেনিং সেশনে শেষ করে।