• ই-পেপার

ধানুশ-মৃণালের সম্পর্কে ভাঙন?

এক সিনেমায় অ্যাঞ্জেলিনা জোলি ও প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক
এক সিনেমায় অ্যাঞ্জেলিনা জোলি ও প্রিয়াঙ্কা
সংগৃহীত ছবি

বলিউড পেরিয়ে হলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবার নতুন এক আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করতে যাচ্ছেন। এই সিনেমায় তাঁর সহশিল্পী হিসেবে থাকছেন অস্কারজয়ী হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা নিজেই খবরটি নিশ্চিত করেছেন। তবে সিনেমাটির নাম, গল্প কিংবা নিজের চরিত্র সম্পর্কে এখনই কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেননি। 

তবু অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে তাঁর অভিনয়ের খবর প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

গত এক দশকে হলিউডে ধারাবাহিকভাবে নিজের অবস্থান শক্ত করেছেন প্রিয়াঙ্কা। ‘বেওয়াচ’, ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশনস’ ও ‘দ্য ব্লাফ’-এর মতো চলচ্চিত্রের পাশাপাশি ‘কোয়ান্টিকো’ এবং ‘সিটাডেল’-এর মতো জনপ্রিয় সিরিজেও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

এদিকে বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন পরিচালক এস এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত নতুন সিনেমার শুটিংয়ে। অস্থায়ীভাবে ‘বারাণসী’ নামে পরিচিত এই ছবিতে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন।

বর্তমানে হায়দরাবাদে ছবিটির শুটিং চলছে। শুটিং সেটের পরিবেশকে ‘আনন্দময়’ উল্লেখ করে প্রিয়াঙ্কা জানান, কাজের ব্যস্ততার পাশাপাশি পুরো ইউনিট একসঙ্গে সময়ও উপভোগ করছে।

রাজামৌলির সিনেমার পাশাপাশি প্রিয়াঙ্কার হাতে রয়েছে আরও কয়েকটি আন্তর্জাতিক প্রজেক্ট। এর মধ্যে রয়েছে অরল্যান্ডো ব্লুমের সঙ্গে একটি যৌথ প্রযোজনার সিনেমা এবং নির্মাতা মীরা নায়ারের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘আমরি’।

ব্রাজিল-আর্জেন্টিনা লড়াইয়ে জমবে ‘ব্যাচেলর পয়েন্ট’

বিনোদন প্রতিবেদক
ব্রাজিল-আর্জেন্টিনা লড়াইয়ে জমবে ‘ব্যাচেলর পয়েন্ট’
সংগৃহীত ছবি

ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিলের লড়াই এবার দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ। সিরিজটির পঞ্চম সিজনের ১৩তম পর্বে ফুটবল উন্মাদনাকে ঘিরে দর্শকদের জন্য থাকছে বিশেষ আয়োজন।

বিষয়টি নিশ্চিত করেছেন নাটকটির নির্মাতা কাজল আরেফিন অমি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভ’-এর ১৩তম পর্বে ফুটবলের সবচেয়ে জনপ্রিয় দুই দলের সমর্থকদের উত্তেজনাপূর্ণ দ্বন্দ্ব তুলে ধরা হবে।

May be an image of text that says 'ARTHE bongő PRODUCER. WRITER& DIRECTOR KAJAL AREFIN OME boom BACHELOR POINT SEASON5 A0 专 LET'SPLAY LET'S PLAY ARGENTINA VS BRAZIL EXPERIENCE THE EXC EXCITING MATCH CHAPTER 13 ON bongö PRE NOW CHATUREAT 카 THEPALACI 100 LUCKY WINNER WILL GET CHANCE TO ENJOYT HE MATCHL SPeCIAL MECIAL fordi'

পোস্টে তিনি লিখেছেন, “আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল। ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের উত্তেজনাপূর্ণ লড়াই এবার ‘ব্যাচেলর পয়েন্ট’-এ।”

নতুন পর্বকে ঘিরে দর্শকদের জন্য বিশেষ চমকের ঘোষণাও দিয়েছেন এই নির্মাতা। 

তিনি জানান, ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-এ আগাম বুকিং (প্রি-বুক) করলে ১০০ জন দর্শক কাবিলা, নেহালসহ জনপ্রিয় চরিত্রদের নিয়ে আয়োজিত একটি বিশেষ খেলা সরাসরি উপভোগ করার সুযোগ পাবেন।

ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের মধ্যে নতুন পর্বটি নিয়ে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা।

‘মাথার ওপর থেকে বাবার স্নেহের হাতটা চলে গেলে পৃথিবী ফাঁকা লাগে’

বিনোদন প্রতিবেদক
‘মাথার ওপর থেকে বাবার স্নেহের হাতটা চলে গেলে পৃথিবী ফাঁকা লাগে’
সংগৃহীত ছবি

বিশ্ব বাবা দিবস উপলক্ষে বাবাকে স্মরণ করে আবেগঘন এক পোস্ট দিয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া সেই পোস্টে তিনি বাবার স্মৃতি, শূন্যতা এবং জীবনের গভীর অনুভূতি তুলে ধরেন।

চঞ্চল চৌধুরী লিখেছেন, “কয়েক দিন ধরেই বিভিন্ন পত্রপত্রিকা থেকে বাবা দিবস উপলক্ষে একটা ইন্টারভিউ চাচ্ছিল। বাবাকে নিয়ে স্মৃতিচারণা! কী বলব, বলেই বা কী লাভ? বাবাকে হারিয়েছি প্রায় চার বছর আগে! ‘বাবা’ শব্দটা বুকের ভেতর থেকে বের হয়ে মুখে আটকে আছে চারটা বছর!”

