• ই-পেপার

কাপাসিয়ায় বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে সড়ক নিরাপত্তা বিষয়ে বসুন্ধরা শুভসংঘের লিফলেট বিতরণ

রফিকুল আলম, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে সড়ক নিরাপত্তা বিষয়ে বসুন্ধরা শুভসংঘের লিফলেট বিতরণ
সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জে যানবাহন চালক ও পথচারীদের মাঝে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ। সোমবার (২৯ জুন) সকালে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অটোচালক, সিএনজি চালকসহ বিভিন্ন যানবাহনের চালক ও পথচারীদের হাতে এসব লিফলেট বিতরণ করা হয়।

হরের ক্লাব সুপার মার্কেট, নিউ মার্কেট, বড় ইন্দারা মোড়, কলেজ মোড়, শান্তি মোড় ও বিশ্বরোডসহ বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পরিচালনা করেন বসুন্ধরা শুভসংঘ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সদস্যরা। এ সময় চালকদের ট্রাফিক আইন মেনে চলা, গাড়ি চালানোর সময় সতর্ক থাকা এবং পথচারীদের নিরাপদ চলাচলের সুযোগ দেওয়ার বিষয়ে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। সচেতনতামূলক প্রচারপত্রে চালকদের নির্ধারিত নিয়ম মেনে গাড়ি চালানো, অতিরিক্ত গতি পরিহার, সড়কে দায়িত্বশীল আচরণ এবং দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে বার্তা দেওয়া হয়।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উপদেষ্টা মো. রফিকুল আলম, সভাপতি মো. আসিফুর রহমান, সহসভাপতি মো. জহুরুল ইসলাম, ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মো. ওয়ালিউল ইসলাম, প্রবীণ হিতৈষী সমিতির সাধারণ সম্পাদক মো. আফসার আলী, নারী বিষয়ক সম্পাদক ইসমাত জাহান সাথী, কোষাধক্ষ সায়েমা আলম সৃষ্টি, সদস্য মো. সাইফ আলী ও চিত্রশিল্পী সমর সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। শ

বসুন্ধরা শুভসংঘের সদস্যরা জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং দুর্ঘটনা কমাতে চালক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন প্রায় এক হাজার চালকের মধ্যে প্রচারপত্র বিতরণ করা হয়। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে।

প্রচার কার্যক্রমের প্রশংসা করে জেলা প্রবীণ হিতৈষী সমিতির সাধারণ সম্পাদক মো. আফসার আলী বলেন, ‘বর্তমানে শহরে যানজট ও সড়ক দুর্ঘটনার বিষয়টি উদ্বেগের। এমন সময়ে চালকদের সচেতন করতে এ ধরনের উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ।’

অটোচালক তারেক বলেন, ‘অনেক চালক সড়কের নিয়ম-কানুন ঠিকভাবে না জেনেই গাড়ি চালান। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। শুভসংঘের এই প্রচারণা চালকদের মধ্যে সচেতনতা বাড়াতে সহায়ক হবে।’ আয়োজকেরা জানান, সড়কে নিরাপদ পরিবেশ তৈরিতে ভবিষ্যতেও চালক, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

বসুন্ধরা শুভসংঘ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ওয়ালিউল ইসলাম বলেন, ‘সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই তাদের মধ্যে সচেতনতা বাড়াতে এই প্রচার কার্যক্রম চালানো হয়েছে। আগামীতে জনসচেতনতামূলক আরও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।’

জেলা সভাপতি মো. আসিফুর রহমান বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ সব সময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় চালকদের সচেতন করতে আজকের এই আয়োজন। সড়ক দুর্ঘটনা কমাতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হতে হবে।’

বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের উদ্যোগে রাজশাহী কলেজের আবাসিক হলে বৃক্ষরোপণ

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের উদ্যোগে রাজশাহী কলেজের আবাসিক হলে বৃক্ষরোপণ

সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয়ে রাজশাহী কলেজের আবাসিক হলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘ। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

সোমবার (২৯ জুন) কর্মসূচির অংশ হিসেবে চারটি আবাসিক হল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

এ সময় বসুন্ধরা শুভসংঘ রাজশাহী কলেজ শাখার সভাপতি মিরাতুজ জাহান মিলি, সাধারণ সম্পাদক রাফাত আহমেদ প্রীতম, সাংগঠনিক সম্পাদক সারোয়ার আলম শাফি, যুগ্ম সাধারণ সম্পাদক মিথিলা ফারজানা আশা ও শাহেদ ইসলাম, আপ্যায়নবিষয়ক সম্পাদক ডি এম আল আমিন, সদস্য সাইয়েদ বিন আনোয়ার ফারদিন অন্তরসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

রাজশাহী কলেজ শাখার সভাপতি মিরাতুজ জাহান মিলি বলেন, বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি ও পরিবেশ দূষণের মতো চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এমন উদ্যোগ শিক্ষার্থীদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চবিতে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ

অনলাইন ডেস্ক
চবিতে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ
সংগৃহীত ছবি

সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। পরিবেশ সংরক্ষণ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষ্য নিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রবিবার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের নতুন কলা অনুষদের অডিটরিয়ামের সামনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মাখন চন্দ্র রায়। পরে নবাব ফয়জুন্নেসা হল, অতীশ দীপঙ্কর হল, শহীদ ফরহাদ হোসেন হলসহ ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

বাংলা বিভাগের অধ্যাপক ড. মাখন চন্দ্র রায় বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ ধারাবাহিকভাবে যেসব জনকল্যাণমূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করছে, তা সত্যিই প্রশংসনীয়। শুধু গাছ লাগালেই হবে না, নিয়মিত পরিচর্যার মাধ্যমেই এ উদ্যোগ সফল হবে।’

দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, ‘পরিবেশ রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষায় তরুণদের এমন উদ্যোগ অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। একটি গাছ শুধু প্রকৃতির সম্পদ নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য জীবনদায়ী উপহার।’

সহকারী অধ্যাপক মো. রোমান মিয়া বলেন, ‘প্রতিটি গাছই একটি জীবন্ত সত্তা। শিক্ষার্থীরা যখন নিজের হাতে গাছ রোপণ করে, তখন তারা পরিবেশের পাশাপাশি সমাজের প্রতিও দায়িত্বশীল হয়ে ওঠে।’

বসুন্ধরা শুভসংঘ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জান্নাতুল ফেরদৌস টুম্পা বলেন, ‘সবুজ, সুন্দর ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলাই আমাদের লক্ষ্য। সমাজসেবামূলক সংগঠন হিসেবে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

এ সময় উপস্থিত ছিলেন দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক, সহকারী অধ্যাপক মো. রোমান মিয়া এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নূরুল হামিদ কানন, বসুন্ধরা শুভসংঘ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জান্নাতুল ফেরদৌস, সহ সভাপতি আল মামুন ও সুশান্ত রায়, সাধারণ সম্পাদক শাহরিয়ার মুনিম, যুগ্ম সাধারণ সম্পাদক কামেলী জান্নাত, সহ সাংগঠনিক সম্পাদক মো. শুভ আলী, সহ প্রচার সম্পাদক আল মাহের, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সোনিয়া আক্তার, সহ নারী ও শিশু বিষয়ক সম্পাদক ফাতেমা আক্তার, সহশিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক জাকারিয়া, ক্রীড়া সম্পাদক আশিকুর ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মাহাবুবুর রহমান, নির্বাহী সদস্য মো. মোস্তাইন বিল্লাহসহ সংগঠনের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। পাশাপাশি বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবক ও সাধারণ শিক্ষার্থী কর্মসূচিতে অংশ নেন।

নোয়াখালীতে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
নোয়াখালীতে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
ছবি : কালের কণ্ঠ

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং নতুন প্রজন্মের মধ্যে সবুজায়নের গুরুত্ব তুলে ধরতে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের যৌথ উদ্যোগে নোয়াখালীতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

আজ রবিবার (২৮ জুন) বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘের যৌথ উদ্যোগে নোয়াখালী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কর্মসূচি আয়োজিত হয়।

কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষপ্রেম জাগিয়ে তোলা, পরিবেশ রক্ষায় তাদের সম্পৃক্ত করা এবং একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুল হকসহ বিদ্যালয়ের শিক্ষকরা, বসুন্ধরা শুভসংঘ নোয়াখালী জেলা শাখার সভাপতি নাজিব আহমেদ নাবিল, সাধারণ সম্পাদক মেহেরাব হোসেন সায়েম, সহসভাপতি লাবিব চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পিয়াল, সাংগঠনিক সম্পাদক আফিফা সুলতানা, দপ্তর সম্পাদক ইসতিহা শবনম, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক অর্পিতা রানী মজুমদার, পরিবেশ ও জলবায়ুবিষয়ক সম্পাদক হুমায়রা আফরোজসহ বসুন্ধরা শুভসংঘের সদস্যরা। 

কর্মসূচির শুরুতে পরিবেশ সংরক্ষণে বৃক্ষের অপরিহার্য ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পরে উপস্থিত শিক্ষার্থীদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়।

বক্তারা বলেন, ‘বর্তমানে জলবায়ু পরিবর্তন, অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধি, বনভূমি উজাড় এবং পরিবেশদূষণ বিশ্বব্যাপী বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব সংকট মোকাবেলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।’

তারা আরো বলেন, ‘একটি গাছ যেমন আমাদের অক্সিজেন দেয়, তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষা, বন্য প্রাণীর আবাসস্থল সংরক্ষণ, মাটির ক্ষয়রোধ এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রত্যেক নাগরিকের উচিত বছরে অন্তত একটি হলেও গাছ রোপণ করা এবং সেটির সঠিক পরিচর্যা নিশ্চিত করা।’

অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে গাছের চারা হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা নিজ নিজ বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের খালি জায়গায় চারা রোপণ এবং নিয়মিত পরিচর্যার অঙ্গীকার করেন। পাশাপাশি অন্যদেরও বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শিক্ষার্থীরা বলেন, একটি গাছ শুধু একটি গাছ নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশুদ্ধ বাতাস, ছায়া, খাদ্য এবং নিরাপদ পরিবেশের প্রতীক।

বসুন্ধরা শুভসংঘ নোয়াখালী জেলা শাখার সভাপতি নাজিব আহমেদ নাবিল বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘ দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা, পরিবেশ সংরক্ষণ, দুর্যোগকালীন সহায়তা এবং তরুণদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। তারই ধারাবাহিকতায় দেশব্যাপী বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পরিচালিত হচ্ছে, যাতে দেশের প্রতিটি অঞ্চলে সবুজায়ন বৃদ্ধি পায় এবং পরিবেশ রক্ষায় সাধারণ মানুষের অংশগ্রহণ আরো শক্তিশালী হয়।’

বসুন্ধরা শুভসংঘ নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মেহেরাব হোসেন সায়েম বলেন, ‘ভবিষ্যতেও দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে। একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্যে বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ ধারাবাহিকভাবে পরিচালিত হবে।’

উপস্থিত শিক্ষার্থীরা পরিবেশ রক্ষার শপথ গ্রহণ করেন। তারা প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগানো, চারার নিয়মিত পরিচর্যা করা এবং অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করার অঙ্গীকার করেন।