তিনি আরো জানান, বাবার কথা মনে পড়ে ঘুমহীন এক রাতে তিনি বাবার ছবির সামনে দাঁড়িয়ে সময় কাটিয়েছেন। 

সেই অনুভূতির কথা বলতে গিয়ে তিনি লেখেন, ‘গতকাল রাতে ঠিক কোনোভাবেই ঘুম আসছিল না। বাবার কথা খুব মনে পড়ছিল। বারবার লাইট জ্বালিয়ে ফ্রেমে বাঁধানো বাবার ছবিটা দেখছিলাম। তারপর সলীল চৌধুরীর লেখা এই কবিতার কথা মনে হলো। বারবার গলা কাঁপছিল, চোখ ভিজে যাচ্ছিল, শেষ পর্যন্ত কবিতাটা মোবাইল ফোনে রেকর্ড করলাম!’

বাবার শূন্যতার অনুভূতি প্রকাশ করে এই অভিনেতা বলেন, ‘মাথার ওপর থেকে যখন বাবার ভরসা আর স্নেহের হাতটা চলে যায়, পিতৃহারা সন্তানরা তখন বুঝতে পারে পৃথিবী কতটা ফাঁকা! আর কিছু নয়, অন্তত বাবার আদর্শ ধারণ করে যেন বাকি জীবনটা কাটাতে পারি!’

শেষে তিনি সব বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে বলেন, বাবা দিবস উপলক্ষে পৃথিবীর সব বাবাকে জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

আজীবন বেঁচে থাকুক পৃথিবীর প্রতিটি বাবা : তৌসিফ

বিনোদন প্রতিবেদক
আজীবন বেঁচে থাকুক পৃথিবীর প্রতিটি বাবা : তৌসিফ
সংগৃহীত ছবি

বিশ্ব বাবা দিবস উপলক্ষে বাবাকে নিয়ে হৃদয়ছোঁয়া এক স্মৃতি শেয়ার করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে তিনি তুলে ধরেছেন নিজের শৈশবের ত্যাগ, বাবার স্বপ্ন ও ভালোবাসার গল্প।

তৌসিফ লিখেছেন, ‘যখন আব্বুর মাসিক আয় ছিল মাত্র ৮ হাজার টাকা, তখন তিনি আমাকে ৪ হাজার টাকা বেতনের একটি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করিয়েছিলেন। কারণ তার একটাই স্বপ্ন ছিল তার ছেলে একদিন বড় হবে, ভালো কিছু করবে, আর সবার থেকে আলাদা হবে। তিনি নিজের বাস্তবতা দেখেননি, দেখেছিলেন আমার সম্ভাবনা।’

বাবার ত্যাগের কথা স্মরণ করে তিনি আরো লেখেন, ‘আমার জন্য তিনি এমন এক স্বপ্ন দেখেছিলেন, যার মূল্য ছিল তার অসংখ্য ত্যাগ, পরিশ্রম আর আত্মত্যাগ। কারণ তিনি বিশ্বাস করতেন, শিক্ষা খরচ নয়, এটা সন্তানের ভবিষ্যতের সবচেয়ে বড় বিনিয়োগ।’

May be an image of one or more people and grass

বর্তমান অবস্থানে এসে বাবার অবদানের কথা স্মরণ করে এই অভিনেতা লেখেন, ‘আজ আমি তার সেই স্বপ্নের কতটা পূরণ করতে পেরেছি, জানি না। কিন্তু একটা বিষয় নিশ্চিত—আজ আমি যা, তার ভিত্তিটা গড়ে দিয়েছেন আমার আব্বু।’

পোস্টের শেষ অংশে বাবার প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে তৌসিফ লিখেছেন, ‘তিনি শুধু আমার বাবা নন, তিনি আমার প্রথম শিক্ষক, প্রথম অনুপ্রেরণা। তিনিই আমাকে স্বপ্ন দেখতে শিখিয়েছেন, বড় করে ভাবতে শিখিয়েছেন। সীমাবদ্ধতার ভেতর থেকেও অসীম চিন্তা করতে শিখিয়েছেন। শুভ বাবা দিবস। আজীবন বেঁচে থাকুক পৃথিবীর প্রতিটি বাবা।’

বাবা দিবসকে কেন্দ্র করে দেশের শোবিজ অঙ্গনের আরো অনেক তারকাই সামাজিক মাধ্যমে নিজেদের বাবার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন।